বাঁচতে চায় ক্যান্সারে আক্রান্ত হাদী ইয়াকুব
তন্ময় উদ্দৌলা, আলফাডাঙ্গা : শত স্বপ্ন নিয়ে একজন মানুষের জীবন এগিয়ে যায়। নিজের স্বপ্নের সাথে কাছের স্বজনদের স্বপ্নও এগিয়ে যেতে থাকে তাকে ঘিরে। কিন্তু কখনো কখনো ভাগ্যের নির্মম পরিহাসের শিকার হয় মানুষ। হানা দেয় অপ্রত্যাশিত ব্যাধি। আর তখনই বেঁচে থাকার চরম আকাঙ্ক্ষা মানুষকে আঁকড়ে ধরে। কিন্তু দুরারোগ্য ব্যাধির কাছে মানুষ বড্ড অসহায়। থেমে যায় জীবনের স্বাভাবিক গতি, থেমে যায় স্বপ্ন। একজন মানুষের নিঃশেষ হয়ে যাওয়ার সাথেসাথে ভেঙে পড়ে পরিবার, অসহায় হয়ে পড়ে বাবা-মা, মলিন হয়ে যায় তার সন্তানদের রঙিন স্বপ্নগুলোও।
আমদের একটু সদিচ্ছা অনেকের এই চরম সংকটে আশার আলো যোগাতে পারে। মানুষ হয়ে মানুষের জন্য এগিয়ে আসতে পারি আমরা, অংশ নিতে পারি মানবিক কাজে। চিন্তায়-ভাবনায় কখনো কখনো মানুষের কল্যাণে ভালো কাজ করার সিদ্ধান্ত নিই। হয়তো জীবনের ব্যস্ততায় ও বাস্তবতায় করা হয়ে উঠেনা। মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত মোঃ হাদী ইয়াকুব (৪৫) এর পাশে দাঁড়ানো হতে পারে সেরকমের একটি সুযোগ। বড় সমস্যাগুলো সমাধান হয়তো আমরা একা করতে পারিনা কিন্তু আমরা ইচ্ছা করলেই ছোট্ট পরিসরে হাত বাড়িয়ে দিতে পারি।
আমাদের ছোট্ট ছোট্ট মানবিক হাত অনেকের জন্য হয়ে উঠতে পারে সংকটের বিশাল সমুদ্রে বেঁচে থাকার খুঁটি। অসহায় মানুষের মুখের হাসি জগতের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে একটি। কারো প্রতি আমাদের ছোট্ট সাহায্যের হাত বাঁচিয়ে দিতে পারে কারো জীবন, বাঁচিয়ে দিতে পারে কারো স্বপ্ন, আর সেইসাথে বেঁচে যায় মানবতা। দিনশেষে মানুষ মানুষের জন্য।
অবুঝ এক ছেলে ও এক মেয়ের অসহায় ঘরে স্ত্রী ও অসুস্থ মা। হাদী ইয়াকুব নিজের কোন জমি-জমা নেই তিনি নারায়ণগঞ্জ ফতুল্লা তালতলা মাদ্রাসায় বাবুর্চি চাকরির মাধ্যমে কোন রকম সংসার চালিয়ে যাচ্ছিল। একদিন হঠাৎ এই পরিবারে নেমে আসল ঘোর অন্ধকার অমানিশা। এই পরিবারের একমাত্র অবলম্বন (৪৫) বছর বয়সী হাদী ইয়াকুবের শরীরে কখন যে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার তা সে বুঝতে পারেনি।
গত পাঁচ মাস পূর্বে ধরা পড়ে এই দুরারোগ্য ব্যাধি ক্যান্সার। গ্রামবাসী ও নিকটতম আত্বীয়দের সহায়তায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আসে। বর্তমানে তিনি পিজি বঙ্গবন্ধু মেডিকেল এ ভর্তি রয়েছে। ডাক্তার জানিয়েছেন তার চিকিৎসা সম্পূর্ণ করতে ৮ থেকে ১০ লক্ষাধিক টাকার প্রয়োজন যা হাদী ইয়াকুবের পরিবারের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। ইতোমধ্যে ধার-দেনা এবং গ্রামবাসী ও নিকট আত্বীয়দের সহায়তায় প্রায় ১ লক্ষাধিক টাকা চিকিৎসা বাবদ খরচ করেছে।
এই পরিস্থিতিতে যেখানে তিনবেলা খাবারের ব্যবস্থা করতে পরিবারটি হিমশিম খাচ্ছে, সেখানে চিকিৎসা সেবায় এই বিশাল অংকের টাকা বহন এই অসহায় পরিবারটির পক্ষে সম্পূর্ণভাবে অসম্ভব। তাহলে কি চিকিৎসার অভাবে থেমে যাবে হাদী ইয়াকুব এর জীবন প্রদীপ? অবুঝ দুটি শিশু কি হারাবে তাদের বাবাকে? বৃদ্ধ মা কি হারাবে তার বুকেরধন, সোনা মানিকরে? অল্প বয়সী এক বোন কি বিধোবা হয়ে যাবে আমাদেরই চোখের সামনে? আমাদের কি কিছুই করার নাই?
কোন মানুষের জীবন প্রদীপ যদি টাকার অভাবে নিভে যেতে চায়, তার দেখা স্বপ্নগুলো যদি ধিরে ধিরে ফ্যাকাসে হয়ে যায়, আনন্দ যদি পরিণত হয় বিষাদে, তা জেনে মানুষ হিসেবে আমরাও ভাল থাকতে পারিনা। আসুন আমরা যে যতটুকু পারি মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেই। হয়তো আমাদের সামান্য অবদানে অবুঝ শিশুগুলো তাদের বাবাকে ফিরে পাবে, বৃদ্ধ -মা ফিরে পাবে তাঁদের ছেলেকে, পরিবার ফিরে পাবে স্বস্তি।
মোঃ হাদী ইয়াকুবের সাথে যোগাযোগ ও সাহায্য পাঠানোর ঠিকানা- নামঃ হাদী ইয়াকুব (৪৫), পিতাঃ মৃত্যু জহুরুল হক, গ্রামঃ রুদ্রবানা
ডাকঘরঃ বেলবানা, থানাঃ আলফাডাঙ্গা, জেলাঃ ফরিদপুর, মোবাইলঃ ০১৯৬৮-৬০০১২০।
অথবা, হাদী ইয়াকুব এর সার্বিক তত্ত্বাবধানে আছেন ডাঃ মাওঃ মহিউদ্দিন খান ০১৭১৫-৩৬২২৪৪, বিকাশ পার্সোনাল হাদী ইয়াকুব ০১৯৬৮-৭০০১২০, নগদ ০১৯২৩-৮৫৬১০৩, সঞ্চয়ি হিসাব নং- (২০৫০২৫৯০২০০৭৮০৬০৬), ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শ্যামপুর শাখা (পোস্ত খোলা)।
(টিইউ/এএস/এপ্রিল ২৩, ২০২৪)
পাঠকের মতামত:
- সালথায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
- ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি, ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ
- ‘বিগত সরকার সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে’
- সারের কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
- ‘কারো বিরুদ্ধে আমার অভিযোগ নেই, কেউ দোষী নয়, আমিই দোষী!’
- ৫ মাসেও হৃদয় ঘোষ গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ
- রংপুরের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি সংসদে বিবৃতি প্রদানের দাবি
- জামালপুরে এফপিএবি'র বাউন্ডারি, গেইট ও ভবন সংস্কার কাজের উদ্বোধন
- সোনাতলায় রাস্তার ধারে আবর্জনার স্তুপ, দুর্গন্ধে অতিষ্ঠ হাসপাতাল-মাদ্রাসা ও রেলযাত্রীরা
- কাপাসিয়ায় স্থানীয় মেম্বারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ বিক্ষোভ
- শিক্ষক সংকটে সাড়ে ৩ হাজার শিক্ষার্থীর পাঠদান ব্যাহত
- পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
- গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই মাঠে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাহিদ
- ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
- কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, রাতে খুলছে স্পিলওয়ের ১৬ গেট
- উজানের ঝুঁকি ও পথের নির্ভরতা সামলে বঙ্গোপসাগরীয় অবস্থানকে স্থিতিস্থাপকতা, দর-কষাকষির শক্তি ও দেশীয় মূল্যসৃষ্টিতে রূপ দিতে হবে
- গোপালগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডরেশনের কার্মী সমাবেশ
- ওয়ালটনের ৪০ ইঞ্চি টিভি কিনে ১০০ ইঞ্চি টিভি উপহার পেলেন জেসমিন
- কাশিয়ানীতে ‘শিশুদের আনন্দ উৎসব’
- ‘ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই’
- রূপপুর প্রকল্পে খোলা লিফট থেকে পড়ে শ্রমিক নিহত
- শেখ পরশ ও তার স্ত্রীসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- কাপ্তাইয়ের চিৎমরম সীতা পাহাড়ে আটকা পড়া ৪ পর্যটক উদ্ধার
- মাছের আঁশ বিক্রি করে জেলে পরিবারের সদস্যদের বাড়তি আয়-রোজগার
- গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- নীলফামারী প্রেসক্লাব নির্বাচনে সিয়াম-আলম নেতৃত্বাধীন প্যানেলের জয়জয়কার
- সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্মদিনে কেক কাটা, প্রার্থনা ও শিরনি বিতরণ
- ২৭ জুন থেকে শুরু হচ্ছে ধামরাইয়ের রথযাত্রা উৎসব ও তার মাসব্যাপী মেলা
- সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- গরুবোঝাই পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ৪
- সোনাতলায় রাস্তার ধারে আবর্জনার স্তুপ, দুর্গন্ধে অতিষ্ঠ হাসপাতাল-মাদ্রাসা ও রেলযাত্রীরা
- কুমিল্লায় প্রবীণ আওয়ামী লীগ নেতাদের বিশেষ সম্মাননা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে বিজয়ী টু-স্টার বোদা
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- শরীয়তপুরে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় সাবেক মেয়রপুত্রের যাবজ্জীবন
- জামালপুরে এফপিএবি'র বাউন্ডারি, গেইট ও ভবন সংস্কার কাজের উদ্বোধন
- শিক্ষক সংকটে সাড়ে ৩ হাজার শিক্ষার্থীর পাঠদান ব্যাহত
- যশোরে ২৫ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রির লক্ষ্য
- সুন্দরবনে ভালো নেই বনজীবী জেলে মৌয়াল বাওয়ালীরা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- আগুন নেভাতে গিয়ে অগ্নিদ্বগ্ধ ফায়ার সার্ভিস কর্মকর্তার মৃত্যু
- প্রস্তুত কোরবানির পশু, ভালো দাম পেতে আশাবাদী নীলফামারীর খামারিরা
-1.gif)








