করোনা থেকে তরুণদেরও রেহাই নেই : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের এতদিনের চিত্রে তরুণ-তরুণীদের মৃত্যুহার অপেক্ষাকৃত কম দেখা গেলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) হুঁশিয়ারি দিয়ে বলেছে, করোনা থেকে রেহাই পাবে না তারুণ্যও। সেজন্য তাদের নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) জেনেভায় হু’র সদরদফতরে অনলাইন সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক তেদ্রস আধানম গেব্রিয়াসিস এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, তরুণদের সিদ্ধান্ত (কীভাবে চলাফেরা করবে) অন্য কারও জীবন ও মৃত্যুর ব্যবধান হয়ে উঠতে পারে।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে সারাবিশ্বে এখন পর্যন্ত ২ লাখ ৭৫ হাজার ৯৫২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১১ হাজার ৩৯৮ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৯১২ জন। বাংলাদেশে এ ভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিনে দিনে এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সবশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ২০ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন একজন।
ওয়ার্ল্ডোমিটারের একটি পরিসংখ্যান অনুসারে, এখন পর্যন্ত সর্বোচ্চ ৯ বছরের কোনো শিশুর মৃত্যু হয়নি। এরপর ১০ থেকে ১৯, ২০ থেকে ২৯ এবং ৩০ থেকে ৩৯ বছর বয়সীদের মৃত্যুহার দশমিক ২ শতাংশ করে। সবচেয়ে বেশি মৃত্যুহার ৮০ বছর বা তদূর্ধ্বদের। তাদের মৃত্যুহার ১৪ দশমিক ৮ শতাংশ। এছাড়া ৭০ থেকে ৭৯ বছর বয়সীদের মৃত্যুহার ৮ শতাংশ।
অনেক সংবাদমাধ্যম বলছে, মৃত্যুহার বিবেচনায় নিয়ে বহু দেশের তরুণ-তরুণীরা স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ মেনে চলছেন না। তাদের চলাফেরাও করোনার বিস্তারে ভূমিকা রাখছে। এর জেরেই যুবাদের সতর্কতা দিলেন হু প্রধান।
সংস্থাটির মহাপরিচালক বলেন, আমার কাছে তরুণদের জন্য একটি বার্তা আছে। আপনারা (করোনার কাছে) অপরাজেয় নন। এই ভাইরাসটি আপনাকে কয়েক সপ্তাহের জন্য হাসপাতালের বিছানায় নিয়ে যেতে পারে, এমনকি শেষও করে ফেলতে পারে। আপনি যদি অসুস্থ নাও হন, তাহলেও আপনার চলাচলের সিদ্ধান্ত অন্য কারও জীবন ও মৃত্যুর ব্যবধান হয়ে উঠতে পারে’।
করোনার উৎপত্তিস্থল উহানে নতুন করে কারও আক্রান্ত না হওয়ার খবরকে আশাবাদের উল্লেখ করে হু প্রধান বলেন, বাকি বিশ্বের জন্য আশার খবর হচ্ছে এই যে, সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও ঘুরে দাঁড়ানো সম্ভব।
(ওএস/এসপি/মার্চ ২১, ২০২০)
পাঠকের মতামত:
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- মেয়ে মানুষ
- নীতিগল্প
- ঈদে বাড়ি গেলে অর্থ, গহনা আত্মীয় বা থানায় রেখে যাওয়ার পরামর্শ ডিএমপি কমিশনারের
- ‘গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে’
- একুশে পদক পাওয়ায় ববিতাকে সংবর্ধনা
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- গোপালগঞ্জে স্নানোৎসব ও মহাবারুনী মেলা নিয়ে মতবিনিময় সভা
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- ভর্তিতে লটারির সমালোচনা হাসনাতের, বাতিলের আভাস শিক্ষামন্ত্রীর
- মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ১, আহত ২
- নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
- নড়াইলে আগুনে পোড়া বাড়িঘর পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের
- ‘সময় শেষ হলেও ডাকা হয়নি সংস্কার পরিষদের অধিবেশন’
- বিশ্রামে মেসি, গোলশূন্য ড্র মিয়ামির, লাল কার্ড কোচের
- ঈদযাত্রায় বাড়ছে ট্রেন ও কোচ
- ‘আ. লীগ আমলের সামাজিক ভাতার তালিকা যাচাই করা হচ্ছে’
- গ্রাহকের চাহিদা মতো জ্বালানি তেল বিক্রি শুরু, মজুত করলে ব্যবস্থা
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ‘আ. লীগ আমলের সামাজিক ভাতার তালিকা যাচাই করা হচ্ছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
-1.gif)








