বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসে দৈনিক মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় ৭ হাজার ১১২ জনের মানুষের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৮১২ জন।
এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫১ লাখ ২৯ হাজার ২২৫ জন ও আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি ৫০ লাখ ৫৬ হাজার ৫৯৮ জনে।
বুধবার (১৭ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এ তথ্য পাওয়া গেছে।
আগের ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে ৫ হাজার ৩১৫ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিল ৪ লাখ ৬ হাজার ২৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৮৫৯ জন এবং মারা গেছেন ১ হাজার ২৫০ জন। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত ৪ কোটি ৮১ লাখ ৫৯ হাজার ১৮৮ জন এবং মারা গেছেন ৭ লাখ ৮৬ হাজার ২২৯ জন।
দৈনিক প্রাণহানির তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৪০ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৮১৮ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৯১ লাখ ৪৫ হাজার ৯১২ জন এবং মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৮৩৭ জনের।
জার্মানিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯ হাজার ৯৮৫ জন এবং মারা গেছেন ২৯৯ জন। একই সময়ে যুক্তরাজ্যে আক্রান্ত ৩৭ হাজার ২৪৩ জন এবং মারা গেছেন ২১৪ জন।
আক্রান্তের তালিকায় তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯১৮ জন এবং মারা গেছেন ১৪০ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৬৮৪ জন এবং মোট মারা গেছেন ৬ লাখ ১১ হাজার ৫২৪ জন।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৪ লাখ ৫৬ হাজার ৪০১ জন এবং মারা গেছেন ৪ লাখ ৬৩ হাজার ৮৫২ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ইরানে ১৩৪ জন, তুরস্কে ২২৭ জন, ইউক্রেনে ৮৩৮ জন, পোল্যান্ডে ২৮২ জন এবং মেক্সিকোতে ৫৭ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৫ হাজার ৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৩ কোটি ৫ লাখ ৭৫ হাজার ২৬১ জন।
(ওএস/এএস/নভেম্বর ১৭, ২০২১)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








