‘বিদেশগামী কর্মীদের দক্ষতা ও ভাষা শিক্ষায় উদ্যোগ নিচ্ছে সরকার’
স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর বিষয়েও কাজ শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারি উদ্যোগে দেশে প্রথমবারের মতো সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায় শুভেচ্ছা জানান তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সুস্থ থাকুন। আপনারা সে দেশের সংস্কৃতি ও আইনকানুন মেনে চলবেন। সুনামের সঙ্গে কাজ করবেন, এই আশা করি।”
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার পর সরকারি উদ্যোগে বিনা খরচে কর্মী পাঠানোর এই কার্যক্রম শুরু হলো। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে এসব কর্মীকে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। পাশাপাশি নিয়োগকর্তার পক্ষ থেকে তাদের আবাসন ও চিকিৎসা সুবিধা দেওয়া হবে এবং অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠান।
বোয়েসেল সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরো ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে সংস্থাটি।
চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে গত ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা এবং আরো বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তিনি।
ওই বৈঠকে অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি কর্মী নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন।
বিমানবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান ও ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
(ওএস/এএস/নভেম্বর ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘বিদেশগামী কর্মীদের দক্ষতা ও ভাষা শিক্ষায় উদ্যোগ নিচ্ছে সরকার’
- আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
- জামালপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
- 'মুক্তিবাহিনী পাকবাহিনীর ১৫টি বাঙ্কার ধ্বংস করে দেয়'
- মোহাম্মদপুরের অপরাধজগতের আলোচিত নাম ইমামুল হাসান হেলাল
- শিক্ষাক্রম পরিবর্তন হোক শিক্ষার্থীদের স্বার্থে
- ফরিদপুরে ফেসবুকে পোস্ট করে বিএনপি নেতার পদত্যাগ
- ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি, স্পর্শকাতর এলাকায় প্রযুক্তি ব্যবহার
- দলে ফিরে জুয়েলের ঐক্যের ডাক, বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীর ৫ যুবদল নেতার
- জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড
- দিনাজপুরে ইয়াবাসহ দম্পতি আটক, ফেন্সিডিল জব্দ
- সমুদ্রের উত্তাল ঢেউ থেকে ম্যানগ্রোভ বন সুরক্ষায় এবার জাপানী মডেলে বেড়া
- ঠাকুরগাঁওয়ে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ
- ফরিদপুরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মিল্কভিটা চেয়ারম্যানের বাড়িতে বোমা হামলা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তার
- পাংশায় ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
- গিয়াস হত্যা থেকে আন্তঃজেলা ডাকাতি, ২৫ মামলার তৌহিদ ডাকাত গ্রেপ্তার
- ধান মাড়াইয়ের মেশিনে জড়িয়ে দিনমজুরের মৃত্যু
- ডাঃ শফিকুরের বিদেশ সফর ও সময়ের চাকায় রাজনীতির সমীকরণ
- সংবাদ সম্মেলন করে বিএনপি নেতার পদত্যাগের ঘোষণা
- নাটোরে জামায়াতের বিক্ষোভ
- গোপালগঞ্জে প্রাণি সম্পদ প্রদর্শনী
- সোনাতলায় শিক্ষার্থীকে ডিম-দুধ খাওয়ালেন অতিথিরা
- ফুলপুরে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
- নগরকান্দায় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
- কুমিল্লার ৪ উপজেলায় বিজয়ী হলেন যারা
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- শ্রীমঙ্গলে আবাসিক বোর্ডিং থেকে নারীর লাশ উদ্ধার
- ‘অভিশাপ নয়, জনসংখ্যাকে আর্শিবাদে পরিণত করতে হবে’
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধান ‘এআই ওয়াশিং মেশিন’
- ট্রাফিক স্টপে অভিবাসীদের তল্লাশি ও আটকের নির্দেশ দিলেন ট্রাম্প
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- যশোর পৌরসভা নির্বাচন, আলোচনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- প্রাথমিকের ৩ কোটি ৬৩ লাখ বই ছাপাবে সরকার, ব্যয় ১৮৭ কোটি টাকা
- স্তন ক্যানসারে ধুঁকছেন দুই সন্তানের জননী সামাথুই মারমা
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- বর্ষায় মানুষের পাশে বাংলালিংক
- বর্ষায় সৌন্দর্য চর্চার নতুন নিয়ম
- জামালপুর ও শেরপুরের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








