দৈনিক সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ থামছেই না। আগের তিনদিন দৈনিক মৃত্যু ও সংক্রমণে ঊর্ধ্বগতি দেখা গেলেও সবশেষ ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু। তবে দৈনিক সংক্রমণ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। আর এ সময়ে দৈনিক প্রাণহানিতে যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে রাশিয়া।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় ৭ হাজার ৫৭০ জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৬ হাজার ৭১৫ জন।
আগের ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ভাইরাসটিতে ৭ হাজার ৮০৭ জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছিলেন ৫ লাখ ৭৭ হাজার ৬৪৯ জন। সে হিসাবে দৈনিক মৃত্যু দুইশোর কিছু বেশি কমলেও আক্রান্ত বেড়েছে প্রায় ১৯ হাজারের মতো।
বর্তমানে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৫১ লাখ ৪৬ হাজার ১৬৬ জন এবং আক্রান্ত বেড়ে হয়েছে ২৫ কোটি ৬৩ লাখ ৪ হাজার ৬৮৯ জন।
শুক্রবার (১৯ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এ তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এসময়ে দেশটিতে নতুন করে ৯৮ হাজার ১০৪ জন আক্রান্ত হওয়ার বিপরীতে মারা গেছেন ১ হাজার ১২১ জন। এ পর্যন্ত করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে মোট আক্রান্ত ৪ কোটি ৮৩ লাখ ৯৭ হাজার ৪১৩ জন এবং মারা গেছেন ৭ লাখ ৮৯ হাজার ১২৯ জন।
দৈনিক প্রাণহানির তালিকায় গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেছে রাশিয়া। এসময়ে দেশটিতে করোনায় ১ হাজার ২৫১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৩৭৪ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৯২ লাখ ১৯ হাজার ৯১২ জন এবং মোট মারা গেছেন ২ লাখ ৬০ হাজার ৩৩৫ জন।
জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ১৬৪ জন এবং মারা গেছেন ২৬১ জন। এসময়ে যুক্তরাজ্যে ৪৬ হাজার ৮০৭ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৯৯ জন।
আক্রান্তের তালিকায় তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩০১ জন এবং মারা গেছেন ২৭৯ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ১৯ লাখ ৮৯ হাজার ৯৬২ জন এবং মারা গেছেন ৬ লাখ ১২ হাজার ১৭৭ জন।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৪ লাখ ৮৫ হাজার ৫১৭ জন এবং মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৭১৫ জনের।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১০৩ জন, তুরস্কে ২২৬ জন, ইউক্রেনে ৭৫২ জন, পোল্যান্ডে ৩৭০ জন, ফিলিপাইনে ৩০৫ জন এবং মেক্সিকোতে মারা গেছেন ৩৩২ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ২০ হাজার ৮৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৩ কোটি ১৫ লাখ ২০ হাজার ৫৬৯ জন।
(ওএস/এএস/নভেম্বর ১৯, ২০২১)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








