ভ্রমণকারীদের জন্য সীমান্ত খুলছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারিতে সবচেয়ে বেশি শোচনীয় অবস্থা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের। করোনা ঠেকাতে ২০ মাস ধরে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ ছিল দেশটির। এবার সীমান্ত খুলে দেওয়া হচ্ছে স্থানীয় সময় সোমবার (৮ নভেম্বর)। ফলে টিকার ডোজ সম্পন্নকারী যে কোনো ভ্রমণকারীর যুক্তরাষ্ট্রে প্রবেশে আর বাধা রইল না। খবর বিবিসির।
করোনা মহামারির প্রাদুর্ভাবের পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমান্ত বন্ধের সেই নির্দেশনা দিয়েছিলেন। এর প্রভাব পড়েছিল যুক্তরাষ্ট্রের অভিবাসীদের ওপর। ৩০টি দেশের নাগরিক, যাদের মধ্যে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশের নাগরিকরাও রয়েছেন, তারা বিচ্ছিন্ন হয়ে পড়েন পরিবার ও স্বজনদের কাছ থেকে। স্থবির হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের পর্যটন খাত।
এয়ারলাইনস কর্তৃপক্ষের প্রত্যাশা, নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বাড়বে ভ্রমণকারীদের সংখ্যা, যারা পুরোপুরি করোনার টিকা নিয়েছেন এবং নিয়মিত টেস্ট করেন।
প্যারিসভিত্তিক ট্রাভেল এজেন্সি জেটসেট ভয়েজের প্রধান জেরোম থম্যান বার্তা সংস্থা রয়টার্সকে এমন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ভালো লাগছে, ভালো লাগছে! তারা বুকিংয়ে অবিশ্বাস্য সাড়া পেয়েছেন।
করোনাভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে সেকারণে ২০২০ সালের শুরুর দিকে চীন থেকে আসা ভ্রমণকারীদের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। পরে সেই নিষেধাজ্ঞার অন্তর্ভূক্ত হয় অন্যান্য দেশও। এই নিষেধাজ্ঞার মধ্যে ছিল যুক্তরাজ্য, ইইউ-র বিভিন্ন দেশ, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান ও ব্রাজিলের নাগরিকরা।
নতুন নিয়মের আওতায় বিদেশি ভ্রমণকারীদের টিকাসনদ দেখাতে হবে, করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে ভ্রমণের তিন দিনের মধ্যে এবং তাদের সব ধরনের যোগাযোগের তথ্য দিতে হবে। তবে তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না।
(ওএস/এএস/নভেম্বর ৮, ২০২১)
পাঠকের মতামত:
- হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান
- সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল
- ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি প্রত্যাহার
- গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল সমাবেশ
- ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
- ‘বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন’
- আবার একসঙ্গে তিন কিংবদন্তি
- সালমান শাহর লাশ তোলার আদেশ বাতিল চেয়ে আবেদন
- বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ট্রাম্প
- সোনার দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- ‘জাপানের অভিজ্ঞতা নিয়ে প্রাথমিক শিক্ষায় বড় সংস্কার আনা হবে’
- ‘২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে’
- ‘বিচার নিশ্চিত না করলে সরকার ৫ বছর টিকতে পারবে না’
- কুমিল্লার বিবিরবাজারে মুক্তিযোদ্ধাদের আক্রমণে ২১ জন পাকসেনা নিহত হয়
- ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি আলমগীর হোসেন প্রত্যাহার
- গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আ.লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- ফরিদপুরে মধ্যরাতে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ
- প্লাস্টিক দূষণ রোধে মাঠে নেমেছে ৪১ বিজিবি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
- নিষিদ্ধ একটি দলের কার্যক্রম চোখে পড়া জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী
- শুধুমাত্র রাজাকারের উত্তরসূরিরা চৈতালির বিপক্ষে থাকবে
- লৌহজংয়ে স্বামী হত্যার দায়ে সাবেক স্বামী গ্রেপ্তার
- সুবর্ণচরে জব ফেয়ার অনুষ্ঠিত
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- তারুণ্যের ঈদ ভাবনা
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ‘বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন’
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- উত্তম ও অধম
- আবার একসঙ্গে তিন কিংবদন্তি
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মরা নদের গল্প
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
-1.gif)







