ঠাকুরগাঁওয়ে ৩টি পৌরসভার ২টিতে আ’লীগ জয়ী
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের ৩টি পৌরসভার মধ্যে পীরগঞ্জ ও রাণীশংকৈল পৌরসভায় বেসরকারিভাবে আ’লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছে। কিন্তু সকাল থেকে ভোট গ্রহণ চলাকালে ঠাকুরগাঁও পৌরসভার ৩টি ভোট কেন্দ্রে জাল ভোট ও মারামারির ঘটনায় ভোট গ্রহণ স্থগিত করা হয়।
এ সময় সংবাদ সংগ্রহের সময় যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক ঠাকুরগাঁওয়ের খবরের নির্বাহী সম্পাদক পার্থ সারথী দাসের ক্যামেরা ভাংচুর ও লাঞ্ছিত করে দুর্বৃত্তরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে স্থগিত ভোট কেন্দ্রগুলো বাদে বাকি ভোট কেন্দ্রের রেজাল্ট ঘোষণার সময় এক পর্যায়ে বিএনপি’র প্রার্থী সাড়ে চার হাজার ভোটে এগিয়ে থাকলে আ’লীগ সমর্থকেরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে ও নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে হট্টগোল শুরু করে।
এ সময় রিটার্নিং অফিসার ফলাফল গনণা সাময়িক বন্ধ রাখে। উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাশক কার্যালয় ঘিরে ব্যাপক সংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়।
পীরগঞ্জ : ঠাকুরগাওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কশিরুল আলম নৌকা প্রতিক নিয়ে ৫ হাজার ৭’শ ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী বিএনপি’র রাজিউর রহমান রাজু (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ১’শ ১৩ ভোট। মেয়র পদে আরো অপর দুই প্রার্থী মধ্যে জাপার গোলাম হোসেন (লাঙ্গল) পেয়েছেন ৩ হাজার ৪’শ ২৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবির জুয়েল (নারিকেল গাছ) পেয়েছেন ২’শ ৩০ ভোট। এছাড়া মহিলা কাউন্সিলর পদে আফরোজা আকতার বানু, খতেজা বেগম ও সেলিনা খাতুন নির্বাচিত হয়েছেন। সাধারণ কাউন্সিলর পদে অমিনুল ইসলাম, আনোয়ার হোসেন, মজিবর রহমান, মাহাবুবুর রশিদ, হাসিনুর রহমান লাল, মোঃ মিলন, আঃ সামাদ, মাহফুজ আলম ও জাফরুল ইসলাম সর্বাধিক ভোট পেয়ে জয়লাভ করেছেন।
রাণীশংকৈল : ঠাকুরগাওয়ের রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আ’লীগ মনোনীত প্রার্থী আলমগীর সরকার নৌকা প্রতিক নিয়ে ৫০৮৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে জয়লাভ করেছেন।
সারাদেশের ন্যায় রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে ৩০ ডিসেম্বর আ’লীগ প্রার্থী আরমগীর সরকারকে বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
নিকটতম প্রতিদ্বন্দি ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী জগ প্রতিক নিয়ে মোকাররম হোসাইন ৩৬১৬ ভোট পান।
অপরদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১নং ওয়ার্ডে মুক্তি রাণী বসাক ১৩২৪ ভোট, ২নং ওয়ার্ডে নাজমা বেগম ১২৪৪ ও মরিয়ম বেগম ১৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কাউন্সিলর হিসেবে ওয়ার্ড ক্রমান্বয়ে মাহেদুল, সেফাউল আলম, মোঃ ইসাহাক আলী, মোঃ মোকসেদ, মোঃ মুকুল হোসেন, আবু সাঈদ, মোঃ রুহুল আমিন, মোঃ সাদেকুল ইসলাম ও ওয়াহেদ আলী বেসরকারিভাবে নির্বাচিত হন।
নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় সকল মহল থেকে সন্তষ্টি প্রকাশ করা হয়েছে।
উপজেলা রিটার্নিং অফিসার খন্দকার মোঃ নাহিদ হাসান পৌরসভা নির্বাচনের ফলাফর বেসরকারিভাবে ঘোষণা করেন।
(এফআই/এএস/ডিসেম্বর ৩১, ২০১৫)
পাঠকের মতামত:
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- ‘আলোচনা নয়, প্রয়োজনে মিসাইল হামলা’
- মাদারীপুরে একজনকে কুপিয়ে হত্যা
- পাঁচ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য
- নড়াইলে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি আটক
- ফরিদপুরে জুয়েল হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ‘দুর্নীতির সাথে জড়িতদের কোন ক্ষমা নেই’
- ‘ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে’
- ঘরে ঘরে স্বাধীন বাংলার পতাকা ওড়ে
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- রাতে মোকামতলা-সোনাতলা সড়কে সিএনজি ভাড়ায় নৈরাজ্য, যাত্রীরা জিম্মি
- বড়াইগ্রামের মহুয়া নূর কচি আলোচনার শীর্ষে
- পড়ন্ত বিকেলে বিয়ে করলেও মহুয়া মৈত্রের একটি সন্তান দরকার
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পাঁচ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য
- নড়াইলে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি আটক
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মাদারীপুরে একজনকে কুপিয়ে হত্যা
- ‘দুর্নীতির সাথে জড়িতদের কোন ক্ষমা নেই’
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- ‘ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে’
-1.gif)








