যশোরে মেয়রপ্রার্থীর ওপর হামলা, আহত ৬
যশোর প্রতিনিধি : যশোর পৌরসভার মেয়র ও আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী মারুফুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। হামলায় মেয়রের সঙ্গে থাকা বিএনপির ছয় নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শহরের মিশনপাড়া এলাকায় হামলার এ ঘটনা ঘটে।
হামলার জন্য আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর সমর্থকদের দায়ী করেছে বিএনপি।
বিএনপি মনোনীত প্রার্থী মারুফুল ইসলামের অভিযোগ, সকালে শহরের মিশনপাড়া এলাকায় তিনি ও তার লোকজন নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় ২০-৩০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানে হামলা চালিয়ে ভাঙচুর করে সন্ত্রাসীরা। এ সময় অন্তত ছয়জন আহত হন।
মারুফুল ইসলাম দাবি করেন, নৌকা প্রতীকের সমর্থক চিহ্নিত এসব সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশেই এ হামলা চালায়।
তিনি জানান, জেলা বিএনপির নেতা রুহুল আমিন, যুবদল নেতা উজ্জ্বল, মনি ও বিটুল। তাদের একটি বেসরকারি ক্লিনিক ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর কোতয়ালী থানার ওসি শিকদার আককাছ আলী বলেন, ‘বিএনপি সমর্থিত প্রার্থী ও তার লোকজন ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালাতে গেলে দুষ্কৃতকারীরা তাদের ধাওয়া করে। এসময় তারা পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গেলে প্রার্থী ও তার লোকজন সেখান থেকে নিরাপদে বেরিয়ে যান।
কেউ আহত হয়েছেন কিনা সে ব্যাপারে পুলিশ কিছু জানে না বলে জানান ওসি।
দুপুরে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত প্রার্থী মারুফুল ইসলাম ঘটনার বর্ণনা দেন। এ সময় দলের কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু উপস্থিত ছিলেন।
(ওএস/এইচআর/ডিসেম্বর ২৪, ২০১৫)
পাঠকের মতামত:
- ‘আলোচনা নয়, প্রয়োজনে মিসাইল হামলা’
- মাদারীপুরে একজনকে কুপিয়ে হত্যা
- পাঁচ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য
- নড়াইলে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি আটক
- ফরিদপুরে জুয়েল হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ‘দুর্নীতির সাথে জড়িতদের কোন ক্ষমা নেই’
- ‘ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে’
- ঘরে ঘরে স্বাধীন বাংলার পতাকা ওড়ে
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- রাতে মোকামতলা-সোনাতলা সড়কে সিএনজি ভাড়ায় নৈরাজ্য, যাত্রীরা জিম্মি
- বড়াইগ্রামের মহুয়া নূর কচি আলোচনার শীর্ষে
- পড়ন্ত বিকেলে বিয়ে করলেও মহুয়া মৈত্রের একটি সন্তান দরকার
- নীলফামারীতে সারস্বতীপুর একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- রাজবাড়ীতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার
- নড়াইলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজার ইন্তেকাল
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
-1.gif)








