সুন্দরবনের ‘বনবাস’: বনের ভেতর অন্যরকম অনুভূতি
শোভন সাহা, সুন্দরবন থেকে ফিরে : ‘ভোলা নদী’ উত্তর দিক থেকে এসে ধনুকের মতো বাঁক নিয়ে সুন্দরবনের ভেতর দিয়ে বলেশ্বরে গিয়ে মিশেছে। শরণখোলায় ভোলার এই বাঁক থেকে বলেশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করেছে বগি খাল। এতে তৈরি হয়েছে বিশাল আকারের বদ্বীপ। যার আয়তন প্রায় ৩০ হাজার একর।
ঘন অরণ্যে ঢাকা এই বদ্বীপে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলি। হরহামেশাই মিলবে চিত্রা হরিণের সাক্ষাৎ।এমনকি খুব কাছ থেকে বাঘের সাক্ষাৎ পাওয়ার ঘটনা নাকি বিরল নয়। এমনটাই দাবি করেছেন সুন্দরবন বন বিভাগের শরণখোলা স্টেশনের কর্মকর্তারা।
তিনি জানান, এই গরমের তীব্রতা থেকে একটু স্বস্তি পেতে গাছের ছায়ার বিকল্প কিছুই হতে পারেনা। তাই এই গরমেও ঘুরে আসতে পারেন আমাদের বনবাস ইকো পার্ক থেকে। চারিদিকে পর্যাপ্ত পরিমান গাছগাছালি থাকার ফলে আমাদের রিসোর্ট তুলনামূলক শীতলই থাকে। গাছতলায় বসে বসে অভিজ্ঞতা নিবেন এই তীব্র গরমেও কিভাবে ঠান্ডা অনুভব করা যায় (প্রাকৃতিক এসি)। এছাড়াও রয়েছে আমাদের এসি প্রিমিয়াম ভিলা যেখানে আপনি পাবেন শীতল আবহাওয়া আর আনলিমিটেড ভিউ তো থাকছেই। আপনার রুমেই চলে আসবে খাবার। এসি অন করে খাবেন আর ঘুমাবেন।
তাই দেরি না করে এখনি বুক করে ফেলুন আপনার রুম। রুম বুকিং এর সাথে পাচ্ছেন একটি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট।
খেয়া ঘাটে এলেই আপনি রোমাঞ্চিত হতে বাধ্য। এপার থেকেই দৃষ্টিগোচর হবে ঘন কেওড়া, সুন্দরী বৃক্ষের সমারোহ। কানে এসে ধ্বনিত হবে ঘু-ঘু পাখির বিরামহীন ডাক, শালিকের কলকাকলি। টিয়ের দূরন্তপনা। দেখতে পাবেন লবণাক্ত পানির দুর্লভ প্রজাতির ভোঁদড়ের ঝাঁকের আয়েশী বিশ্রাম।
চোখে পড়বে উদবিড়ালের কসরত। সঙ্গে বানরের বাদরামীতো থাকছেই। আরও রয়েছে নাম না জানা অনেক প্রজাতির পাখির ডাক।
শরণখোলা রেঞ্জের এ কম্পার্টমেন্টের বন বিভাগের বেশ কিছু অফিস রয়েছে। মিঠাপানির পুকুর রয়েছে দু’টি রয়েছে মসজিদও। বগি খালের ঘাট থেকে একটি ইট বিছানো পায়ে হাঁটার সোজা চলে গছে দক্ষিণ দিকে বনের ভেতরে। সেই পথ ধরে হাঁটলেই সামনে সুন্দরী বৃক্ষ আপনাকে স্বাগত জানাবে।
বনের সৌন্দর্য উপভোগ করতে আজকাল জঙ্গলের ভেতরে রাতযাপন করেন অনেকে। বনবাসে যাবার সুপ্ত বাসনা মনের গহীনে নেই, এমন মানুষ পাওয়া ভার! এই চিন্তা থেকেই দর্শনার্থীদের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় সুন্দরবনের জঙ্গল উপভোগের এমন ব্যবস্থা করা হয়েছে।
জঙ্গলে রাতযাপনের জন্য করা ঘরগুলোর নাম দেওয়া হয়েছে ‘বনবাস’। নিরাপদ খোলামেলা বারান্দায় বসে কিংবা হ্যামক বা দোলনায় দোল খেতে খেতে সুন্দরবনের অপার্থিব সৌন্দর্য উপভোগ। বানর, হরিণ, মেছো বাঘ, বিভিন্ন প্রজাতির পাখি, জলজ্যান্ত কুমির দেখা, কখনও বা রয়েল বেঙ্গল টাইগারের হুংকার শুনে ছমছমে অনুভূতিতে ভাসতে বনবাস প্রস্তুত।
বনবাসের স্বত্বাধিকারী মো: আসলামের সাথে কথা বললে তিনি আমাদের জানান, সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম। আমাদের দেশর এই প্রাকৃতিক সৌন্দর্য সমগ্র পৃথিবীর সামনে তুলে ধরতে হবে। আপনারা নিজেরা সবাই আসেন ঘুরে দেখেন পরিচিত লোকজনদের আসতে বলেন। আমরা এখন অনেকে টাকা খরচ করে বিদেশে যাচ্ছি, কিন্তু দেশে অল্প টাকায় অনেক ভালো ঘোরার স্থান রয়েছে।
তিনি আরো জানান, আমাদের এই রিসোর্টে আছে ভালো মানের আবাসিক সিস্টম নরমাল রুম, এসি রুম, ডুপ্লেক্স রুম। ভাড়া বেশ সাধ্যের মধ্যে, গোলপাতার সরাইখানা, নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো।
(এসএস/এসপি/এপ্রিল ২৮, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- নেমন্তন্ন
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








