কারাবন্দিরা মোবাইল ব্যবহারের সুযোগ পাবেন
স্টাফ রিপোর্টার : কারা অধিদফতর কারাবন্দিদের মোবাইল ব্যবহারের সুযোগ দেবে। এ উপলক্ষে অপরাধীদের তথ্য সংরক্ষণের জন্য চলতি বছরেই র্যাবের সহযোগিতায় দেশের ৬৮টি কারাগারে বন্দিদের ডাটাবেজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে তারা। শনিবার পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে কারা অধিদফতরে কারা সপ্তাহ-২০১৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রিজন) কর্নেল মো. ফজলুল কবীর এসব কথা জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, কারাবন্দিরা যাতে কারাগারে বসেই পরিবারের সঙ্গে কথা বলতে পারেন সেজন্য কারাগারগুলোকে মোবাইল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার কাজ চলছে।
আগামী ২০ থেকে ২৬ জানুয়ারি সপ্তাহব্যাপি কারা সপ্তাহের কার্যক্রম তুলে ধরে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কারা মহাপরিদর্শক বলেন, ‘এবারের অঙ্গীকার, কারাগার হোক সংশোধনাগার’ এই লক্ষ্যকে সামনে রেখে নতুন করে দেশের সব কটি কারাগার ঢেলে সাজানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
তিনি বলেন, একসময় কারাগার শুধু সাজা কার্যকরের প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হতো। বর্তমানে সাজা ভোগ করে কারাগার থেকে বের হয়ে যাওয়ার পর বন্দিরা যাতে নতুন করে অপরাধে জড়িয়ে না পড়েন, এ জন্য বিভিন্ন কার্যক্রম নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, কারাগারে বন্দিদের কারিগরি বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বন্দিদের মানসিক উন্নতিতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। কারা কর্তৃপক্ষের হালনাগাদ কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দেয়া এবং কারাকর্মীদের দৃষ্টিভঙ্গি বদল ও কর্মস্পৃহা বাড়াতে এই কারা সপ্তাহ পালন করা হচ্ছে।
কর্নেল ফজলুল কবীর বলেন, ২০০৬ সালে প্রথম কারা সপ্তাহ পালিত হয়ে আসছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর ছাড়া বাকি সব প্রতিশ্রুতি পূরণ হওয়ার পথে। এ ছাড়া ৩ হাজার ১০৭টি পদে নিয়োগের অনুমোদন পাওয়া গেছে। রাজশাহীতে চলছে কারা প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম চালুর প্রস্তুতি।
অতিরিক্ত মহাপরিচালক বলেন, গত কারা সপ্তাহে প্রধানমন্ত্রীর দেয়া সবকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হলেও, নানা সমস্যার কারণে নির্ধারিত সময়ের মধ্যে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা যায়নি।
কাশীমপুর কারাগারের প্যারেড গ্রাউন্ডে আগামী ২০ জানুয়ারি কারা সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কারা অধিদফতরের উপ-মহাপরিদর্শক (সদর দফতর) ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ জাহাঙ্গীর আলম প্রমুখ।
(ওএস/এএস/জানুয়ারি ১৬, ২০১৬)
পাঠকের মতামত:
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








