দিবালা করোনায় আক্রান্ত
নিউজ ডেস্ক : ১১ মার্চ ইতালিয়ান লিগের প্রথম খেলোয়াড় হিসেবে তাঁরই ক্লাব সতীর্থ দানিয়েলে রুগানি করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই বান্ধবীকে নিয়ে তুরিনে কোয়ারেন্টিনে ছিলেন। তখনই গুঞ্জন উঠেছিল, করোনায় আক্রান্ত পাওলো দিবালাও। কিন্তু আর্জেন্টিনা, চিলি ও ইতালির কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত সে খবর মিথ্যা জানিয়ে দুদিন আগেই জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেছিলেন, তিনি শুধুই পরীক্ষা করিয়েছেন, কয়েক দিন পর পরীক্ষার ফল হাতে আসবে।
আজ এসেছে সে পরীক্ষার ফল, তাতে করোনায় ‘পজিটিভ’ই হয়েছেন দিবালা। শুধু তিনিই নন, তাঁর বান্ধবী ওরিয়ানা সাবাতিনিও করোনায় আক্রান্ত। ইনস্টাগ্রামে আজ খবরটা দিয়েছেন দিবালা নিজেই, ‘হাই, সবাইকে জানাতে চাই যে মাত্রই কোভিড-১৯ পরীক্ষার ফল হাতে পেয়েছি। আমি ও ওরিয়ানা দুজনই পজিটিভ। সৌভাগ্যবশত, আমরা দুজনই শারীরিকভাবে একেবারে ঠিকঠাক আছি। আপনাদের বার্তার জন্য ধন্যবাদ।’
এ নিয়ে জুভেন্টাসের তিনজন ফুটবলার করোনায় আক্রান্ত হলেন। ডিফেন্ডার দানিয়েলে রুগানিকে দিয়ে শুরু, এরপর আক্রান্ত হয়েছিলেন মিডফিল্ডার ব্লেইজ মাতুইদিও। তবে দলের খেলোয়াড়দের করোনা আক্রান্ত হওয়ার মধ্যেই জুভেন্টাস কেন গঞ্জালো হিগুয়েইন, মিরালেম পিয়ানিচ, সামি খেদিরা ও ডগলাস কস্তাকে ইতালি ছাড়ার অনুমতি দিয়েছে, সেটি নিয়ে প্রশ্ন উঠছে। এর মধ্যে কস্তাকে নিজ দেশ ব্রাজিলে যাওয়ার অনুমতি জুভেন্টাস দিয়েছে আজই।
দিবালার করোনায় আক্রান্ত হওয়ার খবরটা অবশ্য বিবৃতিতে জানিয়েছে জুভেন্টাসও, ‘পাওলো দিবালা মেডিক্যাল টেস্ট করিয়েছেন, যেটাতে তাঁর শরীরে কোভিড-১৯ পাওয়া গেছে। ১১ মার্চ বুধবার থেকেই তিনি বাড়িতে স্বেচ্ছা কোয়ারেন্টিনে আছেন। স্বাভাবিক নিয়ম মেনেই তাঁর শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। তিনি সুস্থ আছেন, কোনো লক্ষণও দেখা যাচ্ছে না তাঁর শরীরে।’
(ওএস/অ/মার্চ ২২, ২০২০)
পাঠকের মতামত:
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








