নরসিংদীতে তিন দিন ধরে লঞ্চ চলাচল বন্ধ
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে তিন দিন ধরে লঞ্চ চলাচল বন্ধ থাকার ফলে নৌপথের যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন। অভিযোগ উঠেছে, এ পথে অবৈধভাবে চলাচলকারী স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকার মালিকরা নরসিংদী নদীবন্দর দখল করে রাখায় লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নরসিংদী লঞ্চ মালিক সমিতি সূত্র জানিয়েছে, বর্তমানে বর্ষা মৌসুম হওয়ায় ও ঈদ সামনে রেখে নরসিংদী নদীবন্দর এলাকা দিয়ে নৌযান চলাচল বেড়েছে। ওই নৌবন্দরের ঘাট দিয়ে নরসিংদী-বাঞ্ছারামপুর-নবীনগর-আশুগঞ্জ নৌপথে ১৩টি লঞ্চ চলাচল করে।
কিন্তু গত কয়েক দিন ওই এলাকায় যত্রতত্র স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকা নোঙর করে। এতে যাত্রীবাহী লঞ্চগুলোর ঘাটে ভিড়তে অসুবিধা হচ্ছে। পাশাপাশি স্পিডবোট ও নৌকার কর্মচারীরা লঞ্চযাত্রীদের জোর করে তাঁদের যানবাহনে উঠতে বাধ্য করছে।
এ পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার থেকে নরসিংদী নদীবন্দর দিয়ে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। লঞ্চ মালিক ও কয়েক যাত্রী জানান, স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকার চেয়ে কম ভাড়ায় লঞ্চে যাতায়াত করা যায়। যেখানে নরসিংদী থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পর্যন্ত স্পিডবোটের ভাড়া ১০০ ও ইঞ্জিনচালিত নৌকার ভাড়া ৬০ টাকা, সেখানে একই পথে লঞ্চের ভাড়া মাত্র ৪০ টাকা। এ কারণে লঞ্চে বেশি যাত্রী যাতায়াত করে। এখন লঞ্চ বন্ধ থাকায় তাঁদের অতিরিক্ত টাকা খরচ করে চলাচল করতে হচ্ছে।
লঞ্চ মালিকেরা জানান, স্পিডবোট ও নৌকার মালিকেরা বন্দর এলাকা দিয়ে চলাচল করতে না দেওয়ায় এবং বন্দর দখল করে রাখায় তাঁরা নরসিংদী-বাঞ্ছারামপুর-নবীনগর-আশুগঞ্জ নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন। নরসিংদী নৌবন্দর ঘাটে গিয়ে দেখা যায়, লঞ্চ চলাচল করে না জানিয়ে কয়েক ব্যক্তি লঞ্চঘাটে আসা যাত্রীদের নৌকাঘাট ও স্পিডবোটের ঘাটে নিয়ে যাচ্ছেন।
নবীনগর উপজেলার সলিমগঞ্জ গামীযাত্রী জলিল মিয়া জানান, অল্প ভাড়ায় লঞ্চে যাওয়ার জন্য লঞ্চঘাটে এসেছিলেন। কিন্তু ঘাটে এসে দেখেন, লঞ্চ চলাচল বন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েন।
নরসিংদী লঞ্চ মালিক সমিতির সুপারভাইজার ইদ্রিস মিয়া বলেন, তাঁরা এক প্রকার জোর করে আমাদের বন্দর দখল করে রেখেছেন। তাঁদের কিছু বললেই তাঁরা উত্তেজিত হয়ে গালাগাল করেন। এমনকি মারধর করতেও উদ্ধত হন। পাশাপাশি তাঁরা আমাদের যাত্রীদের জোর করে নৌকা ও স্পিডবোটে নিয়ে যান।
স্পিডবোট ইঞ্জিনচালিত নৌকার মাঝিরা জানান, তাঁরা বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের অনুমতি নিয়েই তাদের স্পিডবোট ও নৌকায় যাত্রী নিয়ে চলাচল করছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নরসিংদী ট্রাফিক পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, তাঁরা স্পিডবোট ও নৌকা মালিকদের ওই পথে চলাচলের অনুমতি দেননি। তিনি বলেন, এগুলো চলাচলের ক্ষেত্রে এখানে রাজনৈতিক ও স্থানীয় আধিপত্যের ব্যাপার রয়েছে। তাই আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু করতে পারছি না।
(ওএস/এস/জুলাই ২১, ২০১৪)
পাঠকের মতামত:
- ঢাকা স্টেডিয়াম এলাকায় মুক্তিবাহিনী পাকসেনাদের একটি জীপের ওপর আক্রমণ চালায়
- শাশুড়িকে মারধরে থানায় অভিযোগ, সালিসি মীমাংসার পর পাল্টা মামলা ছেলের বউয়ের
- হার্টে দু’টি ছিদ্র, কিডনি ৯৪ শতাংশ অকেজো—বাঁচতে চায় অঙ্কন
- ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, গ্রেপ্তার ১
- আবারও বাড়ল এলপিজির দাম
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম
- বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন সমাবেশ
- কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ
- চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএ'র প্রশিক্ষণ কর্মশালা
- সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক
- সালথার কামাইদিয়া স্কুল সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
- গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বগুড়ায় ফেয়ারডিলের ১৮ বোতলসহ নারী গ্রেপ্তার
- পাওনা টাকা চাইতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, আটক ২
- কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর
- শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার
- জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে
- সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই সহোদরের বাড়িতে ভাঙচুর লুটপাট, দুই যুবক আটক
- প্রকৃতি, প্রয়োজন ও প্রজন্ম
- ‘জনগণ নিরাপদে ঘুমাতে না পারলে সেই সরকার দরকার নেই’
- যানজট নিরসনে ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনাতলায় নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সহ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার
- সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
- নানা দাবি নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়
- চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- সান্তাহারে তীব্র গরমে পথচারীদের লেবুর শরবত বিতরণ
- চাঁদপুরে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক, লক্ষ্যমাত্রা পৌনে ৩ লাখ মেট্রিকটন
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- পাছে লোকে কিছু বলে
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- বৈশাখ
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- ভালুক ও মৌমাছির গল্প
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








