মেধাবী কৃষ্ণা সুস্থভাবে বাঁচতে চায়
স্টাফ রিপোর্টার : কৃষ্ণা রানী খাঁ (১৫) অন্য আর ১০টা মেয়ের মতো ছিল হাঁসিখুশি আর চঞ্চল। খেলাধুলায় ছিল পারদর্শী। বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যেতো। খেলাধুলো করতো, গল্প করতো। কবিতা আবৃত্তি করতো। কৃষ্ণা গত তিন বছর ধরে আস্তে আস্তে নির্জীব হয়ে যাচ্ছে। শারীরিক প্রতিকুলতা নিয়ে কৃষ্ণা চলতি এসএসসি পরীক্ষায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে।
কৃষ্ণা জানায়, ২০২০ সালের শেষের দিকে করোনাকালিন সময়ে সে অসুস্থ হয়ে পড়ে। সোজা হয়ে হাঁটতে গেলে কষ্ট হতে থাকে। শ্বাসকষ্টও দেখা দেয়। ডাক্তারের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করার পর সে জানতে পারে তার মেরুদণ্ডের হাঁড় বেঁকে যাচ্ছে। এ কথা শুনে তার বাবা-মা চিন্তিত হয়ে পড়েন।
কৃষ্ণার বাবা রঘুনাথ খাঁ জানান, তিনি শরাণাপন্ন হন বিশিষ্ঠ অর্থোপেডিকস সার্জেন্ট সাবেক স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রী ডাঃ আ.ফ.ম রুহুল হকের। বিভিন্ন রির্পোট দেখে তিনি জানান কৃষ্ণার মেরুদণ্ডে অস্ত্রপচার ছাড়া বিকল্প কোনো চিকিৎসা নেই। পরপরই অস্ত্রপচার করতে না পারায় তার মেরুদণ্ডের হাঁড় ক্রমশঃ বেঁকে যাচ্ছে। প্রতিনিয়ত যন্ত্রণা যারপরনেই কষ্ট পাচ্ছে। কমতে যাচ্ছে তার স্বাভাবিক উচ্চতা। পড়াশুনা করাই কষ্ঠকর হয়ে দাঁড়িয়েছে। পরীক্ষার কক্ষে দীর্ঘ তিন ঘণ্টা ধরে বসে থাকতে হওয়ায় যন্ত্রণা বেড়ে যায়। কষ্টে আর যন্ত্রণায় কৃষ্ণা সব প্রশ্নের উত্তর লিখতে পারেনি কোনো কোনো পরীক্ষায়।
চিকিৎসকরা বলছেন, কৃষ্ণা স্কোলিওসিস রোগে আক্রান্ত হয়েছে। এরপর অস্ত্রপচার না করে কিভাবে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় এজন্য তিনি কৃষ্ণাকে নিয়ে গত ৩ জুলাই ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোরে যান। সেখানে কৃষ্ণাকে দেখানো হয় ব্যাঙ্গালোরের সত্য সাঁহী বাবা হাসপাতাল, বৈদেহী হাসপাতাল, মনিপাল হাসপাতাল, সেন্ট জনস হাসপাতালে, সঞ্জয় গান্ধী অর্থোপেডিকস হাসপাতালে। দুই সপ্তাহ সেখানে থেকে চিকিৎসকে দেখাতে আর পরীক্ষা-নিরীক্ষা করাতে তার শেষ সম্বল দুই লাখ টকা শেষ গেছে। ব্যাঙ্গালোরের মনিপাল হাসপাতালে স্কলিওসিস রোগের বিশেষজ্ঞ চিকিৎসক বিদ্যাধর তাকে গত ৮ জুলাই বলেন অস্ত্রপচারের মাধ্যমে কৃষ্ণা সম্পূর্ণ সুস্থ জীবন ফিরে পেতে পারে। আর এজন্য ব্যয় হবে ভারতীয় ১৫ লাখ রুপি। এই টাকার অংকের কথা শুনে কৃষ্ণার বাবা মুচড়ে পড়েন।
রঘুনাথ খাঁ আরও বলেন, তিনি দীপ্ত টেলিভশেনের ও বাংলা’৭১ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। পৈতৃক সূত্রে নামমাত্র জমি পেয়েছিলেন তিনি। দিন আনা দিন খাওয়ার মতো পারিবারিক অবস্থা। এরমধ্যেই দুই সন্তানের লেখাপড়া চালিয়ে আসছেন। তার পক্ষে ১৫ লাখ রুপি ব্যয় করা অসম্ভব নয়, কল্পনাতীত। চিকিৎসার ব্যাপারে নিজের নিকট আত্মীয়সহ বিভিন্ন বিত্তশালীদের কাছে দেন দরবার করেও কোন সুবিধা হচ্ছে না। এজন্য মেয়ে কৃষ্ণাকে বাঁচাতে তিনি সমাজের বিত্তশালী ও সহৃদয়বান মানুষদের সহযোগিতা কামনা করেন।
(আরকে/এসপি/আগস্ট ৩০, ২০২৩)
পাঠকের মতামত:
- বিরোধীদলীয় নেতার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- শুকিয়ে যাচ্ছে কাপ্তাই হ্রদ, কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের ৩ ইউনিট বন্ধ
- মুক্তিযোদ্ধাদের আক্রমনে পাকবাহিনীর ৩০০-এর অধিক সৈন্য নিহত হয়
- ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মৃধা অসুস্থ, রোগমুক্তি কামনা
- হেলেন জেরিন খানের হাতে ফরিদপুর- ১ আসনের দায়িত্ব, বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস
- সম্প্রীতির বার্তা নিয়ে চৌধুরী বাড়ির ধর্মীয় অনুষ্ঠানে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
- নড়াইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত ভ্যানচালক গ্রেফতার
- ফরিদপুরে থামছে না হামের প্রাদুর্ভাব, একদিনে হাসপাতালে ভর্তি আরও ৩০ রোগী
- নড়াইলে কৃষকদের নিয়ে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত
- পানি সংকটে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র, ৩ ইউনিট বন্ধ
- মুখোশের সমাজে সত্যিকারের মুখ কেথায়?
- গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- লৌহজংয়ে অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স পুরস্কার পেলেন সরকারী হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়
- সোনাতলায় শিক্ষকের মারধরে অসুস্থ ছাত্র, অভিভাবকদের ক্ষোভে উত্তাল
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিটে চলতি মাসেই ‘চেইন রিয়েকশন’ শুরুর সম্ভাবনা
- নড়াইলে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বাড়িতে হামলা ও চাঁদা দাবির অভিযোগ
- নলডাঙ্গা এস্টেটের ইতিহাস নতুন প্রশ্ন তোলে
- মুক্তিপণ দিয়েও ছাড়া পাননি সুন্দরবনে অপহৃত চার জেলে
- আস্থার সংকটে রাষ্ট্র অনিশ্চয়তার বৃত্তে জনজীবন
- বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অপরিহার্য
- বিদ্যুতের মূল্যবৃদ্ধি: বোঝা সাধারণ মানুষের কাঁধে!
- এক মাসের বিশেষ অভিযানে ৩৬ লাখের বেশি ইয়াবাসহ বিপুল মাদক উদ্ধার
- নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয়ের বিরুদ্ধে অভিযান, জরিমানা
- কলেজছাত্রীকে শ্লীলতাহানি করায় অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
- নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রী
- কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু
- নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- ‘ভালো মেয়েদের জন্য রঙিন জীবন না’
- হে সময়, অশ্বারোহী হও
- সাভারে সাংবাদিককে হুমকি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
- ঝালকাঠিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পালন
- স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’
- সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই-টেলিফোন সেবা চালু
- সাগর নন্দিনী-২ জাহাজে ফের বিস্ফোরণ, ৯ পুলিশসহ দগ্ধ ১১
- শুক্রবার থেকে ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট
- মহালয়া কেন পালন করা হয়?
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- দুর্ঘটনার কবলে জামায়াত নেতাকর্মীদের বহনকারী বাস, নিহত ৩
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত
- বট, পাকুড় আর কৃষ্ণচূড়ার ডালে বেঁচে থাকবে একাত্তরের গল্প
- ইউপি সদস্য দয়াল বোনার্জীর অপসারণের দাবিতে খাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি
- ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮০০০ কোটি টাকা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
-1.gif)







