সকলের সহযোগিতায় পড়াশোনা করতে চান দৃষ্টি প্রতিবন্ধী পলাশ
উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : পুরানবাজার ডিগ্রি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার এইচএসসি পরীক্ষার্থী পলাশ দে (২০)। সে একজন দৃষ্টি প্রতিবন্ধী। চোখে তেমন একটা দেখতে না পেলেও সে মনের জোরে অদম্যভাবে নিজের পড়ালেখা এগিয়ে নিচ্ছে। কলেজ শিক্ষকদের সহযোগিতায় সে পরীক্ষা কক্ষে শ্রুতি পরীক্ষার্থীকে সাথে নিয়ে এবার দিয়ে ফেললেন এইচএসসি পরীক্ষাও।
খোঁজ-খবর নিয়ে জানা যায়, পলাশ দের বাড়ি ছিলো পুরাণবাজারের হরিসভা এলাকায়। ক’বছর আগে মেঘনা নদী গ্রাস করে নেয় পলাশ দের বসতভিটাটুকু। তার বাবা শ্যামল দে ছেলের পড়ালেখার এমন ইচ্ছা দেখে ঘোষপাড়ায় একটি বাসা ভাড়া নিয়ে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছেন। সেখানে স্ত্রী ও ২ ছেলেকে নিয়ে বাস করছেন। তিনি পেশায় একজন বাদাম-বুট বিক্রেতা। তার আয়ের টাকাতেই কোনোমতে সংসারসহ পলাশ দের পড়ালেখার খরচ চলছে।
২১ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে চাঁদপুর সরকারি মহিলা কলেজে গিয়ে দেখা যায়, সহযোগিতা নিয়ে সুন্দরভাবেই পরীক্ষা দিচ্ছে পলাশ দে। এ সময় পরীক্ষা কক্ষে অন্য সাধারণ শিক্ষার্থীদেরও পরীক্ষায় অংশ নিতে দেখা গিয়েছে।
এ বিষয়ে চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, আইন অনুযায়ী বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের চেয়ে ১০% অতিরিক্ত যে সময় পাবার কথা সেটি আমরা পলাশ দেকে দিয়েছি। তার পড়ালেখার বেশ আগ্রহ রয়েছে দেখে খুব ভালো লাগলো। সমাজের বিত্তবানরা আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে এলে পলাশ দে তার দৃষ্টি ফিরে পেতে পারবে বলে আমি মনে করি। সে উচ্চ শিক্ষিত হয়ে দেশসেবায় ভূমিকা রাখতে পারবে বলে আমার প্রত্যাশা।
পরীক্ষা ভালো হয়েছে জানিয়ে শিক্ষার্থী পলাশ দে সাংবাদিকদের বলেন, আমি জন্মগতভাবে দৃষ্টি প্রতিবন্ধী। আগে এক চোখে সামান্য কিছু দেখলেও এখন দেখতে দারুণ সমস্যা অনুভব করছি। শিক্ষিত হয়ে দেশের জন্য নিজেকে বিলিয়ে দেয়ার আমার ইচ্ছে রয়েছে। আমার পড়ালেখা এগিয়ে নিতে হলে চোখের আলো ফিরে পাওয়া দরকার। আমার চিকিৎসা করাটা একান্ত জরুরি। তাই আমার চিকিৎসার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি মহোদয়সহ সমাজের বিত্তবানদের থেকে আর্থিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
পলাশ দে’র পিতা শ্যামল দে বলেন, আমার ছেলের চিকিৎসার জন্যে গত কয়েক বছর ধরে দেশের বহু হাসপাতালে দেখিয়েছি। সর্বশেষে ঢাকা ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে দেখানোর পরে চিকিৎসকরা জানিয়েছেন আমার ছেলের চোখের সঠিক চিকিৎসা ভারতের কোলকাতা অথবা চেন্নাইয়ে সম্ভব। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে আমরা তার চিকিৎসা করাতে পারছি না।
এ বিষয়ে পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার বলেন, পলাশ দে আমার কলেজের শিক্ষার্থী। ওর পড়ালেখার অদম্য ইচ্ছে হওয়ায় বোর্ডে আমি নিজে গিয়ে আইন অনুযায়ী পলাশের জন্য শ্রুতি পরীক্ষার্থীর ব্যবস্থা করেছি। ওর উচ্চশিক্ষা অর্জনে আমি ব্যক্তিগতভাবে ওর পাশে থাকবো। সমাজের বিত্তবানদেরও মানবিক দিক বিবেচনায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পলাশের পিতা শ্যামল দে।
(ইউএইচ/এসপি/ডিসেম্বর ২৪, ২০২১)
পাঠকের মতামত:
- র্যাবের গোপন ‘আয়নাঘর’ পরিদর্শন ট্রাইব্যুনালের বিচারকদের
- গোপালগঞ্জে মধুমতি নদী থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার
- ট্রাকচাপায় কালিয়ার একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
- স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জিন্দাবাদ
- মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতির পদ থেকে রবিউলকে অব্যাহতি
- হাজারো ভক্তের ঢল, এইতো মধুর বৃন্দাবন
- কালিগঞ্জে স্কুলছাত্রী ফারজানা হত্যা, রিমাণ্ড শেষে কারাগারে মামুন
- প্রেসক্লাব মহম্মদপুরের বিদায় সংবর্ধনা পেলেন উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন
- ১০ লাখ টাকার আইসক্রিম জব্দ, জরিমানা, কারখানা সিলগালা
- ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক ও হাসুয়া উদ্ধার
- নারী ও শিশুর নিরাপত্তা: নীরবতা ভেঙে চাই এখনই পদক্ষেপ
- লতিফ সিদ্দিকী কারাগারে
- নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো কলিমউল্লাহকে
- আপসের প্রস্তাব নাকচ, গণভোটের দাবিতে অনড় শফিকুর
- ‘আমি নিজেও জানি না কীভাবে সব হয়ে গেছে’
- ফিফার স্পষ্ট বিবৃতি, ‘কেউ ফুটবল বিক্রি করছে না’
- ইরান যুদ্ধ নিয়ে শীর্ষ উপদেষ্টাদের মধ্যে মতবিরোধ, বিরক্ত ট্রাম্প
- ভারত থেকে রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি নেই শেখ হাসিনার
- বাড়লো সোনার দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা
- রক্তমাখা পতাকা প্রধানমন্ত্রীকে উপহার দিলেন জুলাই যোদ্ধা আজিজুর রহমান
- ফরিদপুরে মাদকের টাকার জন্য মাকে হত্যা, ঘাতক পুত্র গ্রেপ্তার
- ‘সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো’
- বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছে ইউরোপের ৫৫ দেশ
- ভারতে শরণার্থীর সংখ্যা দাঁড়ায় ৭১ লাখ ৩৩ হাজার ৪ জন
- প্রধানমন্ত্রী, আলিফের পাশে যান
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান, প্রেমিক পরিবার লাপাত্তা
- বাউফলে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে নিহত ২, আহত ২০
- থানায় হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের চেষ্টা, আটক ৯
- পঞ্চগড়ে গলায় গুলি ফুটিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
- কালের সাক্ষী সিংহ বাড়ি এখন শুধুই ইতিহাস
- আমতলীতে ফোরকান ও তালতলীতে মিন্টু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত
- বাংলাদেশ-ভারতই চালাবে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি ও সমৃদ্ধি
- দুই দিনের রিমান্ডে গ্রেপ্তারকৃত সাইফুলের জিজ্ঞাসাবাদ চলছে
- সাংবাদিকতা ফেলোশীপ পেলেন সাংবাদিক অমর ডি কস্তা
- নিউইয়র্ক সিটির নতুন মেয়র ইসলামভীতি দূর করবেন?
- পলাশবাড়ী পৌরসভার বহুমুখী উন্নয়নে কাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা
- সকলের সহযোগিতায় পড়াশোনা করতে চান দৃষ্টি প্রতিবন্ধী পলাশ
- স্বপ্ন নিয়ে অবাক করা তথ্য
- সিরাজগঞ্জে ১৫ নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা
- ‘করোনার কথা’ বইয়ের প্রাসঙ্গিক কিছু কথা
- ট্রাম্পের কাছে নালিশ নিয়ে মুখ খুললেন প্রিয়া সাহা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








