বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু করছে সৌদি
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু করতে যাচ্ছে সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির রাজধানী রিয়াদ ও প্রাচীন শহর আলউলার মধ্যে বিমান ভ্রমণের সময় প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো তুলে ধরা হবে। মঙ্গলবার (২ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জাদুঘরটি আলউলার রয়্যাল কমিশন ও সৌদিয়া বিমানের একটি যৌথ প্রকল্প। এতে আলউলায় প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আবিষ্কৃত নিদর্শনগুলো প্রদর্শন করা হবে।
সৌদি সংবাদ সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, যাত্রীরা ‘আর্কিটেক্টস অব অ্যানসিয়েন্ট আরাবিয়া’ নামে একটি ডিসকভারি চ্যানেল ডকুমেন্টারিও দেখতে পারবেন। যেটা এ বছরই উদ্বোধন করা হয়েছে।
কমিশনের প্রত্নতত্ত্ব এবং সাংস্কৃতিক ঐতিহ্য গবেষণার পরিচালক রেবেকা ফুট ভ্রমণের সময় ওই ডকুমেন্টারির একটি ভূমিকা প্রদান করবেন এবং জাদুঘরের শিল্পকর্ম সম্পর্কে ব্যাখ্যা দেবেন।
তিনি বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিকদের দ্বারা আলউলায় একটি বড় কাজ চলছে। আমরা এখানকার জটিল প্রকৃতি বুঝতে শুরু করছি। আলউলা আরব উপদ্বীপের একটি লুকানো রত্ন এবং আমরা ধীরে ধীরে এর গোপনীয়তা আবিষ্কার করছি। বিমান ভ্রমণের সময় যাত্রীদের সঙ্গে এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে অনেক তথ্য শেয়ার করতে পারবো।
কমিশনের প্রধান বিপণন কর্মকর্তা ফিলিপ জোনস বলেন, জাদুঘরটি আলউলার প্রত্নতাত্ত্বিক কাজের গুরুত্ব তুলে ধরবে। এটি সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক প্রোগ্রাম বলেও মনে করছেন তারা।
(ওএস/এএস/নভেম্বর ০২, ২০২১)
পাঠকের মতামত:
- সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি
- সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ বলায় ডিসির বিরুদ্ধে মানববন্ধন
- প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ সাতক্ষীরার আমজাদ হোসেনের
- ফরিদপুরে ‘এসকাফ’ সিরাপসহ নারী গ্রেফতার, মামলা দায়ের
- এখতিয়ার বহির্ভূত বিচারে বিবাহ বিচ্ছেদের রায়!
- ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার
- দিনাজপুর সীমান্তে ভারত থেকে চারজনের অনুপ্রবেশ, জিজ্ঞাসাবাদ করছে বিজিবি
- ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি
- দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান
- প্রবাসীদের সংগঠন ‘নয় বাড়ীয়া ফোরাম’র নতুন কমিটি ঘোষণা
- ফুলপুরে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
- শ্যামনগরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ২
- সুনামধন্য গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার
- মৌলভীবাজারে পৌরকর ২০ গুণ বৃদ্ধি!
- টুঙ্গিপাড়ায় রাস্তা নির্মাণে বাধা, অবরুদ্ধ ২০ পরিবার
- ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সালথায় অবহিতকরণ সভা
- আমার বটবৃক্ষ
- নড়াইলে এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ
- প্রাথমিক শিক্ষার বিবর্তন ও এসডিজি ৪ অর্জন
- হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান
- সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল
- ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি প্রত্যাহার
- গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল সমাবেশ
- ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- তারুণ্যের ঈদ ভাবনা
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নীলফামারী জেলা আ.লীগের বর্ণিল আয়োজন
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মরা নদের গল্প
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি
- প্রবাসীদের সংগঠন ‘নয় বাড়ীয়া ফোরাম’র নতুন কমিটি ঘোষণা
-1.gif)







