বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ বাংলাদেশ: বিজ্ঞানমন্ত্রী
ঈশ্বরদী প্রতিনিধি : ‘দীর্ঘ প্রতীক্ষা ও ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ সফলভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করল। এটি পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের সংবাদ।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এসব কথা বলেন।
মন্ত্রী জানান, মঙ্গলবার পরীক্ষামূলকভাবে রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। গ্রিড সিনক্রোনাইজেশনের এ পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক পাওয়া গেছে। পরবর্তী সময়ে জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে।
তিনি বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবে রূপ নিতে শুরু করেছে। এ অর্জনের পেছনে সংশ্লিষ্ট বিজ্ঞানী, প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীসহ সবার অবদান রয়েছে।’
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণ সম্পর্কে মন্ত্রী বলেন, সংস্থাটির প্রতিনিধিদল প্রকল্পের সার্বিক অগ্রগতি, প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেছে। প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম ও বিভিন্ন ধাপের পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার ফলেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের এই ঐতিহাসিক ধাপ অর্জন সম্ভব হয়েছে।
মন্ত্রী আরও বলেন, এই অভাবনীয় সাফল্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। রূপপুর প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাই এবং দেশের সাধারণ মানুষের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুই ইউনিট চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জিত হবে।
(এসকেকে/এসপি/নভেম্বর ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- মহম্মদপুরে সহকারী কমিশনার (ভূমি) র বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- সাতক্ষীরা সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, আউট সোসিং কর্মী গ্রেপ্তার
- মৌলভীবাজারের সিএমএসএমই উদ্যোক্তা উন্নয়নে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংক
- বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ বাংলাদেশ: বিজ্ঞানমন্ত্রী
- ব্রিজঘাটের রিভারভিউ শপিংজোনে দোকান পাবেন তো পুরোনো ব্যবসায়ীরা?
- ঠাকুরগাঁওয়ে ১৬ দিন ধরে বন্ধ উত্তরবঙ্গের সব রুটের বাস চলাচল
- ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ
- টুঙ্গিপাড়ায় বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ
- সুন্দরবনসহ উপলকূল বাঁচাতে মিছিল সমাবেশ
- কুড়িগ্রামে ঠান্ডায় কাবু মানুষ, তাপমাত্রা সর্বনিম্ন ১৯ ডিগ্রি
- উত্তরা ও ইস্কাটনে দুটি নতুন ৩এস ফ্ল্যাগশিপ শোরুম চালু করল রিভো বাংলাদেশ
- টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগ করলেন দুই নেতা
- বাল্যবিয়ে প্রতিরোধে শ্যামনগরে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন
- নগরকান্দায় প্রশাসনের অভিযান, জরিমানার মুখে তিন ফার্মেসি
- রূপপুরের রিয়্যাক্টর থেকে এলো বিদ্যুৎ, জাতীয় গ্রিডে নতুন সংযোজন
- সোনাতলায় নবান্ন উৎসব, ঐতিহ্যের আয়োজনে মেতেছে গ্রামবাংলা
- টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী
- সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকীতে সাংবাদিকদের শ্রদ্ধা
- বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত দুই ইউপি সদস্য
- মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন
- টিভি দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে মাইক্রো আরজিবি
- রাজবাড়ীতে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে এমপি হারুনের নেতৃত্বে বিশাল মটর শোভাযাত্রা
- রফিকুল ইসলাম রঞ্জু: এক জীবন্ত প্রদীপ ও দীপ্তমান নক্ষত্র
- দীর্ঘদিন পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি প্রদান
- ৩ জেলায় বিনামূল্যে বীজধান বিতরণের উদ্বোধন
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- ক্রেতার অধিকার
- বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি
- ঝালকাঠিতে আমু-ওমরসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা
- শ্রীবরদীতে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- ‘একটি দল প্রকাশ্যে নারীর নেতৃত্বে বিশ্বাস করে না’
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- বোনের বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার যুবতী, গ্রেফতার ১
- টিভি দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে মাইক্রো আরজিবি
- দীর্ঘদিন পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি প্রদান
- নম্বর বাড়ে, মামলা হয়, কিন্তু জালিয়াতি থামে না!
- ‘প্রতিটি শিশু যাতে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে সেজন্য কাজ করছে সরকার’
- নওগাঁয় ‘রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি কথা’ বইয়ের মোড়ক উন্মোচন
- ভোলার তজুমদ্দিনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
- মনুষ্যত্ব
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- কুষ্টিয়ায় কারাগারে এক হাজতির মৃত্যু
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
১৭ নভেম্বর ২০২৬
- বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ বাংলাদেশ: বিজ্ঞানমন্ত্রী
- ‘শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতেই হবে’
- ঢাকাসহ তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
-1.gif)








