বেয়াইনগরে প্রিন্স মুসার সাদা-কালো গাড়ি
মাসকাওয়াথ আহসান : শুল্ক গোয়েন্দারা ‘গুলশানে’ প্রিন্স মুসার বাড়িতে একটি কালো গাড়ি দেখে সন্দেহ করে; এটা শুল্ক ফাঁকি দিয়ে কেনা গাড়ি। গাড়িটি কালো হলেও ভোলায় করা নিবন্ধনে গাড়িটির রঙ সাদা লেখা রয়েছে। ভোলায় নিবন্ধন বলে সবাই গাড়িটির রঙ ভুলে যাবে এমনটাই প্রত্যাশা করেছিলেন প্রিন্স মুসা। কিন্তু গোয়েন্দারা প্রথমে সিসিটিভিতে শনাক্ত করে এরপর প্রিন্সের প্রাসাদ তল্লাশি করে গাড়িটিকে চিহ্নিত করে। প্রিন্স বলে তাকে গাড়িটি ভদ্রলোকের মত জমা দিতে অনুরোধ জানানো হয়।
কিন্তু প্রিন্স আরেকটু বাঘ-বকরি খেলতে চান সাদাকালো ছকে। গাড়িটি জমা না দিয়ে তাতে করে নাতিকে গুলশান থেকে ধানমণ্ডির সানবিম স্কুলে পাঠিয়ে দেন। নাতিকে স্কুলে নামিয়ে দিয়ে কালো গাড়ি চলে যায় ধানমণ্ডির লেকব্রিজ প্রাসাদে। নাতিকে আরেকটি সাদা গাড়িতে করে স্কুল থেকে গুলশানের প্রাসাদে নিয়ে যাওয়া হয়। গোয়েন্দারা হন্যে হয়ে খুঁজতে খুঁজতে লেকব্রিজ প্রাসাদে পেয়ে যায় ‘সর্বোনেশে’ কালো গাড়িটি। গাড়িটি জব্দ করা হয়।
লোকজন মিডিয়ায় খবরটি পেয়ে বিস্মিত হয় গোয়েন্দাদের সাহস দেখে। অনেকে আশংকা প্রকাশ করে, বেয়াইয়ের গাড়িতে হাত দিয়েছে; ও হাত কী থাকবে!
এ আশংকার কারণও আছে; প্রিন্স মুসার বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী ঘাতক সেনাবাহিনীর দেশীয় সহযোগী হিসেবে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ উত্থাপন করায় জনকন্ঠ পত্রিকার সাংবাদিক প্রবীর সিকদারের একটি পা খেয়ে নিয়েছিলো সংক্ষুব্ধ পক্ষ।
অথচ এ দাবি কেবল প্রবীর সিকদারের একার নয়। মুসার সঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের আত্মীয়তার সম্পর্কই একাত্তরের মানবতাবিরোধী অপরাধের তদন্ত আটকে রেখেছে বলে মনে করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এ কে এম আবু ইউসুফ সিদ্দিকী পাখী। ফরিদপুরের রথখোলার বাসিন্দা মুক্তিযোদ্ধা বাবুনাথও বলছেন, তিনিও মুসার ‘যুদ্ধাপরাধের’ সাক্ষী।
‘মুক্তিযুদ্ধে ফরিদপুর’ বইয়ের লেখক, সাংবাদিক আবু সাঈদ খানও একাত্তরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুসা বিন শমসেরের ঘনিষ্ঠ যোগাযোগের কথা উল্লেখ করেছেন। কিন্তু মানবতাবিরোধী অপরাধ আদালতের তদন্ত কর্মকর্তারা যথেষ্ট এভিডেন্স নেই বলে উড়িয়ে দিচ্ছেন এতোজন মানুষের দাবি। ফরিদপুরের সার্কিট হাউজে পাকিস্তানের ঘাতক সেনা কর্মকর্তা মেজর আকরাম কোরাইশির সঙ্গে মুসার ঘনিষ্টতা সচক্ষে দেখেছেন মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সিদ্দিকী পাখী। তিনি অভিযোগ করেন, এই নুলা মুসা আমার মামাত ভাইকে ধরে নিয়ে গিয়েছিলো।
মুসাকে পাকিস্তানি সেনা টর্চার সেলের দিকে ঘন ঘন যাতায়াত করতে দেখা গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেনও বলেন, তদন্ত বা বিচারের প্রয়োজনে সাক্ষ্য দিতে তিনিও ‘প্রস্তুত’।
তদন্ত কর্মকর্তা নিজেও শুনেছেন, মুসা কৌশলে এক নারীকে তুলে দিয়েছিলো পাকিস্তানী ঘাতক সেনাদের হাতে। কিন্তু সাফিশিয়েন্ট এভিডেন্স নেই বলে তিনি পাশ কাটিয়ে যাচ্ছেন।
প্রিন্স মুসার সঙ্গে দেশের কোন মিডিয়ার সাংবাদিক দেখা করতে পারে না। প্রত্যেকদিনই তার শরীর খারাপের অজুহাত থাকে। শুধু তার শরীর ভালো হয়ে ওঠে কোন বিদেশী সাংবাদিক তার রাজসিক জীবন নিয়ে প্রামাণ্যচিত্র তৈরি করতে এলে।
গাড়ি জব্দ হবার সূত্র ধরে তার একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আবারো মিডিয়ায় আসায় খুব বিরক্ত হন প্রিন্স মুসা। উনি বলেন, কেউ কী আমাকে নিয়ে তৈরি করা ডকুমেন্টারি দেখেনি; আমাকে আমার মুখে ভাত তুলে না দিলে আমি তো খেতেই পারিনা; আমি যুদ্ধাপরাধ করবো কীভাবে!
প্রিন্স মুসার ছেলে ববি হাজ্জাজ মিডিয়ার সামনে এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।
বেয়াইনগরের লোকেরা ভাবে, বেয়াইয়ের ভিত্তি যেখানে এতো মজবুত; তখন ‘যুদ্ধাপরাধে’-র অভিযোগ ভিত্তিহীন হয়ে পড়া স্বাভাবিক।
লোকজন পত্রিকায় গাড়ি জব্দের খবর পড়তে পড়তে মন্তব্য করে, ‘সিসিটিভি তে গাড়িটা ধরা না পড়লে এই শুল্ক ফাঁকি দেয়া গাড়ি ব্যবহারের অভিযোগটিও ভিত্তিহীন হয়ে যেতো।’
লেখক : জার্মানি প্রবাসী সাংবাদিক।
(ওএস/এএস/মার্চ ২২, ২০১৭)
পাঠকের মতামত:
- রুশরা ফিরবেন দেশে, খালি থাকবে ফ্ল্যাট; তবুও নতুন ভবন নির্মাণের উদ্যোগ
- সাতক্ষীরা জজ আদালতের ভিপি কৌশুলী নূরুল আমিনের নিয়োগ বাতিল
- কুমিল্লায় মুক্তিবাহিনী কামালপুর পাকসেনা ঘাঁটির ওপর আক্রমণ চালায়
- বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু
- গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মেম্বারসহ চার জনের জেল জরিমানা
- গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
- বরগুনা জেলার তালতলী থানার তদন্ত ওসি রফিকুলের সাত বছর সশ্রম কারদণ্ড
- সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ গ্রেপ্তার
- পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই: রিজভী
- নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী পাংশায় গ্রেপ্তার
- ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স
- রাজবাড়ীতে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয়
- ফরিদপুর বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা বাসে আগুন, প্রাণ গেলো চালকের
- বগুড়ায় আওয়ামী লীগ, যুবলীগের তিন নেতা গ্রেফতার
- কাশিয়ানীর বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ বিক্ষোভ
- এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস
- চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা; ৩ সদস্যের তদন্ত কমিটি; সার ফেরত পাওয়া গেছে ১০৭ বস্তা
- টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ
- নড়াইলে অটোভ্যান চালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার
- রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ আজ, শীর্ষ তিন বিজয়ীর রাশিয়া ভ্রমণের সুযোগ
- গোপালগঞ্জে রাতে ৬ স্থানে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৮
- বগুড়ায় ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
- প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া
- কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- ‘সাম্প্রদায়িক উসকানিদাতাদের এদেশে ঠাঁই হবে না’
- পলাশবাড়ীর আমবাগানে আবারো বেপরোয়া বালু ও মাটি ব্যবসায়ীরা
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- ‘আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে’
- চিনা বাদাম চাষে ঝুঁকছেন জগন্নাথপুরের কৃষকরা
- নবীনগরে ৭১ শিক্ষার্থীর হাতে ‘বই উপহার’ তুলে দিল ৭১ পাঠচক্র
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- জহির খান’র কবিতা
- মাস্ক পরলে আরও আকর্ষণীয় লাগে
- কুলিয়ারচরে দোকানপাটসহ ১১ ঘরে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- মহাদেবপুরে ট্রাকচাপায় নিহত ৫
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত সাবেক সাংসদ আহাদ মিয়া
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








