গাড়ি থেকে নেমে যানজট নিয়ন্ত্রণ করলেন আতিকুল
স্টাফ রিপোর্টার : ব্যক্তিগত কাজে রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা দিয়ে গাড়িতে যাচ্ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী হিসেবে আলোচনায় থাকা আতিকুল ইসলাম।
শিল্পকলা একাডেমির পাশে ভয়াবহ যানজটের কবলে পড়েন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক এ সভাপতি। অসংখ্য প্রাইভেট কারসহ অন্য গাড়িতে সৃষ্টি হয় যানজট। সঙ্গে আটকা পড়ে আতিকুল ইসলামের গাড়িও।
এমন যানজট দেখে নিজেই নেমে পড়লেন রাস্তায়। বিভিন্ন গাড়ি নির্দেশনা দিয়ে ট্রাফিক লাইন ঠিক করেন। লেন অনুযায়ী যানবাহনগুলোকে সামনের দিকে এগিয়ে যেতে সিগন্যাল নিয়ন্ত্রণ করেন। হাত উঁচিয়ে গাড়িগুলোকে সামনে যেতে বলেন এবং রিকশাগুলোতে শৃঙ্খলা নিয়ে আসেন। পাশের রাস্তা যানবাহন সচল করে অন্য গাড়িগুলোকে টার্ন নিতে সাহায্য করে পেছনে অপেক্ষমাণ অ্যাম্বুলেন্স যাওয়ার ব্যবস্থা করেন।
এ দৃশ্য মোবাইলে ধারণ করেন সেখানে উপস্থিত পথচারী ও যাত্রীরা। পাশাপাশি আতিকুল ইসলামের একান্ত সচিব সাইফুদ্দিন ইমনও তার মোবাইলে এ চিত্র ধারণ করে তার ফেসবুকে ওয়ালে শেয়ার করেন। মুহূর্তেই ছবিগুলো ব্যাপক শেয়ার হতে থাকে।
নিজেই রাস্তায় নেমে যানজট নিরসনের বিষয়ে আতিকুল ইসলাম বলেন, ‘দুপুরের দিকে কাজে বের হয়ে শিল্পকলা একাডেমির পাশে তীব্র যানজটের কবলে পড়ি। অসংখ্যা গাড়ি সেই যানজটে আটকা ছিল, ছিল রোগীসহ অ্যাম্বুলেন্সও।
এ অবস্থা দেখে আমি নিজেই রাস্তায় নেমে যানজট নিরসনে কাজ করছিলাম। আমার এমন পদক্ষেপ দেখে আরও অনেকেই এসে যানজটা নিরসনের জন্য গাড়িগুলোর শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের মতো সিগন্যাল লেন ঠিক রাখতে কাজ করেন। গাড়িগুলোকে ফের চলতে সাহায্য করেছে। ফলে ওই অ্যাম্বুলেন্সসহ অন্য গাড়িগুলো যানজট থেকে কিছুটা মুক্তি পায়। এ শহরটা আমাদের এখানে যানজট একটা সমস্যা। আমরা সবাই যদি একটু সচেতন হই। নিজেরা যদি কিছুটা উদ্যোগী হই। তাহলেই কিন্তু যেকোনো সমস্যা সমাধান করা সম্ভব।’
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী হিসেবে আলোচনায় থাকা বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আতিকুল ইসলাম উপ-নির্বাচন উপলক্ষে জনসংযোগের মাধ্যমে চলতি বছরের শুরুতে আলোচনায় আসেন।
https://www.facebook.com/emonsaif81/videos/2360076894027155/
(ওএস/অ/ডিসেম্বর ০২, ২০১৮)
পাঠকের মতামত:
- ঢাকা স্টেডিয়াম এলাকায় মুক্তিবাহিনী পাকসেনাদের একটি জীপের ওপর আক্রমণ চালায়
- শাশুড়িকে মারধরে থানায় অভিযোগ, সালিসি মীমাংসার পর পাল্টা মামলা ছেলের বউয়ের
- হার্টে দু’টি ছিদ্র, কিডনি ৯৪ শতাংশ অকেজো—বাঁচতে চায় অঙ্কন
- ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, গ্রেপ্তার ১
- আবারও বাড়ল এলপিজির দাম
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম
- বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন সমাবেশ
- কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ
- চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএ'র প্রশিক্ষণ কর্মশালা
- সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক
- সালথার কামাইদিয়া স্কুল সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
- গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বগুড়ায় ফেয়ারডিলের ১৮ বোতলসহ নারী গ্রেপ্তার
- পাওনা টাকা চাইতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, আটক ২
- কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর
- শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার
- জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে
- সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই সহোদরের বাড়িতে ভাঙচুর লুটপাট, দুই যুবক আটক
- প্রকৃতি, প্রয়োজন ও প্রজন্ম
- ‘জনগণ নিরাপদে ঘুমাতে না পারলে সেই সরকার দরকার নেই’
- যানজট নিরসনে ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনাতলায় নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সহ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার
- সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
- নানা দাবি নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়
- চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- সান্তাহারে তীব্র গরমে পথচারীদের লেবুর শরবত বিতরণ
- চাঁদপুরে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক, লক্ষ্যমাত্রা পৌনে ৩ লাখ মেট্রিকটন
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- পাছে লোকে কিছু বলে
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- বৈশাখ
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- ভালুক ও মৌমাছির গল্প
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








