ভারতে রেকর্ড সংক্রমণের দিনে ১০২১ মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছেই। শনিবার দেশটিতে ৭৬ হাজার ৪৭২ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। এ মাসজুড়ে ভারতে করোনার সংক্রমণ ছিল বিশ্বের সর্বোচ্চ। রয়টার্স জানাচ্ছে, টানা সংক্রমণের ঊর্ধ্বগতিতে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশে রুপ নিয়েছে দক্ষিণ এশিয়ার ভারত।
মহামারি প্রাদুর্ভাব শুরুর পর ভারতে এখন পর্যন্ত ৩৪ লাখ ৬০ হাজারের বেশি মানুষের দেহে সংক্রমণ ঘটিয়েছে করোনা। বিশ্বের সর্বাধিক আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরপরই দেশটির অবস্থান। তবে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে উল্লিখিত দেশ দুটির চেয়ে ভারতে দৈনিক সংক্রমণ ছিল গোটা বিশ্বে সর্বোচ্চ।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হিসাব অনুযায়ী ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও এক হাজার ২১ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মহামারি করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা গিয়ে ঠেকেছে ৬২ হাজার ৫৫০ জনে। এদিকে আগামী সপ্তাহ থেকে ভারতজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকে ভারতজুড়ে আংশিকভাবে চালু হবে পাতাল রেল। আর এমন নিষেধাজ্ঞা শিথিল নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, শহরকে পুরোদমে স্বাভাবিক অবস্থায় ফেরাতে এর প্রয়োজন রয়েছে।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। গতদিনেও পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র প্রদেশে ৩৩১ জন কোভিড-১৯ রোগী মারা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু মুম্বাইয়ে। ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় মহারাষ্ট্রে রোগীর সংখ্যাও বেশি। দৈনিক মৃত্যুতেও বাকিদের চেয়ে এগিয়ে মহারাষ্ট্র।
শুক্রবার দেশটির সবশেষ হাই প্রোফাইল ব্যক্তি হিসেবে প্রধান বিরোধী দল কংগ্রেসের আইনপ্রণেতা এইচ বসন্তকুমার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক টুইট বার্তায় লিখেছেন, ‘কোভিড-১৯ এ কন্যাকুমারী আসনের এমপি বসন্তকুমারের অসময়ে এই মৃত্যু মারাত্মক দুঃখের সংবাদ।’
(ওএস/এসপি/আগস্ট ২৯, ২০২০)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা
- পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে ওআইসির সহযোগিতা চাইল বাংলাদেশ
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ
- ১নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনাদের বিত্তপি অবস্থানের ওপর তীব্র আক্রমণ চালায়
- ঈশ্বরদীতে ডাকাত আতঙ্ক, রাত জেগে পাহারায় গোকুলনগরবাসী
- ফরিদপুরে এনসিপির যুগ্ম আহ্বায়ক শাহেদের ৬ মাসের কারাদণ্ড
- কুড়িগ্রামে উপজেলা পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- শিশু একাডেমি ফরিদপুরের পরিচালনা কমিটিতে নিরব ইমতিয়াজ শান্ত
- ফরিদপুরে সিজারের পর পেটে গজ রেখে সেলাই, চার মাস ধরে অসুস্থ নার্স
- টাঙ্গাইলের সেই সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ, উপ-সহকারীকে বরখাস্ত
- এসএমআর উৎপাদন সক্ষমতা জোরদার করছে রাশিয়া
- দেখা হলো না, আখতার ভাই
- গৌরীপুরে ৩৫টি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীর পাঠদান
- সুবর্ণচরে চরজব্বর ডিগ্রি কলেজে নবীন বরণ ও আলোচনা সভা
- সুন্দরবনে কেওড়া পাড়তে গিয়ে ডাল ভেঙে পড়ে একজনের মৃত্যু
- পঞ্চগড়ে চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত
- মাগুরায় বেশি দামে সার বিক্রি, এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
- কাপ্তাইয়ে রাজস্ব বাজেটের আওতায় ১৬টি জলাশয়ে মাছের পোনা অবমুক্তি
- নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ একজনের মৃত্যু
- সালথায় শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা শিখতে কাজী কামরুজ্জামান’র ব্যতিক্রমী উদ্যোগ
- নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
- এক সন্তানের জননীকে অপহরণ-ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সিরাজগঞ্জে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য আটক
- চট্টগ্রামে বাসের ধাক্কায় স্কুল শিক্ষার্থী ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- অনুদানের সিনেমায় বিদেশি নায়িকা পার্নো, যা বলছেন পরিচালক
- ‘আগামী দিনগুলোতেও জনগণকে পাশে থাকার অনুরোধ’
- আমার বটবৃক্ষ
- গাজীপুরে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির আয়োজনে সেমিনার
- আজো কাঁদে
- মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ২৯ সদস্য
- নীলফামারী সদর উপজেলার ১১ ইউনিয়নে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন
- সিকৃবিতে শিক্ষকদের লাগাতার কর্মবিরতির আল্টিমেটাম
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঋণ চাই না, ক্ষতিপূরণ চাই, বিশ্বকে জেলেদের হুঁশিয়ারি
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক আধুনিকায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
- অন্ধ মানুষ
-1.gif)








