‘১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা’
স্টাফ রিপোর্টার : রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, শব্দদূষণ নিয়ন্ত্রণ ও জনস্বার্থ সংরক্ষণে আগামী ১ ডিসেম্বর থেকে অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন বা ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগেই সংশ্লিষ্ট সব যানবাহন থেকে এসব অননুমোদিত সরঞ্জাম খুলে ফেলতে মালিক ও চালকদের অনুরোধ করা হয়েছে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন জানান, রাজধানীতে যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার সড়কে চলাচলকারী মানুষ ও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। অতিরিক্ত শব্দের কারণে বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হাইড্রোলিক হর্নের ব্যবহার নিষিদ্ধ হলেও কিছু যানবাহনে এর ব্যবহার দেখা যাচ্ছে। চালক ও মালিকদের দায়িত্বশীল আচরণের মাধ্যমেই সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন তিনি।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান জানান, আগামী ১ ডিসেম্বর থেকে রাজধানীতে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করা হবে। এসব সরঞ্জামের অননুমোদিত ব্যবহার সড়কে শৃঙ্খলা বিঘ্নিত করার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি ও শব্দদূষণের কারণ হচ্ছে। হাইড্রোলিক হর্নের বিকট শব্দ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
তিনি জানান, যেসব যানবাহনে হুটার, বিকন লাইট ও বিশেষ ধরনের হর্ন ব্যবহারের অনুমতি নেই, সেসব যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চলাকালে এসব অবৈধ সরঞ্জাম জব্দ করা হবে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।
আনিছুর রহমান জানান, বাস ও ট্রাক ছাড়াও কিছু জিপগাড়িতে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। অনেক গাড়িতে অনুমোদনহীন ডেকোরেশন ও সাইল্যান্সার ব্যবহার করা হচ্ছে। এতে ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তায় বিঘ্ন ঘটছে। রাজধানীতে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হচ্ছে।
তিনি বলেন, সড়ক পরিবহন বিধি অনুযায়ী জরুরি ও জীবনরক্ষাকারী সেবায় নিয়োজিত ৪ ক্যাটাগরির যানবাহনে বিশেষ হর্ন বা হুটার ব্যবহারের অনুমতি রয়েছে। এগুলো হলো- অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক যান, উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ মোটরযান ও রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন। এর বাইরে মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস ও ট্রাকসহ বাণিজ্যিক মোটরযানে উচ্চশব্দ সৃষ্টিকারী হুটার, হাইড্রোলিক বা বিশেষ হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
অটোরিকশা বা একই ধরনের যানবাহনে উচ্চ শব্দ সৃষ্টি হচ্ছে জানিয়ে তিনি বলেন, এটিও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বর্তমানে সিটি কর্পোরেশন এই ধরনের যানবাহনের নিবন্ধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিবন্ধনের পর এই ধরনের যানবাহনেরও অভিযান চলমান থাকবে।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর তফসিল-১-এ এলাকাভেদে অনুমোদিত শব্দের মাত্রাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নীরব এলাকায় দিনে ৫০ ডেসিবেল এবং রাতে ৪০ ডেসিবেল শব্দের সীমা অনুমোদিত। আবাসিক এলাকায় দিনে ৫৫ ডেসিবেল এবং রাতে ৪৫ ডেসিবেল। মিশ্র এলাকায় দিনে ৬০ ডেসিবেল এবং রাতে ৫০ ডেসিবেল হতে পারবে। বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ডেসিবেল এবং রাতে ৬০ ডেসিবেল অনুমোদিত। শিল্প এলাকায় শব্দের মাত্রা দিনে ৭৫ ডেসিবেল এবং রাতে ৭০ ডেসিবেলের মধ্যে থাকতে হবে। সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সময়কে দিন এবং রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত সময়কে রাত হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০০৬ সালে প্রণীত বিধিমালা অনুযায়ী, জনসমাগমস্থলে অননুমোদিতভাবে মাইক্রোফোন, লাউডস্পিকার, সাউন্ড সিস্টেম, মিউজিক সিস্টেম বা অ্যামপ্লিফায়ার ব্যবহার এবং পটকা বা আতশবাজি ফোটানোর দায়ে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। কোনো মোটরযান অনুমোদিত শব্দের মাত্রা অতিক্রম করলে অপরাধীদের তিন মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। হাইড্রোলিক হর্ন এবং মাল্টি-টোন হর্নসহ অনুমোদিত শব্দের মাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টিকারী হর্ন আমদানি, মজুত, বিক্রি বা প্রদর্শন করলে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ বিধিতে হর্ন ব্যবহারের নিয়ম ও নিষেধাজ্ঞা উল্লেখ করা হয়েছে। উপবিধি (১) এ বলা হয়েছে- মোটরযানের অবস্থান বোঝানোর জন্য শ্রবণযোগ্য ও পর্যাপ্ত সতর্কতা প্রদানের উদ্দেশ্যে প্রতিটি মোটরযানে চালকের তাৎক্ষণিক ব্যবহারের জন্য হর্ন বা অন্য কোনো অনুমোদিত যন্ত্র সংযুক্ত থাকতে হবে।
উপবিধি (২) এ উল্লেখ করা হয়েছে- হর্ন বা যন্ত্রের উৎপাদিত শব্দের মাত্রা শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এ বর্ণিত নির্ধারিত মাত্রা অতিক্রম করতে পারবে না। উপবিধি (৩) এ রয়েছে- পরপর বিভিন্ন সুর প্রদানকারী বহুশ্রুতি হর্ন ব্যবহার করা যাবে না। তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দের হর্ন বা যন্ত্র মোটরযানে সংযোজন কিংবা ব্যবহার করা যাবে না। উপবিধি (৪) এ রয়েছে- মোটরযান নিবন্ধন প্রদানকারী কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপণ বা উদ্ধারকাজে ব্যবহৃত যানবাহন এবং রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত একই ধরনের যানবাহনের ক্ষেত্রে উপবিধি (৩)-এর বিধান প্রযোজ্য হবে না।
তথ্যসূত্র : বাসস
(ওএস/এএস/নভেম্বর ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা’
- স্বর্ণের দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা
- ৩০ নভেম্বরের মধ্যে সরকারি বাসার সাবলেট অপসারণের নির্দেশ
- ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ’
- কিশোরগঞ্জে পাকবাহিনীর সাথে মুক্তিবাহিনীর তুমুল সংঘর্ষ শুরু হয়
- শৈশবের চঁড়ুই ভাতি এবং...
- সাতক্ষীরায় ওয়ার্ড বিএনপি’র দুই সদস্যকে বাড়ি থেকে ডেকে এনে গ্রেপ্তার দেখানোর অভিযোগ
- চাটমোহরে ৪০ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও লীলা কীর্তন
- বগুড়ার শেরপুরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন
- আ.লীগের লকডাউনের প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির শোডাউন
- পদ্মা সেতু দিয়ে ১৭ জেলার যানবাহন চলাচল বন্ধ, হচ্ছেনা মোংলা বন্দরের পন্য পরিবহন
- সোনাতলার কানুপুরে নবান্ন মেলা, মাছ বিক্রি প্রায় ২০০ মণ
- মুক্তিপণ দিতে না পারায় এক সপ্তাহেও বাড়ি ফিরতে পারেননি অপহৃত ৪ জেলে
- দীর্ঘস্থায়ী সংকটে আশ্রয়শিবিরে শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ কমছে
- কলারোয়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণ, ভ্যান চালকের যাবজ্জীবন
- পারমাণবিক বিদ্যুৎ পরিচালনায় আত্মবিশ্বাসী বাংলাদেশ, রূপপুরে দক্ষতার নতুন দৃষ্টান্ত
- মিয়ানমারে ‘রোহিঙ্গা গণহত্যা’র প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক আদালত
- পাওনা টাকা চাওয়ায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন
- বাঙ্গালহালিয়ায় পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার
- ‘পূরবী বসু ‘একুশে’ পেলে কিছুটা সান্তনা থাকতো’
- আগামী গ্রীষ্মেই পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ দেবে রূপপুরের প্রথম ইউনিট
- কাশিয়ানীতে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন
- টানা সপ্তমবার কমল স্বর্ণের দাম
- কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল
- ৮ ডিসেম্বর পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- জীবননগরে মাংস সংরক্ষণ করে বিক্রির দায়ে জরিমানা
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ৩ তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যা
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- কুমিল্লার এডিসি হলেন সৈয়দ শামসুল তাবরীজ
- কুমিল্লায় অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- ধামরাইয়ে নতুন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যোগদান
- পলাশবাড়ীতে বসুন্ধরা শুভ সংঘের আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি
- নেমন্তন্ন
২০ নভেম্বর ২০২৬
- ‘১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা’
- ৩০ নভেম্বরের মধ্যে সরকারি বাসার সাবলেট অপসারণের নির্দেশ
-1.gif)








