মাওয়া-কাওরাকান্দি নৌরুটে আরো তিনটি ফেরি চলাচল বন্ধ
মুন্সীগঞ্জ প্রতিনিধি : পদ্মায় প্রচণ্ড ঢেউয়ের কারণে মাওয়া-কাওরাকান্দি নৌরুটে আরো তিনটি ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। এ নিয়ে মোট ১০টি ফেরি চলাচল বন্ধ হয়ে গেল। এতে মাওয়া ফেরি সেক্টরে এখন সচল ফেরির সংখ্যা দাঁড়ালো ছয়টিতে। একই সাথে পদ্মায় উল্টো স্রোতে ও জোয়ারে পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি পারাপারে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
মাওয়া বিআইডাব্লিউটিসি অফিসের ম্যানেজার (বাণিজ্য) সিরাজুল হক জানান, রবিবার সকাল থেকেই পদ্মায় প্রচণ্ড ঢেউ শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে ঢেউয়ের মাত্রা আরো প্রকট হতে থাকে। শান্ত পদ্মা উয়ে উঠে উত্তাল। উত্তাল পদ্মার বুকে ডাম্প ফেরি চলাচল মারাত্মক ঝুকিপূর্ণ হয়ে পড়ে। বাধ্য হয়ে দুপুর সোয়া ১টা হতে মাওয়া-কাওরাকান্দি নৌ রুটে ডাম্প ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরো জানান, বর্তমানে এ নৌ রুটে মোট ১৬টি ফেরি রয়েছে। তার মধ্যে সাতটি ডাম্প ফেরি ঢেউয়ের কারণে বন্ধ করে দেওয়ায় ১০টি ফেরি দিয়ে নৌরুটে ফেরি পারাপার অব্যাহত ছিল। তবে রাত ৮টার দিকে ছোট আকৃতির একটি ও মধ্যম আকৃতির আরো দুটি ফেরি উত্তাল পদ্মায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ হয়ে যায়। এতে মাওয়া ফেরি সেক্টরে এখন ফেরি সংকট চলছে। তবে পারাপারের অপেক্ষায় তেমন কোনো গাড়ি না থাকায় ফেরি পারাপারে আপাতত তেমন কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু গাড়ির মাত্রা বৃদ্ধি পেলে এখানে যানজটের সম্ভাবনা রয়েছে। আর এ অবস্থা চলতে থাকলে আসন্ন ঈদে এখানে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হবে।
বিআইডাব্লিউটিসির ম্যারিন অফিসার এ কে এম শাহজাহান জানান, মৌসুমী বায়ুর প্রভাবে পদ্মায় প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। পুরনো আমলের ডাম্প ফেরিগুলো প্রকৃতির এই ঢেউয়ের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারছিল না। ফেরি মস্টাররা যেকোনো সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ সকল ফেরি পদ্মার যেকোনো নৌযানের ওপর, এমনকি লঞ্চ ও সিবোট ঘাটের ওপর উঠে গিয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটে জানমালের ক্ষয়ক্ষতি কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই দুর্ঘটনা এড়াতে এসব ফেরি বন্ধ রেখেছে বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ।
(ওএস/এস/জুলাই ২১, ২০১৪)
পাঠকের মতামত:
- সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ’
- ‘রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’
- ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- ‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’
- মুক্তিবাহিনী কুমিল্লায় পাক ও রাজাকারের এক যৌথ বাহিনীর ওপর আক্রমণ চালায়
- কলাপাড়ায় নবান্ন উৎসব, নতুন ধানে ঘরে ঘরে উৎসবের আমেজ
- সীমান্তে ১৬ লাখ টাকার মদ উদ্ধার করল বিজিবি
- কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় আইন পাসের দাবি, প্রয়োজনে ঢাকা অবরোধের হুঁশিয়ারি
- গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কারাগারে
- সালথায় বিএনপি নেতা আজাদের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন
- শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার
- পোশাক শিল্পের সংকট ও মানবিক উত্তরণ
- জাতীয় গ্রিডে সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিচ্ছিন্ন হলো রূপপুর
- দুইবার তালাকের পরও ১৬ বছরের সংসার, শেষে স্ত্রীকে বাড়িছাড়া!
- শিবগঞ্জে নবান্ন উপলক্ষে ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা
- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরমাণু প্রযুক্তির গুরুত্ব অপরিসীম: রসাটম প্রধান
- কানাইপুরে উৎসব মূখর প্রতিবেশে পালিত হচ্ছে কাত্যায়নী পূজা
- বিয়ের তিন দিনের মাথায় স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর, হাসপাতালে নববধূ
- ধামরাইয়ে সাধক পুরুষ অমৃত লাল ভক্তের ১৭৮ তম বার্ষিক উৎসব
- টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগ
- হারের পর ভারতকে গার্ড অব অনার দিয়ে নজর কাড়ল পাকিস্তান
- ১০ মাস পর নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ
- শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি
- কুষ্টিয়ায় কারাগারে এক হাজতির মৃত্যু
- মহেশখালীতে যুবলীগ নেতা আব্বাসের বিরুদ্ধে ধর্ষণ মামলা
- নীলফামারীতে প্রেসক্লাবের নির্বাচনে আমূল পরিবর্তনের অঙ্গীকার সিয়াম-আলম পরিষদের
- শাবি হল থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী বহিষ্কার
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- বিএনপি ছেড়ে এনসিপিতে আব্দুল মজিদ
- পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ বিজিপি সদস্য
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় নিহত ১
- শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
-1.gif)








