মা হারা দুই শিশু পালনে সহযোগিতা চান অসহায় রিকশা চালক বাবা
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : তালাবদ্ধ ঘরে বিছানার উপর খেলা করছে অবুঝ দুই ভাই-বোন। এরমধ্যে মরিয়মের বয়স সাড়ে তিন বছর আর তার ভাই নূরের বয়স ১৮ মাস। তালাবদ্ধ ঘরেই জীবন কাটছে মা হারা অবুঝ ওই দুই শিশুর। প্রসাব-পায়খানা করে নোংরার মাঝেই বসে থাকতে হয় তাদের, ঘরে কেউ নেই।
বরিশাল সিটি করর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনিয়া হাজেরা খাতুন স্কুল সড়কের মোহাম্মদিয়া মসজিদ সংলগ্ন একটি ভাড়া বাসার এক কক্ষে এমন মানবেতর জীবন অতিবাহিত করছে দুই শিশু। দুই জনের মুখে এখনো স্পষ্ট কথা ফোটেনি। অবুঝ ওই দুইশিশুর বাবা ফিরোজ সিকদার রনি পেশায় একজন রিকশাচালক। তিনিই ওই দুই শিশুর একাধারে মা ও বাবা। কারণ শিশু দুটির মা বেঁচে নেই।
বাসা ভাড়া ও শিশুদের মুখে আহার তুলে দেওয়ার জন্য অবুঝ দুই সন্তানকে ঘরে তালাবদ্ধ করে প্রতিদিন রিকসা নিয়ে বের হতে হয় ফিরোজের। কারণ ওই দুই শিশুকে দেখার আর কেউ নেই। তবে সারাদিন পর তালা খুলে বাবা ঘরে প্রবেশ করতেই হাসির ঝলক বয়ে যায় শিশু মরিয়ম ও নূরের মুখে। এভাবেই ফিরোজ তার দুই শিশু সন্তানকে নিয়ে পিতৃত্বের চরম পরীক্ষা দিয়ে চলেছেন প্রতিটি মুহুর্তে।
বৃহস্পতিবার সকালে ফিরোজ সিকদার রনি বলেন, ওদের তালাবদ্ধ ঘরে রেখে যেতে খুব খারাপ লাগে। খুব টেনশন হয়। যেকারণে রিকসাও ঠিকমতো চালাতে পারি না। সব সময় মনটা পড়ে থাকে সন্তানদের কাছে। তারপরেও পেটের দায়ে নিরুপায় হয়ে ওদের তালাবদ্ধ ঘরে রেখে যেতে হচ্ছে।
ফিরোজ আরও বলেন, বিনা দোষে কারাভোগ করেছি। আমি বুঝি জীবনে কষ্ট কাকে বলে। ওরা আমার সন্তান। আমার গর্ভধারীনি মা আমাকে ছোট রেখে মারা গেছেন। আমি বুঝি মা ছাড়া সন্তানের কি কষ্ট। ওদের (শিশু) মা মারজান বেগমের মৃত্যুর পর এখনও বিয়ে করিনি, কারণ নতুন বউ এসে যদি আমার সন্তানদের তাড়িয়ে দেয় সেই ভয়ে। আমি আমার স্ত্রীকে হারিয়েছি কিন্তু সন্তানদের হারাতে চাই না। ফিরোজ বলেন, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম। কিন্তু কি যে হলো ২০২১ সালের ৩০ ডিসেম্বর আমার স্ত্রী মারজান আত্মহত্যা করলো।
ফিরোজ ঝালকাঠির কিস্তাকাঠি গ্রামের মৃত আব্দুল মান্নান সিকদারের ছেলে। প্রায় ১৫ বছর আগে জীবিকার সন্ধানে তিনি বরিশালে এসেছেন। ২০১৯ সালে আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা মারজানকে সে বিয়ে করেন। রিকশা চালিয়েই সংসার চলতো তাদের। ফিরোজ বলেন, ২০২১ সালের ডিসেম্বর মাসে আমার স্ত্রী তার বাবার বাড়িতে বেড়াতে যান। ৩০ ডিসেম্বর ভোর রাতে আমার শ্বাশুড়ি আমাকে ফোন দিয়ে মারজানের অসুস্থ্যতার কথা বলে আগৈলঝাড়ায় যেতে বলেন। আমি গিয়ে দেখি আমার স্ত্রীর লাশ ঝুলছে। কোনো কিছু বোঝার আগেই তারা আমাকে বেঁধে মারধর করে পুলিশের কাছে সোর্পদ করে। পরে আমার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা হয়। চারমাস ১৮ দিন ওই মামলায় আমি কারাগারে ছিলাম। পরে আত্মহত্যা প্ররোচণার প্রমাণ না পাওয়ায় আদালতের বিচারক মামলাটি খারিজ করে দিয়েছেন। এরপর ফিরোজ সন্তানদের নিজের কাছে নিয়ে এসে ওঠেন পশ্চিম কাউনিয়ার পুরানো ভাড়া বাসায়। স্ত্রী আত্মহত্যা করার কারণও আজ পর্যন্ত জানেন না ফিরোজ। এমনকি স্ত্রী মারা যাওয়ার পরে তার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির কেউ কোনো যোগাযোগ রাখেনি। তাই বলে জীবনের কাছে হেরে যেতে চান না ফিরোজ।
একটা দোকানের ব্যবস্থা করে দিতেন, তাহলে সন্তানদের সবসময় পাশে রেখে দেখাশুনা করতে পারতাম। এতে করে অবুঝ ওই দুইশিশুকে আর তালাবদ্ধ ঘরে রাখার প্রয়োজন হতোনা।
সমাজসেবা অধিদপ্তরের বরিশাল জেলার প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ বলেন, এতোদিন বিষয়টি আমার জানা ছিলোনা। আমি ঘটনাস্থলে গিয়ে দেখব এবং শিশু সুরক্ষা আইন অনুসারে যা করার দরকার সাধ্যমতো তার ব্যবস্থা করা হবে।
(টিবি/এসপি/জুলাই ১৩, ২০২৩)
পাঠকের মতামত:
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- ‘অনন্তকাল যুদ্ধ করার মতো অস্ত্রের মজুত আছে যুক্তরাষ্ট্রের’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩৩২৪ টাকা
- বিলবোর্ড-ব্যানারে নিজের ছবি দেখে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- কাতারে সব ধরনের এন্ট্রি ভিসায় এক মাসের মেয়াদ বৃদ্ধি
- নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য
- ‘এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার’
- ‘শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগির অ্যাকশন’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- শিউলি আহমেদ’র কবিতা
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
-1.gif)








