বিশ্বে আবারও বাড়ছে সংক্রমণ ও মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে মহামারি করোনাভাইরাসের অভিঘাত ক্রমে শিথিল হচ্ছে। দেশে দেশে কমছে সংক্রমণ ও মৃত্যুর হার। তবে আগের দিনের মতো গত ২৪ ঘণ্টায়ও বৈশ্বিক পর্যায়ে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। এ সময়ে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে আরও সাত হাজার ৭৫৩ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা এক হাজারেরও বেশি। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ লাখ ৩৬ হাজার ৬১৮ জনে দাঁড়ালো।
আগের দিনের চেয়ে দৈনিক শনাক্তও বেড়েছে এক লাখেরও বেশি। আগের দিন মোট শনাক্ত ছিল তিন লাখ ৬৮ হাজার ৪১৮ জন। গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে শনাক্ত হয়েছেন চার লাখ ৮১ হাজার ৬৬০ জন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ২৪ কোটি ৮৭ লাখ ৯৫ হাজার ৬৯৫ জন।
বৈশ্বিক করোনাভাইরাস মহামারির প্রতি মুহূর্তের আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে পাওয়া সবশেষ তথ্যে এ চিত্র উঠে আসে।
আগের দিন দৈনিক শনাক্তে যুক্তরাষ্ট্র আর মৃত্যুতে রাশিয়া শীর্ষে থাকলেও গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৬৩৯ জন আর মারা গেছেন এক হাজার ৪৩৬ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত চার কোটি ৭১ লাখ পাঁচ হাজার ৪৬৮ জন এবং মোট মারা গেছেন সাত লাখ ৭০ হাজার ৮৫৪ জন।
আক্রান্তের দিক থেকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে একদিনে ৪১ হাজার ২৯৯ জন শনাক্ত হলেও এসময়ে মারা গেছেন ২১৭ জন। এ পর্যন্ত যুক্তরাজ্যে মোট শনাক্ত ৯১ লাখ ৭১ হাজার ৬৬০ জন আর মোট মৃত্যু এক লাখ ৪১ হাজার ১৮১ জন।
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে। এসময়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৪৪৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৮৬ লাখ ৩৩ হাজার ৬৪৩ জন এবং মোট মৃত্যু হয়েছে দুই লাখ ৪২ হাজার ৬০ জনের।
আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৬ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৬৬১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত দুই কোটি ১৮ লাখ ৩৫ হাজার ৭৮৫ জন এবং মোট মারা গেছেন ছয় লাখ আট হাজার ৩০৪ জন।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা এশিয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৪৫৮ জন এবং নতুন শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৯৬৫ জন। এ পর্যন্ত দেশটিতে মোট তিন কোটি ৪৩ লাখ ২০ হাজার ১৪২ জন আক্রান্ত এবং চার লাখ ৫৯ হাজার ৬৬১ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত একদিনে ইরানে ১৪৭ জন, তুরস্কে ২৪৬ জন, ইউক্রেনে ৭২০ জন, ফিলিপাইনে ১৮৬ জন এবং মেক্সিকোতে ২৬৯ জন মারা গেছেন।
(ওএস/এএস/নভেম্বর ০৪, ২০২১)
পাঠকের মতামত:
- হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান
- সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল
- ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি প্রত্যাহার
- গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল সমাবেশ
- ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
- ‘বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন’
- আবার একসঙ্গে তিন কিংবদন্তি
- সালমান শাহর লাশ তোলার আদেশ বাতিল চেয়ে আবেদন
- বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ট্রাম্প
- সোনার দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- ‘জাপানের অভিজ্ঞতা নিয়ে প্রাথমিক শিক্ষায় বড় সংস্কার আনা হবে’
- ‘২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে’
- ‘বিচার নিশ্চিত না করলে সরকার ৫ বছর টিকতে পারবে না’
- কুমিল্লার বিবিরবাজারে মুক্তিযোদ্ধাদের আক্রমণে ২১ জন পাকসেনা নিহত হয়
- ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি আলমগীর হোসেন প্রত্যাহার
- গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আ.লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- ফরিদপুরে মধ্যরাতে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ
- প্লাস্টিক দূষণ রোধে মাঠে নেমেছে ৪১ বিজিবি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
- নিষিদ্ধ একটি দলের কার্যক্রম চোখে পড়া জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী
- শুধুমাত্র রাজাকারের উত্তরসূরিরা চৈতালির বিপক্ষে থাকবে
- লৌহজংয়ে স্বামী হত্যার দায়ে সাবেক স্বামী গ্রেপ্তার
- সুবর্ণচরে জব ফেয়ার অনুষ্ঠিত
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- তারুণ্যের ঈদ ভাবনা
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ‘বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন’
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- উত্তম ও অধম
- আবার একসঙ্গে তিন কিংবদন্তি
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মরা নদের গল্প
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
-1.gif)







