হার্টে দু’টি ছিদ্র, কিডনি ৯৪ শতাংশ অকেজো—বাঁচতে চায় অঙ্কন
একে আজাদ, রাজবাড়ী : যে বয়সে স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখার কথা, সেই বয়সে জীবন বাঁচানোর লড়াই করছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার আরকান্দি গ্রামের অঙ্কন দেবনাথ (২৫)। হার্টে দুটি ছিদ্র, জন্মগতভাবে একটি কিডনি নেই। অন্য কিডনিটিও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ৯৪ শতাংশ অকেজো হয়ে গেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, দ্রুত কিডনি প্রতিস্থাপন না করা গেলে তার জীবন আরও ঝুঁকির মধ্যে পড়তে পারে।
পরিবার সূত্রে জানা গেছে, অঙ্কনের অসুস্থতার পর প্রথমে দেশের বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত কিডনি প্রতিস্থাপনের প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছে।
অঙ্কনের চিকিৎসায় আনুমানিক ১৮ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু সীমিত আয়ের পরিবারের পক্ষে এত বড় অর্থের জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। চিকিৎসার ব্যয় জোগাড় করতে গিয়ে পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে।
অঙ্কনের বাবা অজিত দেবনাথ বলেন, ছেলের চিকিৎসার জন্য নিজেদের সামর্থ্য অনুযায়ী তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু এখন চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। মানুষের সহযোগিতা ছাড়া অঙ্কনের চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব নয়।
একজন তরুণের জীবন এখন অর্থের কাছে থমকে আছে। অঙ্কনের পরিবার চায়, মানুষের সহযোগিতায় তার চিকিৎসা সম্পন্ন হোক এবং সে আবার স্বাভাবিক জীবনে ফিরুক। এ জন্য সমাজের বিত্তবান, সামর্থ্যবান ও মানবিক মানুষদের কাছে চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে পরিবারটি।
অঙ্কনের চিকিৎসায় সহযোগিতা করতে ইচ্ছুক ব্যক্তিরা বিকাশের মাধ্যমে অর্থ পাঠাতে পারেন।
বিকাশ: ০১৭৭৯৮৩৩২৩৮, নাম: অঙ্কন দেবনাথ
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, কারও কাছে ১০০ টাকা, কারও কাছে ৫০০ বা ১ হাজার টাকা হয়তো খুব বড় অঙ্ক নয়। কিন্তু অনেক মানুষের সামান্য সহযোগিতা একসঙ্গে অঙ্কনের চিকিৎসার জন্য বড় সহায়তা হয়ে উঠতে পারে। অঙ্কনকে বাঁচিয়ে রাখতে তাই যার যতটুকু সামর্থ্য, সেই অনুযায়ী পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছে তার পরিবার।
(একে/এসপি/অক্টোবর ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- কলাপাড়ায় নবান্ন উৎসব, নতুন ধানে ঘরে ঘরে উৎসবের আমেজ
- সীমান্তে ১৬ লাখ টাকার মদ উদ্ধার করল বিজিবি
- কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় আইন পাসের দাবি, প্রয়োজনে ঢাকা অবরোধের হুঁশিয়ারি
- গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কারাগারে
- সালথায় বিএনপি নেতা আজাদের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন
- শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার
- পোশাক শিল্পের সংকট ও মানবিক উত্তরণ
- জাতীয় গ্রিডে সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিচ্ছিন্ন হলো রূপপুর
- দুইবার তালাকের পরও ১৬ বছরের সংসার, শেষে স্ত্রীকে বাড়িছাড়া!
- শিবগঞ্জে নবান্ন উপলক্ষে ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা
- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরমাণু প্রযুক্তির গুরুত্ব অপরিসীম: রসাটম প্রধান
- কানাইপুরে উৎসব মূখর প্রতিবেশে পালিত হচ্ছে কাত্যায়নী পূজা
- বিয়ের তিন দিনের মাথায় স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর, হাসপাতালে নববধূ
- ধামরাইয়ে সাধক পুরুষ অমৃত লাল ভক্তের ১৭৮ তম বার্ষিক উৎসব
- টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগ
- হারের পর ভারতকে গার্ড অব অনার দিয়ে নজর কাড়ল পাকিস্তান
- ১০ মাস পর নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ
- শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি
- ‘যাচ্ছি, ফিরে আসব অন্যরকম এক জগৎ নিয়ে’
- ‘ভারতে বসে নাশকতার নির্দেশ, দেশে বোমাবাজি’
- রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর সবাই নিহত
- কমেছে সোনা-রুপার দাম
- ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ
- ‘আওয়ামী লীগ ফিরলে কচুকাটা করা হবে’
- কলাপাড়ায় লবণ সহিষ্ণু জাতের গম উৎপাদনে গবেষণা শুরু
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- ‘শিক্ষা প্রতিষ্ঠানে অটিজম শিশুদের ভর্তি নিশ্চিত করে তাদের স্পেশাল যত্ন নিতে হবে’
- কুষ্টিয়ায় কারাগারে এক হাজতির মৃত্যু
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ বিজিপি সদস্য
- পোশাক শিল্পের সংকট ও মানবিক উত্তরণ
- বিএনপি ছেড়ে এনসিপিতে আব্দুল মজিদ
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- মহেশখালীতে যুবলীগ নেতা আব্বাসের বিরুদ্ধে ধর্ষণ মামলা
- শাবি হল থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী বহিষ্কার
- নীলফামারীতে প্রেসক্লাবের নির্বাচনে আমূল পরিবর্তনের অঙ্গীকার সিয়াম-আলম পরিষদের
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








