সড়কে প্রাণহানি বন্ধে শুধু স্মরণ নয়, কার্যকর পদক্ষেপের দাবি
স্টাফ রিপোর্টার : সড়কে প্রতিদিন ঝরছে প্রাণ। কোনো পরিবার হারাচ্ছে উপার্জনক্ষম স্বজন, কোনো শিশু হারাচ্ছে বাবা-মাকে, আবার কেউ দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করে কাটাচ্ছেন বাকি জীবন।
এমন অসংখ্য মৃত্যু ও পঙ্গুত্বের বেদনা স্মরণে প্রতিবছর নভেম্বর মাসের তৃতীয় রোববার পালিত হয় ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’ বা রোডক্র্যাশে হতাহতদের স্মরণ দিবস। তবে প্রতিবছর স্মরণ, শোক প্রকাশ ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হলেও সড়কে প্রাণহানি বন্ধে কার্যকর পদক্ষেপ দেখা যায় না।
রবিবার (১৫ নভেম্বর) বিশ্বব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এর অংশ হিসেবে রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের স্মরণে মোমবাতি প্রজ্বালন এবং তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করা হয়।
সন্ধ্যার আগে শ্যামলী পার্ক মাঠে (আশা টাওয়ারের পেছনে) ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের উদ্যোগে এ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেয় স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্ট (স্টেপস)।
অনুষ্ঠানে সড়কে প্রাণহানি রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
প্রতিবছর বাংলাদেশের সড়কে যে পরিমাণ প্রাণহানি ঘটছে, তা নিছক দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি একটি গুরুতর জনস্বাস্থ্য ও নিরাপত্তা সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর রোডক্র্যাশে প্রায় ৩১ হাজার ৫৭৮ জনের মৃত্যু হয়।
অন্যদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাবে, প্রতিবছর গড়ে প্রায় পাঁচ হাজার মানুষ সড়কে প্রাণ হারান। বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্যেও দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে বেশি দেখা যায়। তথ্যের এই বিশাল ব্যবধানই প্রমাণ করে, দেশে সড়ক দুর্ঘটনার প্রকৃত চিত্র নির্ধারণে একটি সমন্বিত ও নির্ভরযোগ্য কেন্দ্রীয় তথ্যভান্ডার কতটা জরুরি।
বিআরটিএর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে পাঁচ হাজার ৮৫৬টি রোডক্র্যাশে পাঁচ হাজার ৪৮০ জন নিহত হয়েছেন। চলতি বছরের প্রথম ছয় মাসেই তিন হাজার ৩৯টি দুর্ঘটনায় অন্তত দুই হাজার ৯৪৩ জন প্রাণ হারিয়েছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে ১২ থেকে ১৫ জন মানুষ সড়কে প্রাণ হারাচ্ছেন।
পরিসংখ্যানের প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি পরিবার, একটি স্বপ্ন এবং অসংখ্য মানুষের বেঁচে থাকার সংগ্রাম। একজন উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে একটি পরিবার যেমন অর্থনৈতিক সংকটে পড়ে, তেমনি কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করলে তার নিজের পাশাপাশি পুরো পরিবারকে দীর্ঘমেয়াদি দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হয়।
রোডক্র্যাশ প্রতিরোধে দেশে বিভিন্ন সময়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যমান সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ পরিবহন খাতের শৃঙ্খলা ও ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ হলেও সড়ক নিরাপত্তার সামগ্রিক ঝুঁকি মোকাবিলায় এগুলো যথেষ্ট নয়। কারণ, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু যানবাহন, চালক কিংবা ট্রাফিক আইন নিয়ন্ত্রণের বিষয় নয়। এর সঙ্গে সড়কের নকশা ও অবকাঠামো, গতিসীমা নির্ধারণ, পথচারীর নিরাপত্তা, নিরাপদ যানবাহন, চালকের দক্ষতা, আইন প্রয়োগ এবং দুর্ঘটনা-পরবর্তী জরুরি চিকিৎসাব্যবস্থা সরাসরি জড়িত।
ফলে এসব বিষয়কে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনতে পৃথক ও পূর্ণাঙ্গ সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন জরুরি।
অনুষ্ঠানে রোডক্র্যাশে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। একই সঙ্গে সড়ক নিরাপত্তাকে রাষ্ট্রীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা, দুর্ঘটনার প্রকৃত তথ্য সংরক্ষণে কেন্দ্রীয় তথ্যভান্ডার গড়ে তোলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সমন্বিত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকদের মতে, রোডক্র্যাশে নিহত ব্যক্তিদের স্মরণ করার পাশাপাশি এমন একটি নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তোলাই হওয়া উচিত এ দিবস পালনের মূল লক্ষ্য, যেখানে প্রতিটি মানুষের নিরাপদে চলাচল ও বেঁচে থাকার অধিকার নিশ্চিত হবে। শুধু স্মরণ বা শোক প্রকাশ নয়, সড়কে আর কোনো প্রাণ যেন অকালে ঝরে না যায়, সেই নিশ্চয়তা প্রতিষ্ঠাই হোক দিবস পালনের অঙ্গীকার।
(ওএস/এএস/নভেম্বর ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৯ কোটি ২০ লাখ ডলার
- টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
- গোপালগঞ্জে গাড়ি চাপায় মোটরসাইকেল চালক নিহত
- পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
- শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর তিন পরামর্শ
- পাকবাহিনীর সঙ্গে আজমিরীগঞ্জে মুক্তিবাহিনীর এক ভয়াবহ যুদ্ধ হয়
- আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবীতে মানববন্ধন
- চাটমোহরে বাড়ির জায়গা দখলের অপচেষ্টার অভিযোগ
- মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা, ২৪ ঘণ্টার আলটিমেটাম প্রেসক্লাবের
- বিভিন্ন সামাজিক অপরাধ দমনে সাতক্ষীরা কমিউনিটি পুলিশিং সমাবেশ
- তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
- সুবর্ণচরে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
- উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন
- ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন ইন্ডিপেন্ডেন্ট টিভি
- শীতের প্রয়োজনীয় পণ্যে স্বপ্ন-তে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়
- সোনাতলায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, সোনা ও টাকা লুট
- কর্পোরেট গভর্ন্যান্সে গোল্ড অ্যাওয়ার্ড পেল ব্র্যাক ব্যাংক
- গোয়ালন্দঘাটে এসআরবি'র অভিযানে বিপুল পরিমান হেরোইন’সহ গ্রেপ্তার ১
- স্বাধীনতার পর হিলি স্টেশনে প্রথমবার থামলো ঢাকাগামী আন্তঃনগর ট্রেন
- বাগেরহাটে দুই দশক পরে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হলেন এনসিপি নেতা
- সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম
- বাগেরহাটে সুপেয় পানিসহ জলবায়ু সংকট নিরসনে মানববন্ধন
- সড়ক দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বিশ্ব দিবস: সড়কের মড়ক আর নয়
- অভিনব কায়দায় সাংবাদিক রিয়াজুল রিয়াজের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ হ্যাক, থানায় জিডি
- বহিষ্কারের বিজ্ঞপ্তির পর আ'লীগের সভাপতি দেলোয়ারের পদত্যাগ
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- আলোচিত সীমা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী ১০ বছর পর গ্রেফতার
- সামাজিক সম্প্রীতি দেশীয় অস্ত্র নিরস্ত্রীকরণ ও মাদক নিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা
- ঈদুল আজহার আনন্দ উপভোগ করুন অপো'র মেগা গিফটের সাথে
- শেরপুরে আ.লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ভয়েস কমান্ডে চলবে ই-স্কুটার
- কেউ শিশু-সন্তান ফেলে দেয়, কেউ একটা সন্তানের জন্য করে হাহাকার!
- মুকুটি আর কুকুটি
- দুই কর্মকর্তার ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম, আশুলিয়া ভূমি অফিসে সেবাপ্রত্যাশীরা জিম্মি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
- ক্রেতার অধিকার
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
- শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর তিন পরামর্শ
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
১৬ নভেম্বর ২০২৬
- সড়কে প্রাণহানি বন্ধে শুধু স্মরণ নয়, কার্যকর পদক্ষেপের দাবি
- শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর তিন পরামর্শ
-1.gif)








