প্রথমবারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখলো জাপান
আন্তর্জাতিক ডেস্ক : উন্নত কি অনুন্নত বিশ্বের অধিকাংশ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। করোনা মহামারি শুরুর পর প্রথমবারের মতো ১৫ মাস পর স্থানীয় সময় রবিবার (৭ নভেম্বর) মৃত্যুহীন দিন দেখলো জাপানের নাগরিকরা।
২০২০ সালের ২ আগস্টের পর রবিবার দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি বলে জানা গেছে। স্বাভাবিক জীবন যাপনে ফিরতে শুরু করেছে দেশটির নাগরিকরা। বিশেষজ্ঞদের দ্বারা গঠিত সরকারি প্যানেল পরিস্থিতির উন্নতি ঘটাতে নতুন করে পাঁচটি ধাপে অগ্রসর হচ্ছে।
বর্তমানে এন্টিভাইরাস ব্যবস্থাপনা প্যানেল চারটি ধাপে কাজ করছে। এটির কাজ হচ্ছে নতুন শনাক্ত ও হাসপাতালে ভর্তির হার নির্ণয় করা। এবার পাঁচটি ধাপে কাজ করার খসড়া প্রস্তাব দেওয়া হয়েছে। করোনার পারিপার্শ্বিক প্রকৃত অবস্থা নিরুপণের পাশাপাশি মেডিকেল সার্ভিস এবং টিকাদান কার্যক্রম এবং উপসর্গ খতিয়ে দেখার কাজ করা হবে এসব ধাপে।
চীনের উহানে করোনাভাইরাসের প্রকোপ যখন চরমে, যখন শহরটির হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় তখনও জাপান তার সীমান্ত বন্ধ করেনি। মহামারি শুরুর প্রথম থেকেই জাপান এমনভাবে পদক্ষেপ নেয় যে করোনার আঁচ শুরুর দিকে খুব একটা পায়নি দেশটির মানুষ।
কিন্তু ২০২০ সালের আগস্টে হু হু করে বাড়তে থাকে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। আবারও করোনা ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়া হয়। যদিও দেশটির সাধারণ নাগরিকরা করোনার টিকা কার্যক্রমে ধীরগতির অভিযোগ তোলেন।
করোনার কারণে জাপানে অর্থনৈতিক সংকটও তৈরি হয়। এছাড়া করোনার মধ্যে অলিম্পিকের আয়োজন করে জনগণের তোপের মুখে পড়েন তৎকালিন প্রধানমন্ত্রী ৭১ বছর বয়সী ইউশিহিদে সুগা। পরে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। দেশটির নতুন প্রধানমন্ত্রী এখন ফুমিও কিশিদা। করোনা মোকাবিলা করতে টিকা কার্যক্রম জোরদার ও অর্থনৈতিক সংকট কাটানোই ফুমিও কিশিদার সামনে বড় চ্যালেঞ্জ।
তথ্যসূত্র : এনএইচকে
(ওএস/এএস/নভেম্বর ৮, ২০২১)
পাঠকের মতামত:
- হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান
- সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল
- ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি প্রত্যাহার
- গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল সমাবেশ
- ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
- ‘বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন’
- আবার একসঙ্গে তিন কিংবদন্তি
- সালমান শাহর লাশ তোলার আদেশ বাতিল চেয়ে আবেদন
- বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ট্রাম্প
- সোনার দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- ‘জাপানের অভিজ্ঞতা নিয়ে প্রাথমিক শিক্ষায় বড় সংস্কার আনা হবে’
- ‘২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে’
- ‘বিচার নিশ্চিত না করলে সরকার ৫ বছর টিকতে পারবে না’
- কুমিল্লার বিবিরবাজারে মুক্তিযোদ্ধাদের আক্রমণে ২১ জন পাকসেনা নিহত হয়
- ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি আলমগীর হোসেন প্রত্যাহার
- গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আ.লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- ফরিদপুরে মধ্যরাতে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ
- প্লাস্টিক দূষণ রোধে মাঠে নেমেছে ৪১ বিজিবি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
- নিষিদ্ধ একটি দলের কার্যক্রম চোখে পড়া জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী
- শুধুমাত্র রাজাকারের উত্তরসূরিরা চৈতালির বিপক্ষে থাকবে
- লৌহজংয়ে স্বামী হত্যার দায়ে সাবেক স্বামী গ্রেপ্তার
- সুবর্ণচরে জব ফেয়ার অনুষ্ঠিত
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- তারুণ্যের ঈদ ভাবনা
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ‘বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন’
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- উত্তম ও অধম
- আবার একসঙ্গে তিন কিংবদন্তি
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মরা নদের গল্প
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
-1.gif)







