E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই’

২০২৬ নভেম্বর ২৯ ০১:০১:৫৩
‘হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই’

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিসেম্বর আসছে। পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার আওয়াজ তুলছেন। তবে তার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।

শনিবার (২৮ নভেম্বর) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, এ প্রদর্শনীর মাধ্যমে শেখ হাসিনা ও তার দল যে তাণ্ডব চালিয়েছে, তার স্মৃতি তুলে ধরা হয়েছে। এ ধরনের জাদুঘরের মাধ্যমে এসব স্মৃতি ক্রমাগত সজীব ও সতেজ রাখতে চান তারা।

তিনি আরও বলেন, বাংলাদেশে শেখ হাসিনা তো বটেই, তার দলেরও কবর হোক জনগণের মন থেকে।

(ওএস/এএস/নভেম্বর ২৯, ২০২৬)










পাঠকের মতামত:

২৯ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test