‘মানুষ হত্যা করে বেহেশত পাওয়া যায় না’
গাজীপুর প্রতিনিধি : পুলিশের আইজিপি একেএম শহীদুল হক বলেছেন,মানুষ হত্যা করে বেহেস্ত পাওয়া যায় না। ইসলাম শান্তির ধর্ম । জিহাদের নামে ইসলাম কে ধ্বংস করা যাবে না। আপনার সন্তানের প্রতি দৃষ্টি রাখুন। ধর্ম যার যার,রাষ্ট্র সবার। তিনি শনিবার বিকালে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত জঙ্গিবাদ, নাশকতা, মাদকবিরোধী ওলামা- মাশায়েখ ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম কিন্তু কতিপয় স্বার্থান্বোষী ইসলামের নামে বদনাম করছে। তারা ইসলাম জানেনা, এক আধটু সুরা মুখস্ত করে মানুষকে জেহাদের পথে ডাকছে, মানুষ হত্যা করছে। যারা মাদ্রাসায় পড়ে তারা জঙ্গি তৎপরতায় জড়িত নয়। যারা মাদ্রাসায় পড়ে বিশেষ কোনো দলের সাথে সম্পৃক্ত তারা মাদ্রাসা থেকে বেরিয়ে এসে জঙ্গিতে যুক্ত হয়েছিল। যেহেতু জঙ্গিবাদের সাথে ইসলামকে মিলানো হয়েছে, তাই ইসলামকে বদনাম থেকে বাঁচাতে শিক্ষক, আলেম ওলামা-মাশায়েখসহ সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে।
আইজিপি বলেন, জঙ্গিরা গ্রেফতারের পর তারা ইসলাম বাঁচাতে মানুষ হত্যার কথা বলেছে। তারা বলেছে মৃত্যুর পর তারা বেহেশতে যাবে। নারী জঙ্গিরাও একই কথা বলেছে। তারা সকলে ইসলামের ভুল ব্যাখ্যা পেয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম, পিপিএম (বার) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিভাগের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, জাতীয় বিশ্ববিদ্যালয়েল ভিসি অধ্যাপক ড. হারুন অর রশীদ, মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, গাজীপুর আদালতের পিপি হারিছ উদ্দিন আহমেদ, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা জামিল হাসান দূর্জয়, ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান, মুফতি মাসুদ করিম, মাওলানা লেহাজ উদ্দিন ভূইয়া, কাপাসিয়া বঙ্গতাজ কলেজের অধ্যক্ষ পীরে কামেল মাওলানা মীযানুর রহমান চৌধুরী প্রমুখ।
এর আগে দুপুর থেকে গাজীপুরের বিভিন্ন উপজেলা থেকে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, ওলামা-মাশায়েখ, কমিউনিটি পুলিশ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সুধীজন জেলা শহরের রাজবাড়ি মাঠে এসে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে সমাবেশের ব্যাপ্তি মাঠের প্যান্ডেল ছাড়িয়ে আশপাশের রাস্তা ঘাটে ছড়িয়ে পড়ে। সমাবেশটি মহা সমাবেশে রূপ নেয়।
পরে কমিউিনিটি পুলিশিং কার্যক্রমসহ সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউর হাসান রেজা ও কমিউনিটি পুলিশের গাজীপুর হাইওয়ে শাখার সভাপতি সুলতান আহমেদ আহমেদ সরকারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
(আরএইচ/এএস/আগস্ট ২৯, ২০১৬)
পাঠকের মতামত:
- ‘নতুন বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, আধুনিক বাংলাদেশ’
- 'আমার জন্মদিনই কি, আর মৃত্যুদিনই কি’
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- ওড়াকান্দির স্নানোৎসব
- ময়মনসিংহে এনপিএস মানবাধিকার সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- ‘দিনাজপুরে কৃষিনির্ভর মিলকারখানা গড়ে তুলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে’
- বঙ্গবন্ধু: একটি জাতির জন্মদাতা ও আপসহীন সংগ্রামের এক জীবন্ত মহাকাব্য
- গোপালগঞ্জে খাল খননের উদ্বোধন
- কাপ্তাইয়ে উদ্ধারকৃত কিশোরী এখন জেলা কারা হেফাজতে
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- নিখোঁজের ৩ মাস পর যুবকের লাশ উদ্ধার
- ছোট ভাইয়ের পরিকল্পনায় খুন, ৮ আসামি গ্রেফতার
- নড়াইলে বিনামূল্যে কৃষকদের মাঝে পাট, তিল মুগ বীজ ও সার বিতরণ
- প্রাইম ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী
- গোপালগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ঈশ্বরদীতে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
- কৃষক বাঁচলে দেশ বাঁচবে : সংস্কৃতিমন্ত্রী
- নির্মাণাধীন ড্রেনের কারণে সোনাতলায় ধসে পড়ল দুই দোকান
- সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি
- ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন এম এ মজিদ
- ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারাদেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
- দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
- জমিদার বীরেন্দ্র লাল চন্দের ২৯তম মৃত্যুবার্ষিকী
- সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’
- সুবর্ণচরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেন শামীম
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
-1.gif)








