মোটরসাইকেলের লাইসেন্স ফি কমছে
স্টাফ রিপোর্টার : লাইসেন্সবিহীন মোটরসাইকেলের সংখ্যা কমাতে লাইসেন্স ফি ২৫ হাজার টাকা থেকে কমিয়ে ১০ হাজার টাকা করার সুপারিশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সংসদ ভবনে বুধবার দুপুরে কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে বলা হয়, মোটরসাইকেল কেনার আগেই লাইসেন্স প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে হবে। এতে করে সরকার রাজস্ব হারাবে না।
বৈঠকসূত্রে জানা যায়, মোটরসাইকেলের লাইসেন্স ফিস বাবদ যে হারে টাকা নেওয়া হচ্ছে তাতে অনেক চালকই লাইসেন্স না করে বিনা লাইসেন্সে বা ভুয়া লাইসেন্সে মোটরসাইকেল চালাচ্ছে। এতে করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হচ্ছে। মোটরসাইকেলের লাইসেন্স করার প্রতি চালকদের উৎসাহিত করতেই লাইসেন্স ফিস কমানোর সুপারিশ করা হয়েছে।
কমিটির ৪র্থ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন। এতে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ওবায়দুল কাদের, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), রেজওয়ান আহমদ তৌফিক, নুরুজ্জামান আহমেদ, নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম এবং লুৎফুন নেছা।
বৈঠকে বিআরটিসি এর সার্বিক কার্যক্রম, ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয় এবং জানানো হয় যে, ঢাকা শহরের যানজট নিরসনের লক্ষে ইন্ডিয়ান ডলার ক্রেডিট লাইনের আওতায় ৩০০টি দ্বিতল ও ১০০টি আর্টিকুলেটেড বাস সংগ্রহের বিষয়টি প্রকল্প পরিচালকের মাধ্যমে (পরিকল্পনামন্ত্রী) নীতিগত অনুমোদিত হয়েছে। এ ছাড়া পায়রা সেতু (লেবুখালি সেতু) নির্মাণ প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।
বৈঠকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন’ উন্নীতকরণ কল্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ কাজের গতি বৃদ্ধি, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নতকরণ, মহাসড়কে বাজার উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
এ সময় সড়ক পরিবহন বিভাগের সচিব, সেতু বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(ওএস/এটিআর/অক্টোবর ১৫, ২০১৪)
পাঠকের মতামত:
- ঢাকা স্টেডিয়াম এলাকায় মুক্তিবাহিনী পাকসেনাদের একটি জীপের ওপর আক্রমণ চালায়
- শাশুড়িকে মারধরে থানায় অভিযোগ, সালিসি মীমাংসার পর পাল্টা মামলা ছেলের বউয়ের
- হার্টে দু’টি ছিদ্র, কিডনি ৯৪ শতাংশ অকেজো—বাঁচতে চায় অঙ্কন
- ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, গ্রেপ্তার ১
- আবারও বাড়ল এলপিজির দাম
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম
- বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন সমাবেশ
- কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ
- চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএ'র প্রশিক্ষণ কর্মশালা
- সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক
- সালথার কামাইদিয়া স্কুল সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
- গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বগুড়ায় ফেয়ারডিলের ১৮ বোতলসহ নারী গ্রেপ্তার
- পাওনা টাকা চাইতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, আটক ২
- কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর
- শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার
- জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে
- সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই সহোদরের বাড়িতে ভাঙচুর লুটপাট, দুই যুবক আটক
- প্রকৃতি, প্রয়োজন ও প্রজন্ম
- ‘জনগণ নিরাপদে ঘুমাতে না পারলে সেই সরকার দরকার নেই’
- যানজট নিরসনে ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনাতলায় নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সহ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার
- সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
- নানা দাবি নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়
- চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- সান্তাহারে তীব্র গরমে পথচারীদের লেবুর শরবত বিতরণ
- চাঁদপুরে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক, লক্ষ্যমাত্রা পৌনে ৩ লাখ মেট্রিকটন
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- পাছে লোকে কিছু বলে
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- বৈশাখ
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- ভালুক ও মৌমাছির গল্প
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








