E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঝাল মুড়ি বিক্রেতা আলম শরীফ বাঁচতে চায় 

২০২২ এপ্রিল ১৩ ১৬:২৭:১১
ঝাল মুড়ি বিক্রেতা আলম শরীফ বাঁচতে চায় 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : হৃদরোগ, লিভার ও লাঞ্চে ইনফেকশন জনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনতে থাকা তিন সন্তানের জনক আলম শরীফ (৫০) বাঁচতে চায়। সে (আলম) ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া সরকারী বিদ্যালয় সংলগ্ন মহাসড়কের পাশের ছিন্নমূলের বাসিন্দা।

জানা গেছে, গত চার মাসপূর্বে অসুস্থ হয়ে পরলে বরিশালে চিকিৎসা করায় আলম। সেখানে ডাক্তারী পরীক্ষায় তার (আলম) হার্টে দুইটি ব্লক, লিভার ও লাঞ্চে ইনফেকশন জনিত রোগ ধরা পরে। ঝালমুড়ি বিক্রি করে এতোদিন সংসারের ব্যয় ও নিজের চিকিৎসা করালেও অসুস্থতার কারনে বর্তমানে তার ঝালমুড়ি বিক্রি বন্ধ রয়েছে। চিকিৎসার জন্য তিনি (আলম) সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন। ব্যাংক হিসেব নম্বর না থাকায় সাহায্যে পাঠানোর জন্য আলম শরীফের ০১৮৫৬০৪৬২৮৬ (বিকাশ) নম্বর ব্যবহার করা হয়েছে ।

(টিবি/এসপি/এপ্রিল ১৩, ২০২২)

পাঠকের মতামত:

১৫ ফেব্রুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test