পর্যটকের পদচারণায় মুখরিত রিভারভিউ পর্যটন কেন্দ্র
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : ঈদের ছুটি শেষ হলেও এখনো হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠছে বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদী তীরের রিভারভিউ পর্যটন কেন্দ্রটি। দেশের নতুন এই পর্যটক কেন্দ্রটিতে একসাথে বলেশ্বর নদীর হোমনায় বঙ্গোপসাগর বিশাল জলরাশি, নৌভ্রমন, নীল আকাশ, সুর্যাস্ত দেখাসহ সুন্দরববনের প্রকৃতির সান্নিধ্য পেতে এই পর্যটন কেন্দ্রটিতে প্রতিদিনই পর্যটকের ঢল নামছে। স্থানীয় প্রশাসন বলছে ঈদের ছুটিতে এই পর্যটন কেন্দ্রটিতে ১ লাখ পর্যটকের সমাগম ঘটে।
সুপার সাইক্লোন সিডরের মৃত্যুকূপ বাগেরহাটের শরণখোলা উপজেলাবাসিকে ঝড়-জলোচ্ছাসের হাত থেকে রক্ষায় সরকার বিশ্ব ব্যাংকের অর্থায়নে বলেশ্বর নদীর তীরে কনক্রিটের ব্লক দিয়ে উচু করে টেকসই বেড়িবাঁধ নির্মান করেছে।১২ কিলোমিটার লম্বা বলেশ্বর নদীর তীরে বরুাইতলা থেকে চান্দ্রেশ্বর পর্যন্ত ২০২২ সালের জুলাই মাস থেকে উপজেলা প্রশাসন ১০ লাখ টাকা ব্যায়ে কনক্রিটের ব্লকে দৃষ্টিনন্দন রং করে বেঞ্চ, দোলনা, বীচ খাট, ছাতাসহ নানান প্রকার বিনোদন সামগ্রী তৈরী করে শরণখোলার বলেশ্বর রিভারভিউ পর্যটন কেন্দ্রটি গড়ে তোলে।
বলেশ্বর নদীর হোমনায় বঙ্গোপসাগর বিশাল জলরাশি, নৌভ্রমন, নীল আকাশ, সুর্যাস্ত দেখাসহ সুন্দরববনের প্রকৃতির সান্নিধ্য পেতে দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে নতুন এই পর্যটন কেন্দ্রটিতে প্রতিদিনই ছুটে আসছেন হাজার হাজার পর্যটক। পর্যটকরা পাচ্ছেন কক্সবাজার ও কুয়াকাটা সীবিচের ছোয়া। স্পীড বোটে করে ১০ মিনিটে সুন্দরবনে যাওয়া যাচ্ছে। পর্যটকদের বাড়তি বিনোদনের জন্য রয়েছে ঘোড়ারগাড়ি, নৌভ্রমনে জন্য রযেচে নৌযান ও স্পিডবোট। দূর দূরন্ত থেকে আসা পর্যটকদের কথা মাথায় রেখে রিভারভিউ পর্যটন কেন্দ্রটি ঘিরে তৈরি হয়েছে ইকো-প্যারাডাইস নামে একটি আধুনিক মানের রেস্টুরেন্ট ও রিসোর্ট। স্থানীয় প্রশাসন বলছে ঈদের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১ লাখ পর্যটকের সমাগম ঘটে এই পর্যটন কেন্দ্রটিতে। ঈদের ছুটি শেষ হলেও এখনো হাজার হাজার পর্যটক আসছেন শরণখোলার বলেশ্বর রিভারভিউ পর্যটন কেন্দ্রটি।
শুক্রবার বিকালে ঢাকা থেকে আসা শামীম হাসান ও রুমানা আহমেদ দম্পতী জানান, শরণখোলার বলেশ্বর রিভারভিউ পর্যটন কেন্দ্রটি অনলাইনে দেখে দেখতে আসলাম। দেশের নতুন এই পর্যটন কেন্দ্রটি বঙ্গোপসাগর হোমনায় বলেশ্বর নদীর ঢেউ, নৌভ্রমন, নীল আকাশ, স্পীড বোটে করে সুন্দরববনের প্রানপ্রকৃতি দেখলাম। এই পর্যটন কেন্দ্রটিতে এসে কক্সবাজার ও কুয়াকাটা সীবিচের ছোয়া পেরাম। বাচ্চা ছেলেসহ পরিবারের সবাই খুবই আনন্দ করলাম। সুর্যাস্ত দেখে সন্ধ্যায় ঢাকায় ফিরে যাব। এমন অনুভুতির কথা জানারেন রাজশাহী থেকে আসা পর্যটক রাকিব হোসেন ও ঝালকাঠি থেকে পরিবারসহ আসা কামাল আহমেদ সজিব।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকি জানান, শরণখোলার বলেশ্বর নদীর তীরকে পর্যটন বান্ধব হিসাবে গড়ে তোলা হয়েছে। দেশের নতুই এই পর্যটন কেন্দ্রের অবকাঠামো নির্মান কাজ এখনো শেষ হয়নি। এরই মধ্যে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ পর্যটক বলেশ্বর রিভারভিউ পর্যটন কেন্দ্রটিতে আসছে। ঈদের ছুটির তিনদিনে এক লাখেরও বেশি দর্শনার্থী এসেছে। ঈদের ছুটি শেষ হলেও এখনো হাজার হাজার পর্যটকট আসছে। শিগ্রই মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ করা হবে। দৃষ্টিনন্দন পাবলিক টয়লেট করা হবে। এই পর্যটন কেন্দ্রটিতে এসে পর্যটকরা কক্সবাজার ও কুয়াকাটা সীবিচের ছোয়া পাচ্ছেন।
(এস/এসপি/এপ্রিল ২৮, ২০২৩)
পাঠকের মতামত:
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- নেমন্তন্ন
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








