সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
তপন বসু, আগৈলঝাড়া : “সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারছে না ক্যান্সার আক্রান্ত মা, মৃত্যুর প্রহর হেগানা মায়ের আকুতি” শিরোনামে ১৪ ডিসেম্বর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে অসহায় মায়ের সুচিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন জাতির পিতার ভাগ্নে, জনদরদী মহান নেতা, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
আজ বুধবার তিনি ক্যান্সারে আক্রন্ত অসহায় মায়ের বিষয়ে জানতে পেরে চিকিৎসার জন্য ওই মাকে নিয়ে তার কাছে যেতে বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাসকে নির্দেশ দেন। মন্ত্রীর নির্দেশে চেয়ারম্যান বিপুল দাস অসহায় মা বিউটি দাস তার তিন মাসের পুত্র সন্তান ও স্বামীকে নিয়ে মন্ত্রীর সেরালস্থ বাস ভবনে মন্ত্রীর সাথে দেখা করেন।
এসময় মন্ত্রী অসহায় দম্পতিকে নিজে বসিয়ে খাবার খাইয়ে তাদের পরিবারের দুঃখ দুর্দশা ও চিকিৎসার কথা শোনেন। বিউটির স্বামী কাঠ মিস্ত্রী সুমন দাস মন্ত্রীকে অবহিত করেন যে, তার তার স্ত্রীর সু-চিকিৎসার জন্য চিকিৎসকেরা ৩ লাখ টাকার প্রয়োজনের কথা তাদের জানিয়েছেন।
মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ অসহায় পরিবারের পাশে হাত বাড়িয়ে দিয়ে চিকিৎসার খরচ বাবদ দেড় লাখ টাকা প্রদানের আশ্বাস দেন। এছাড়াও সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা ৫০ হাজার টাকা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ৫০ হাজার টাকা এবং বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন সুমন দাস ও বিউটির পরিবারকে সহায়তার জন্য আর্থিক সহযোগীতা প্রদান করেছেন। বাকাল ইউপি চেয়ারম্যানকে ওই পরিবারের জন্য সব রকমের সহযোগীতা করার জন্যও মন্ত্রী নির্দেশ প্রদান করেছেন বলে জানিয়েছেন বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস। চিকিৎসকের কথানুযায়ি আগামী রবিবার (১৮ডিসেম্বর) বিউটি দাস চিকিৎসার জন্য ঢাকায় গমন করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, বরিশালের আগৈলঝাড়ায় বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের হতদরিদ্র কাঠ মিস্ত্রী সুমন দাস স্ত্রী বিউটি দাস চতুর্থ সন্তান প্রসবে সিজারিয়ান অপরেশনের সময় এ্যাপেন্ডিস অপারেশন করানো হয়। ওই অপারশনের কয়েক মাস যেতে না যেতেই বিউটির কানের নীচে টিউমার দেখা দিলে বরিশালের চিকিৎসক অধ্যাপক এসএম সরোয়ারের তত্ত্বাবধানে ফেয়ার কিনিকে টিউমার অপারেশন করা হয় তার। অপরেশন করা টিউমারের নমুনায় মহাখালী ক্যান্সার ইনিস্টিটিউট থেকে বিউটির শরীরে ক্যান্সার এর জীবাণুুর রিপোর্ট আসে। শরীরে ক্যান্সারের জীবাণু ধরা পরায় দুগ্ধজাত পুত্র সন্তানকে মায়ের বুকের দুধ খাওয়ানো যাবে না বলে জানান চিকিৎসক। তবে চিকিৎসকেরা জানিয়েছেন নিয়মিত থেরাপি দিলে বিউটির ক্যান্সার মুক্ত হবেন। এজন্য প্রয়োজন ছিল তিন লাখ টাকার। গোয়ালের গরু বিক্রি ও ধার দেনা কর চড়া সুদে টাকা এনে বিউটির চিকিৎসার পরে আর তাদের কোন সহয় সম্বল ছিল না।
তিন কন্যা সন্তারে লেখাপড়ার খরচ যুগিয়ে তিন মাসের পুত্র সন্তানের বিকল্প দুধ কেনার টাকাও ছিল না তাদের। টাকার অভাবে কোথাও চিকিৎস করাতে পারছিলনা না বিউটি। বিনা চিকিৎসায় শরীরে অমানুসিক যন্ত্রণা ভোগ করে বাড়িতেই মৃত্যুর প্রহর গুনতে থাকা বিউটির পাশে দাড়িয়ে আর্থিক সহায়তাসহ সকল প্রকার সহায়তার আশ্বাস দিয়ে আবারও মহানুভবতার পরিচয় দিয়েছেন জাতির পিতার ভাগ্নে. মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়াম লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি।
বিউটির স্বামী ও বিউটি সহয়তার জন্য মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহর প্রতি আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
(ওএস/এসপি/ডিসেম্বর ১৪, ২০২২)
পাঠকের মতামত:
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- চতুর্থ দিনেও এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ইকবাল হোসেন শেখ
- ‘দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না’
- ‘নারীদের ইভটিজিং ও হয়রানি রোধে নগরকান্দা-সালথায় লিগ্যাল এইড কমিটি গঠন হবে’
- ‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’
- ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
- কাউন্সিলর একরামুল হত্যা, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
- এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
- ‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ
- রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই
- ‘রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন’
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চড়ুইভাতি
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
-1.gif)








