মুসা বিন শমসেরের গাড়ি জব্দ
উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : মুসা বিন শমসের রঙ বদলে চালানোর পরও শুল্ক গোয়েন্দাদের চোখ ফাঁকি দিতে না পেরে গাড়িটি লুকিয়ে ফেলেছিলেন; কিন্তু রাখতে পারলেন না।
শুল্ক ফাঁকি দিয়ে চালানো বিতর্কিত এই ব্যবসায়ীর রেঞ্জ রোভার গাড়িটি নানা নাটকীয়তার পর মঙ্গলবার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
সকাল থেকে অভিযানের পর বিকালে গাড়িটি ধানমণ্ডির একটি বাড়ি থেকে জব্দ করা হয় বলে অধিপ্তরের মহাপরিচালক মইনুল খান জানিয়েছেন।
ক্ষমতাসীন দলের নেতা শেখ ফজলুল করিম সেলিমের বেয়াই মুসার গুলশানের বাড়িতে এই গাড়িটি থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযান শুরু করেন শুল্ক গোয়েন্দারা।
অবৈধ গাড়িটি জমা দিতে সকাল ৮টায় নোটিস দেওয়া হয় মুসাকে। তখন তিনি বাড়ি থেকে গাড়িটি সরিয়ে ফেলেছিলেন বলে জানান মইনুল খান।
শুল্ক গোয়েন্দারা বলেন, গুলশান ২ নম্বর সেকশনের ১০৪ নম্বর রোডের মুসার বাড়িতে গাড়িটি থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায় বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে। কিন্তু এই ফাঁকে গাড়িটি অন্য স্থানে সরিয়ে ফেলেন তিনি।
শুল্ক গোয়েন্দারাও হাল না ছেড়ে গাড়ির পেছন লাগেন।
মইনুল খান বলেন, গাড়িটিতে করে সকালে নাতিকে ধানমণ্ডির স্কুলে পাঠান মুসা। দুপুরে শুল্ক গোয়েন্দারা বাড়িতে অভিযান চালানোর পর গাড়িটি আর বাড়িতে আনা হয়নি। নাতিকে অন্য একটি গাড়িতে করে বাসায় আনা হয়।
শুল্ক গোয়েন্দার দল গাড়ির খোঁজ করতে করতে ধানমণ্ডির ৬ নম্বর সড়কের ৫১ নম্বর বাড়িতে রাখা অবস্থায় গাড়িটি পান বলে মইনুল খান জানান।
ওই বাড়ি থেকে বেলা সাড়ে ৩টার দিকে গাড়িটি জব্দ করা হয়।
গাড়িটি যখন উদ্ধার করা হয়, তখন এটি ছিল কালো রঙের। তবে নথিপত্র দেখে এর রঙ সাদা ছিল বলে শুল্ক গোয়েন্দারা নিশ্চিত হন।
তারা বলেন, ভুয়া আমদানি দলিল দিয়ে গাড়িটির নিবন্ধন করা হয়েছিল।
একজন শুল্ক গোয়েন্দা কর্মকর্তা বলেন, “কাগজপত্র যাচাই করে দেখা যায়, চট্টগ্রাম কাস্টম হাউসের বিল অব এন্ট্রি ১০৪৫৯১১ তারিখ ১৩/১২/২০১১ এ ১৩০% শুল্ক প্রদান করে ভোলা থেকে রেজিস্ট্রেশন গ্রহণ করা হয়েছে। কাস্টম হাউসের নথি যাচাই করে এই বিল অব এন্ট্রি ভুয়া হিসেবে প্রমাণ পাওয়া গেছে।”
ভোলার বিআরটিএ কার্যালয় থেকে শুল্ক গোয়েন্দাদের জানানো হয়, এই গাড়িটি পাবনার ফারুকুজ্জামান নামে এক ব্যক্তির নামে নিবন্ধন নেওয়া হয়।
গাড়িটি মুসা বিন শমসের ব্যক্তিগতভাবে ব্যবহার করেছিলেন বলে প্রমাণ পেয়েছেন শুল্ক গোয়েন্দারা।
সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, গাড়িটির বিষয়ে মুসা বিন শমসেরকে তলব করা হবে এবং তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে মুসার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ধানমণ্ডিতে কার বাড়িতে মুসা গাড়িটি রেখেছিলেন, তাও জানা যায়নি।
মুসা বিন শমসেরের সম্পদ নিয়ে দুর্নীতি দমন কমিশনও তদন্ত চালাচ্ছে।
১৯৫০ সালের ১৫ অক্টোবর ফরিদপুরে জন্ম নেয়া মুসা ড্যাটকো গ্রুপের মাধ্যমে জনশক্তি রপ্তানির ব্যবসা শুরু করেন। তবে তার পরিচিতি তুলে ধরতে গিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো অস্ত্র ব্যবসার কথাই আগে আনে।
১৯৯৭ সালে যুক্তরাজ্যে নির্বাচনে লেবার পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী টনি ব্লেয়ারের নির্বাচনী প্রচারের জন্য ৫ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার প্রস্তাব দিয়ে আলোচনায় আসেন বাংলাদেশের এই ব্যবসায়ী।
একটি দৈনিকে সুইস ব্যাংকে মুসা বিন শমসেরের ৫১ হাজার কোটি টাকা থাকার খবর ছাপা হয়েছিল। তবে দুদকে জিজ্ঞাসাবাদের পর গত বছর মুসা সাংবাদিকদের বলেছিলেন, বাংলাদেশে বসে কেউ এত অর্থ উপার্জন করতে পারবে না।
মুসার বিরুদ্ধে একাত্তরে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করার অভিযোগও রয়েছে। যুদ্ধাপরাধী হিসেবে তার বিচারের দাবিও তুলেছেন একাত্তরে স্বজন হারানো সাংবাদিক প্রবীর সিকদার।
সংবাদ সূত্র : বিডি নিউজ।
(ওএস/এএস/মার্চ ২১, ২০১৭)
পাঠকের মতামত:
- জাহাজ নির্মাণ শিল্পে ব্রিটিশ বিনিয়োগ-প্রযুক্তি চাইলেন নৌপরিবহনমন্ত্রী
- ‘মেসি যতদিন চাইবে, ও-ই সেরা থাকবে’
- ‘আল্লাহর চেয়ে বড় আর্টিস্ট আর কে আছেন!’
- মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বাসদের সমাবেশ
- ‘ঢাকা মেডিকেল ইতিহাসের সাক্ষী’
- যুক্তরাষ্ট্রের চাপে লেবাননে অভিযান স্থগিত করল ইসরায়েল
- ‘গাছ ভাল থাকলে, আমরা ভাল থাকব’
- ‘চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে’
- বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
- কাপ্তাই হ্রদে পানির স্তর বৃদ্ধি, তিন মাস পর পূর্ণ সক্ষমতায় ৫ ইউনিট
- ফরিদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মুক্তিবাহিনীর সেক্টর কমান্ডারদের প্রথম সম্মেলন শুরু
- ‘আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে’
- মহম্মদপুরে বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
- লৌহজংয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষের চারা রোপণ ও বিনামূল্যে বিতরণ
- লৌহজংয়ে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ
- সাতক্ষীরায় নিখোঁজের তিনদিন পর মিলল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ
- নড়াইলে মাদক বিরোধী আলোচনা ও কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান
- পরকীয়া: বাংলাদেশের সমাজ আজ কোন পথে?
- পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা ফিরোজ
- নতুন কমিটি, পুরোনো পথ: আ.লীগ কি আবার আগের ধারায় ফিরছে?
- সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- শিবগঞ্জে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার
- ভোমরায় ছাদ ভেঙে যুবক নিহত, আহত ৩
- মাদক কাণ্ডের ভিডিও ভাইরাল, যুবদল সম্পাদককে অব্যাহতি
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- কাঁচা মরিচ
- ‘মুক্তিযুদ্ধের সময় পঞ্চগড়ে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে’
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি সাংসদ ইকবাল হোসেন অপুর
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- ‘কোনো বক্তব্য নেই’
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- শেলীনা রশীদ শেলী’র কবিতা
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- ‘ঢাকা মেডিকেল ইতিহাসের সাক্ষী’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
-1.gif)







