ধ্বংসের মুখে দেশের জলাভূমি, কমে যাচ্ছে বনভূমিও
স্টাফ রিপোর্টার : ধ্বংসের মুখে পড়েছে দেশের জলাভূমি। এর ফলে বিভিন্ন প্রজাতির প্রাণের অস্তিত্বও এখন সংকটে। অন্যদিকে জলাভূমি ধ্বংসের কারণে কমে যাচ্ছে বনভূমিও।
উদ্বেগজনক এই তথ্য ‘নেটওয়ার্ক ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট বাংলাদেশ’ (এনসিআরবি) নামে একটি বেসরকারি সংস্থার।
এনসিআরবি জানায়, দেশের জলাভূমি ও বনভূমি ধ্বংসের বিরুপ প্রভাব পড়ছে জলবায়ুর ওপর। তাই জলবায়ূ পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় জলাভূমি সুরক্ষা জরুরি হয়ে পড়েছে।
বিশ্ব জলাভূমি দিবস পালন উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবে শনিবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিআরবি’র কর্মকর্তারা। তারা জানান, জলাভূমি রক্ষায় এখনই ব্যবস্থা না নেওয়া হলে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি আরও বেড়ে যাবার আশংকা রয়েছে ।
এনসিআরবি’র সংবাদ সম্মেলনে বলা হয়, জাতিসংঘ প্রণীত জলাভূমি সনদ ১৯৭৫ সাল থেকে কার্যকর হয়। বাংলাদেশ এই সনদে স্বাক্ষরকারী দেশগুলির অন্যতম। ১৯৭১ এর ২ ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে এ বিষয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ১৯৯২ সালে রামসার সনদে স্বাক্ষর করে সুন্দরবন এবং টাঙ্গুয়ার হাওড়- এই দুই জলাভূমিকে এর অন্তর্ভূক্ত করে।
সংবাদ সম্মেলনে এনসিআরবি’র কর্মকর্তারা জানান, জলাভূমি আমাদের প্রাণিকুলকে পানি যোগায়। বন্যা খরা ও নানা দুর্যোগ থেকে আমাদের সুরক্ষা দেয়। প্রতিবেশ থেকে অধিকতর কার্বন ধরে রেখে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অবদান রাখে জলাভূমি। এসব জলাভূ‚মি নিঃশেষিত হলে প্রচুর গ্রিন হাউস গ্যাস নিঃসরণ ঘটবে। এরই মধ্যে বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডেরে পরিমাণ আগের তুলনায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী দুর্যোগও বেড়েছে ৩৫ ভাগ।
সংবাদ সম্মেলনে বলা হয়, জলাভূমির সংখ্যা হ্রাস পাওয়ার কারণে প্রাণিক‚ল সবচেয়ে বড় হুমকির মুখে পড়েছে। এর কারণে দুর্যোগের পরিমাণ বেড়ে গেছে। নদী নালা খাল বিল প্রকৃতির পানি ধরে রাখে। শুষ্ক মওসুমে এই পানি কৃষি খামারে ব্যবহৃত হয়। বর্তমান সময়ে জলাভূমিসমূহ অস্তিত্ব সংকটে পড়ায় অতিবৃষ্টির পানি স্থলভ‚মিতে ছড়িয়ে বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি করছে। বাংলাদেশের ২০ হাজার বর্গ কিলোমিটার উপক‚লীয় জলাভূমি অর্থনৈতিক, বানিজ্যিক এবং পরিবেশ বান্ধব ভ‚মিকা পালন করে আসছে। এসব জলাভ‚মিতে দেড় হাজার প্রজাতির মেরুদন্ডি প্রাণি, ৭৫০ প্রজাতির পাখি এবং ৫০০ প্রজাতির মাছ পাওয়া যায়। এরই মধ্যে দেশের ২১ লাখ হেক্টর জলাভূমির বিলুপ্তি ঘটেছে জানিয়ে তা রোধকল্পে ব্যবস্থাগ্রহণের দাবি জানানো হয়। এ জন্য কয়েকটি দাবিও তুলে ধরেন তারা।
এর মধ্যে রয়েছে সুন্দরবন ও সংলগ্ন এলাকায় ক্ষতিকর প্রকল্প ও শিল্প স্থাপনা বন্ধ করে দেওয়া, দেশের সকল জলাভূমিকে রামসার সনদের তালিকায় অন্তর্ভ‚ক্ত করা, জলাভূমির ইজারা বন্ধ, জলাভূমি সংরক্ষনে আইন প্রণয়ন এবং জনসচেতনতা বৃদ্ধি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের সভাপতি অপরেশ পাল। এ সময় আরও উপস্থিত ছিলেন শেখ আফজাল হোসেন, খুরশীদ জাহান শীলা, রিয়াজুল ইসলাম, শংকর মন্ডল, উত্তম মজুমদার প্রমূখ।
(ওএস/অ/ফেব্রুয়ারি ০৩, ২০১৯)
পাঠকের মতামত:
- জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
- আমবাগান থেকে অবিস্ফোরিত ৪২টি ককটেল উদ্ধার
- চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
- আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন
- শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ
- ঈশ্বরদীতে বিশেষ অভিযান: দু’টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
- চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- বাবার মৃত্যুর ৩ দিন পর ধর্ষণের শিকার ৪ বছরের কন্যাশিশু, গ্রেপ্তার ১
- ডাক বিভাগ: সম্পদ আছে, সক্ষমতা নেই
- প্রেমের ফাঁদে লাখ লাখ টাকা হাতিয়ে নিত চক্র, দুই নারীসহ গ্রেপ্তার ৩
- রূপপুরের প্রথম ইউনিটে কমিশনিংয়ের মাইলফলক অর্জন, ফিজিক্স টেস্টের জন্য বায়রার অনুমোদন
- সালথায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ‘১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করতে পারে না বাংলাদেশ’
- ‘গ্ল্যামার থাকলেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’
- ‘শাক দিয়ে মাছ ঢাকার হাতিয়ার গণমাধ্যম’
- ছুটির দিনে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ওমানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন : নিবন্ধন শুরু ১২ অক্টোবর
- ‘চট্টগ্রাম মহানগরে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে’
- ‘মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র’
- প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ, নতুন বিনিয়োগে আগ্রহ
- পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নানা পাটেকরের শেষ বিদায়
- ‘রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার’
- মুক্তিবাহিনী বাগেরহাট পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
- ‘পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে’
- শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ বসত ঘর পুড়ে ছাই, আহত ৩
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- লোহাগড়া পৌর নির্বাচনে নৌকার জয়
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
-1.gif)








