মোহাম্মদপুরের অপরাধজগতের আলোচিত নাম ইমামুল হাসান হেলাল
স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুর—একসময়কার আবাসিক জনপদ, বর্তমানে যার বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং, দখলবাজি ও হত্যাকাণ্ডের অভিযোগ নিয়মিত আলোচনায় আসে। আর এই এলাকার অপরাধজগতের আলোচিত নামগুলোর একটি ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল। নব্বইয়ের দশকে অপরাধজগতে উত্থান, একাধিক হত্যা মামলায় নাম আসা, দীর্ঘ কারাবাস, জামিনে মুক্তি এবং পরবর্তী সময়ে নতুন করে বিভিন্ন অপরাধের ঘটনায় তাঁর নাম উঠে আসা—সব মিলিয়ে কয়েক দশক ধরে আলোচনায় রয়েছেন তিনি।
তবে হেলালকে ঘিরে আলোচনার পরিচিতি শুধু অতীতের অপরাধজগতেই সীমাবদ্ধ নয়। সাম্প্রতিক বছরগুলোতে মোহাম্মদপুরের অপরাধী গ্রুপগুলোর মধ্যে আধিপত্য বিস্তার, ব্যবসাপ্রতিষ্ঠান ও নির্মাণকাজে চাঁদাবাজি এবং প্রতিদ্বন্দ্বী গ্রুপের সংঘাতের বিভিন্ন ঘটনায় তাঁর নাম এসেছে। এসব অভিযোগের কিছু রয়েছে মামলার এজাহারে, কিছু ভুক্তভোগীদের বক্তব্যে, আবার কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রকাশিত হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৩ সালে চলচ্চিত্র অভিনেতা খলিল উল্লাহ খানের ছেলে বাবু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে অপরাধজগতে হেলালের উত্থান ঘটে। ওই সময় মোহাম্মদপুরে এলাকা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধী গ্রুপের মধ্যে সংঘাত চলছিল। ইমামুল হাসান হেলাল, নঈম আহমেদ টিটন এবং তোফায়েল আহমেদ জোসেফের নামও তখনকার অপরাধজগতের আলোচনায় আসে।
২০০১ সালে পুলিশের প্রকাশিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ছিল হেলালের নাম। ওই সময় মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় একের পর এক হত্যাকাণ্ড, সন্ত্রাসী তৎপরতা এবং আধিপত্য বিস্তারের ঘটনা আলোচনায় ছিল। ওয়ার্ড কমিশনার কে এম আহমেদ রাজু হত্যাকাণ্ডসহ একাধিক হত্যার ঘটনায় বিভিন্ন সময় তাঁর নাম এসেছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
২০০০ সালের ১২ জানুয়ারি গ্রেপ্তারের পর দীর্ঘ সময় কারাগারে ছিলেন হেলাল। প্রায় ২৪ বছর কারাভোগের পর ২০২৪ সালের ১৬ আগস্ট জামিনে মুক্তি পান তিনি।
হেলালের মুক্তির পর মোহাম্মদপুরের অপরাধজগতের পুরোনো বিরোধ নতুন করে সামনে আসে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এলাকার অপরাধী গ্রুপগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকে।
২০২৪ সালের ২০ সেপ্টেম্বর রায়েরবাজার বেড়িবাঁধ এলাকায় নাসির ও মুন্না নামে দুই যুবক হত্যাকাণ্ডের শিকার হন। পরদিন মোহাম্মদপুর থানায় করা মামলায় পিচ্চি হেলালসহ ছয়জনের নাম আসে। নিহতদের পরিবারের অভিযোগ ছিল, পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ওই ঘটনায় তাঁর সম্পৃক্ততা যাচাইয়ের কথা জানিয়েছিল।
২০২৫ সালের জানুয়ারিতে ডিএমপির গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে বলা হয়, কারাগার থেকে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের কেউ নতুন করে অপরাধে জড়ালে ছাড় দেওয়া হবে না। পিচ্চি হেলালের নামও আলোচনায় আসে। একই বছরের ফেব্রুয়ারিতে আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর প্রকাশ করে সংবাদমাধ্যম।
হেলালকে ঘিরে সবচেয়ে উদ্বেগজনক অভিযোগগুলোর একটি হলো তাঁর সহযোগীদের মাধ্যমে ব্যবসা, পরিবহন ও নির্মাণ খাতে প্রভাব বিস্তারের চেষ্টা। ভুক্তভোগীদের অভিযোগ, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, পরিবহন খাত এবং নির্মাণকাজে চাঁদা দাবি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তাঁর সহযোগীদের নাম এসেছে।
বিভিন্ন অপরাধের, ঘটনায় হেলালের অন্তত পাঁচ সহযোগীকে বিভিন্ন সময়ে র্যাব গ্রেপ্তার করেছে। প্রতিবেদনে আরও উঠে আসে, দীর্ঘ সময় কারাগারে থাকলেও মোহাম্মদপুরে তাঁর সহযোগীদের তৎপরতা থেমে থাকেনি।
২০২৫ সালের ২৭ মে ঢাকা মোহাম্মদপুর টাউন হলে ব্যবসায়ী মনির আহমেদের অফিসে প্রবেশ করে চাঁদা দাবি ও প্রকাশ্যে গুলির ঘটনার সঙ্গে হেলালের সহযোগী হিসেবে পরিচিত জাহিদ মোড়লের নাম উঠে আসে।
২০২৬ সালের ২৮ এপ্রিল ঢাকায় গুলিতে নিহত হন খন্দকার নাইম আহমেদ ওরফে টিটন। পরদিন তাঁর ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় মামলা করেন।
নিহতের ভাইয়ের অভিযোগ, বসিলা গরুর হাটের ইজারা নিয়ে পিচ্চি হেলালের সঙ্গে টিটনের বিরোধ ছিল। এ বিরোধ হত্যাকাণ্ডের কারণ হতে পারে বলে তিনি সাংবাদিকদের জানান।
,পুলিশের প্রাথমিক তদন্ত উঠে আসে স্থানীয় আধিপত্য ও গরুর হাটের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধকে হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে দেখছিলেন। , মামলায় আট থেকে নয়জন অজ্ঞাতনামা ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছিল। হেলাল অডিও বার্তায় হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন।
২০২৬ সালের ১২ এপ্রিল মোহাম্মদপুরের অপরাধজগতের আরেক আলোচিত নাম ইমন হোসেন ওরফে অ্যালেক্স ইমন প্রতিপক্ষের হামলায় নিহত হন। অ্যালেক্স ইমন ছিলেন মোহাম্মদপুরকেন্দ্রিক অ্যালেক্স গ্রুপের প্রধান এবং পিচ্চি হেলালের সহযোগী হিসেবে পরিচিত।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, ইমনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মাদকসংক্রান্ত ১৮টি মামলা ছিল। তবে এসব মামলায় তাঁর বিচার বা সাজা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকা মহানগরে ১২২টি সক্রিয় অপরাধী গ্রুপের তথ্য উঠে এসেছে ডিএমপির প্রতিবেদনে। ওই প্রতিবেদনে অ্যালেক্স ইমন হত্যাকাণ্ডের মামলায় পিচ্চি হেলালের নাম আসার কথাও উল্লেখ করা হয়।
অপরাধজগতের প্রভাব শুধু হত্যাকাণ্ড বা সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ থাকে না। স্থানীয় ব্যবসা, পরিবহন, বাজার, নির্মাণকাজ, ফুটপাত এবং জমি দখলকে কেন্দ্র করেও অপরাধী গ্রুপগুলোর আর্থিক স্বার্থ তৈরি হয়। মোহাম্মদপুর নিয়ে বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে এসব খাতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে অপরাধী গ্রুপগুলোর তৎপরতার কথা উঠে এসেছে।
হেলালের সহযোগী হিসেবে কাজ করছে জাহিদ হাসান মোড়ল খন্দকার জাফর ও হেলালের আপন বড় ভাই দিপুসহ একাধিক ব্যক্তির নাম এসেছে। , জাফর, বাবু ও টিপুসহ আরও কয়েকজনের নামও রয়েছে।
মামলার বিষয়ে হেলাল দাবি করেন, তাঁর বিরুদ্ধে অন্তত ১১টি হত্যা ও অস্ত্র মামলা সাজানো হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে বিভিন্ন মামলার এজাহার, ভুক্তভোগীদের অভিযোগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যে তাঁর নাম আসার বিষয়টি ভিন্ন চিত্র তুলে ধরে।
(এসকে/এএস/নভেম্বর ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- মোহাম্মদপুরের অপরাধজগতের আলোচিত নাম ইমামুল হাসান হেলাল
- শিক্ষাক্রম পরিবর্তন হোক শিক্ষার্থীদের স্বার্থে
- ফরিদপুরে ফেসবুকে পোস্ট করে বিএনপি নেতার পদত্যাগ
- ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি, স্পর্শকাতর এলাকায় প্রযুক্তি ব্যবহার
- দলে ফিরে জুয়েলের ঐক্যের ডাক, বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীর ৫ যুবদল নেতার
- জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড
- দিনাজপুরে ইয়াবাসহ দম্পতি আটক, ফেন্সিডিল জব্দ
- সমুদ্রের উত্তাল ঢেউ থেকে ম্যানগ্রোভ বন সুরক্ষায় এবার জাপানী মডেলে বেড়া
- ঠাকুরগাঁওয়ে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ
- ফরিদপুরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মিল্কভিটা চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার
- পাংশায় ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
- গিয়াস হত্যা থেকে আন্তঃজেলা ডাকাতি, ২৫ মামলার তৌহিদ ডাকাত গ্রেপ্তার
- ধান মাড়াইয়ের মেশিনে জড়িয়ে দিনমজুরের মৃত্যু
- ডাঃ শফিকুরের বিদেশ সফর ও সময়ের চাকায় রাজনীতির সমীকরণ
- সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগের ঘোষণা
- নাটোরে জামায়াতের বিক্ষোভ
- গোপালগঞ্জে প্রাণি সম্পদ প্রদর্শনী
- সোনাতলায় শিক্ষার্থীকে ডিম-দুধ খাওয়ালেন অতিথিরা
- ফুলপুরে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
- নগরকান্দায় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
- সালথায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
- দেশব্যাপী ৫০ হাজার বৃক্ষ রোপন করবে ব্র্যাক ব্যাংক
- সালথা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে শোভাযাত্রা ও আলোচনা
- শ্রীমঙ্গলে আবাসিক বোর্ডিং থেকে নারীর লাশ উদ্ধার
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘অভিশাপ নয়, জনসংখ্যাকে আর্শিবাদে পরিণত করতে হবে’
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- কুমিল্লার ৪ উপজেলায় বিজয়ী হলেন যারা
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধান ‘এআই ওয়াশিং মেশিন’
- ট্রাফিক স্টপে অভিবাসীদের তল্লাশি ও আটকের নির্দেশ দিলেন ট্রাম্প
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- যশোর পৌরসভা নির্বাচন, আলোচনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- স্তন ক্যানসারে ধুঁকছেন দুই সন্তানের জননী সামাথুই মারমা
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- প্রাথমিকের ৩ কোটি ৬৩ লাখ বই ছাপাবে সরকার, ব্যয় ১৮৭ কোটি টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
- বর্ষায় সৌন্দর্য চর্চার নতুন নিয়ম
২৬ নভেম্বর ২০২৬
- মোহাম্মদপুরের অপরাধজগতের আলোচিত নাম ইমামুল হাসান হেলাল
- জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড
- ‘প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান শক্তি’
- লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৩ বাংলাদেশি
-1.gif)








