নিয়ন্ত্রিত গতি, নিরাপদ ভ্রমণের প্রতিশ্রুতি দিচ্ছে এনা
সুপ্রিয় সিকদার :
'আমার কোম্পানিতে বেতন বেশি আবার পানিশমেন্টও বেশি। আমি ড্রাইভারদের যেমন সুযোগ দেই আবার অপরাধ প্রমাণিত হলে আমি শাস্তিও দেই। ময়মনসিংহ, সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় আমার ড্রাইভারদের জন্য এপার্টমেন্ট নেয়া আছে, যাতে তারা ট্রিপ শেষ করে খুব সহজেই বিশ্রাম নিতে পারে। তাদের সুবিধার্থে আমি প্রতিটি গাড়ির দুই শিফট করেছি। তাদের মধ্যে ড্রাইভিং সচেতনতা বৃদ্ধির জন্য আমি তাদের নিয়ে কাজ করি। ব্রাকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আমি তাদের প্রশিক্ষণ ও ড্রাইভিং সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মশালা করাই। প্রতি সপ্তাহে আমি আমার গাড়ির প্রতিটি ড্রাইভার নিয়ে আলোচনায় বসি। ড্রাইভারদের সমস্যা, তাদের গাড়ি চালানো নিয়ে তাদের সাথে কথা বলি। আমি মনে করি আমার গাড়ির প্রতিটি ড্রাইভার মহাখালী বাস টার্মিনালের সেরা ড্রাইভার'।
এভাবেই বাসের ড্রাইভারদের সুযোগ-সুবিধা ও তাদের ড্রাইভিং দক্ষতা নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের এমডি খন্দকার এনায়েত উল্যাহ।
শনিবার মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে আয়োজিত ‘চালকদের সড়ক দুর্ঘটনা হ্রাস ও সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সড়কে বাসের গতিসীমা বেঁধে দেয়ার লক্ষে সরকারের সঙ্গে কথা চলছে। মৌখিকভাবে সড়কে বাসের গতিসীমা ৮০কিমি/ঘন্টা নির্দিষ্ট করা হয়েছে। সেজন্য আমার প্রতিটি গাড়িতে আমি গতিসীমা কন্ট্রোল করার জন্য কাজ করেছি। আমার প্রতিটি বাস এখন সড়কে শত চেষ্টা করলেও ৮০কিমি/ঘন্টা গতির বেশি গতিতে চলতে পারে না। কোন উপায়েই সম্ভব না আমার বাসে এই নির্দিষ্ট গতির পরিবর্তন করা। কেননা আমার প্রতিটি গাড়ির গভর্নর সিল করা হয়েছে। তিনি বলেন, এর ফলে কমে আসবে দ্রুত গতিতে গাড়ী চালানোর প্রবনতা আর কমে আসবে সড়ক দুর্ঘটনা। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে আমি ড্রাইভারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে নিরলস কাজ করে যাচ্ছি।
এনায়েত উল্যাহ বলেন, সম্প্রতি এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড ড্রাইভারদের মধ্যে ৫০ হাজার টাকা করে সঞ্চয় পত্র পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে। প্রতি ৬ মাস পর পর ৩ জন ড্রাইভারকে মোট দেড় লাখ টাকার সঞ্চয় পত্র দেয়া হবে। তিনি বলেন, যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা, বেশি গতিতে গাড়ি না চলানো এবং ওভারটেকিং প্রবণতা পুরোপুরি ত্যাগ করে যেসব ড্রাইভারেরা দক্ষতার সাথে গাড়ি চালাবে তাদেরকেই দেয়া হবে এই পুরস্কার।
এনায়েত উল্যাহ আরো বলেন, নিয়ন্ত্রিত গতি, নিরাপদ ভ্রমণ, আরামদায়ক আর স্বস্তির কথা চিন্তা করে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের বহরে সম্প্রতি যোগ হয়ে উন্নতমানের বেশ কিছু বিলাশবহুল গাড়ি। যাত্রিসেবা নিশ্চিতে সম্প্রতি সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড তৈরি করে সুবিশাল টিকেট কাউন্টার। যাত্রিদের হয়রানি কমাতে নিয়োগ দেয়া হয়েছে লাইনম্যান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব সাদেকুর রহমান হীরু, এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের জিএম আতিকুর রহমান, এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের সকল গাড়ির ড্রাইভার।
মহাখালী বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতির সভাপতি হাজী আবুল কালামের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব সাদেকুর রহমান হীরু বলেন, গাড়ির চালক ও শ্রমিকরা যদি আইন না মেনে চলে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে এরা যেন দেশের কোথাও গাড়ি চালাতে না পারে সেই ব্যবস্থা করা হবে। এমনকি বাতিল করা হবে শ্রমিক ইউনিয়নের সদস্যপদও।
এরআগে গত ২৯ সেপ্টেম্বর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে আয়োজিত ‘চালকদের সড়ক দুর্ঘটনা হ্রাস ও সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনয়শিল্পী ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
(এসএস/অ/অক্টোবর ০৮, ২০১৬)
পাঠকের মতামত:
- ঢাকা স্টেডিয়াম এলাকায় মুক্তিবাহিনী পাকসেনাদের একটি জীপের ওপর আক্রমণ চালায়
- শাশুড়িকে মারধরে থানায় অভিযোগ, সালিসি মীমাংসার পর পাল্টা মামলা ছেলের বউয়ের
- হার্টে দু’টি ছিদ্র, কিডনি ৯৪ শতাংশ অকেজো—বাঁচতে চায় অঙ্কন
- ১২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, গ্রেপ্তার ১
- আবারও বাড়ল এলপিজির দাম
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম
- বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন সমাবেশ
- কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ
- চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএ'র প্রশিক্ষণ কর্মশালা
- সামুদা এডিবল অয়েলকে ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক
- সালথার কামাইদিয়া স্কুল সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
- গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বগুড়ায় ফেয়ারডিলের ১৮ বোতলসহ নারী গ্রেপ্তার
- পাওনা টাকা চাইতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী, আটক ২
- কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবককে মারধর
- শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই হোক অঙ্গীকার
- জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে
- সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে দুই সহোদরের বাড়িতে ভাঙচুর লুটপাট, দুই যুবক আটক
- প্রকৃতি, প্রয়োজন ও প্রজন্ম
- ‘জনগণ নিরাপদে ঘুমাতে না পারলে সেই সরকার দরকার নেই’
- যানজট নিরসনে ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- সোনাতলায় নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা সহ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেপ্তার
- সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
- নানা দাবি নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়
- চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- সান্তাহারে তীব্র গরমে পথচারীদের লেবুর শরবত বিতরণ
- চাঁদপুরে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক, লক্ষ্যমাত্রা পৌনে ৩ লাখ মেট্রিকটন
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- পাছে লোকে কিছু বলে
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- বৈশাখ
- ড্রোন উড়িয়ে নিস্ফল অভিযানের মধ্যেই পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- ভালুক ও মৌমাছির গল্প
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








