শরীয়তপুরের ৫ পৌরসভাতেই আ.লীগের মেয়র প্রার্থীদের বিজয়
শরীয়তপুর প্রতিনিধি : বুধবার শরীয়তপুরের ৫ টি পৌরসভাতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নিরঙ্কুশ নিজয় হয়েছে। এতে ৩টিতে বিএনপির সাথে প্রতিদ্বন্দিতা হলেও ২টিতে হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সাথে ।
শরীয়তপুর সদর পৌরসভায় ১৬ হাজার ৮ শত ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত মো. রফিকুল ইসলাম কোতোয়াল। তার নিকটতম প্রার্থী বিএনপির সরদার এ কে এম নাসির উদ্দিন কালু পেয়েছেন ৩ হাজার ৮ শত ১৬ ভোট। নড়িয়া পৌরসভায় আওয়ামী লীগের মো. হায়দার আলী নৌকা প্রতীতে পেয়েছেন ৬ হাজার ১ শত ৩৯ ভোট এবং তার প্রতিদ্বন্দি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম বাবু নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৭ শত ২৩ ভোট। নড়িয়া পৌসভা সৃষ্টির শুরু থেকে হায়দার আলী এ নিয়ে পর পর ৪ বার মেয়র নির্বাচিত হলেন। ৩ হাজার ৮ শত ৩৩ ভোট পেয়ে জাজিরা পৌরসভায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত মো. ইউনুস বেপারী। তার নিকটতম প্রতিদ্বন্দি বিদ্রোহী প্রার্থী আনিস মাদবর মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৬ ভোট। ভেদরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র আব্দুল মান্নান হাওলাদার ৩ হাজার ৩ শত ৫৭ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির মোস্তাাফিজুর রহমান মোস্তফা পেয়েছেন ১ হাজার ২ শত ৭১ ভোট। ডামুড্যা পৌরসভায় নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের বর্তমান মেয়র মো. হুমায়ুন কবীর বাচ্চু। তার প্রতিদ্বন্দি ছিলেন বিএনপির প্রার্থী আলমগীর হোসেন মাদবর। হুমায়ুন কবীর ডামুড্যা পৌরসভায় এ নিয়ে তৃতীয় বারের জন্য মেয়র নির্বাচিত হলেন।
নিজেদের নির্বাচিত করায় ৫টি পৌরসভার সকল ভোটার ও দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নির্বাচিত মেয়রবৃন্দ। একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শরীয়তপুরের ৫টি পৌরসভাতেই দলীয় প্রার্থীদের মেয়র নির্বাচিত করায় সংশ্লিষ্ট পৌরসভাগুলোর সাধারণ ভোটার ও আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাংসদ বি,এম মোজাম্মেল হক, শরীয়তপুর-২ আসনের সাংসদ কর্নেল (অব:) শওকত আলী, শরীয়তপুর-৩ আসনের সাংসদ নাহিম রাজ্জাক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নাভানা আক্তার, আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ কে এম এনামুল হক শামীম, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইকবাল হোসেন অপু, শরীয়তুপর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মুন্সি ও সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে।
(কেএনআই/এইচআর/ডিসেম্বর ৩১, ২০১৫)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- ‘আলোচনা নয়, প্রয়োজনে মিসাইল হামলা’
- মাদারীপুরে একজনকে কুপিয়ে হত্যা
- পাঁচ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য
- নড়াইলে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি আটক
- ফরিদপুরে জুয়েল হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ‘দুর্নীতির সাথে জড়িতদের কোন ক্ষমা নেই’
- ‘ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে’
- ঘরে ঘরে স্বাধীন বাংলার পতাকা ওড়ে
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- রাতে মোকামতলা-সোনাতলা সড়কে সিএনজি ভাড়ায় নৈরাজ্য, যাত্রীরা জিম্মি
- বড়াইগ্রামের মহুয়া নূর কচি আলোচনার শীর্ষে
- পড়ন্ত বিকেলে বিয়ে করলেও মহুয়া মৈত্রের একটি সন্তান দরকার
- নীলফামারীতে সারস্বতীপুর একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- নড়াইলে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি আটক
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- পাঁচ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য
- ‘দুর্নীতির সাথে জড়িতদের কোন ক্ষমা নেই’
- ঘরে ঘরে স্বাধীন বাংলার পতাকা ওড়ে
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
-1.gif)








