ভ্যাকসিন বাধ্যতামূলক করেছে অস্ট্রিয়া
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের ভ্যাকসিন বাধ্যতামূলক করেছে অস্ট্রিয়া। একই সঙ্গে দেশটিতে পুরোপুরি লকডাউন জারি রয়েছে। পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে অস্ট্রিয়াই আবারো পুরোপুরি লকডাউন জারি করতে যাচ্ছে। সংক্রমণের নতুন স্রোত আটকে দিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
অস্ট্রিয়া সরকার বলছে, আগামী ফেব্রুয়ারির মধ্যে তারা দেশের সবাইকে ভ্যাকসিনের আওতায় আনবে। দেশটিতে এমন এক সময় এই ঘোষণা দেওয়া হলো যখন সেখানকার পুরো জনসংখ্যার দুই তৃতীয়াংশ ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছে। পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে অস্ট্রিয়ায় ভ্যাকসিনের হার সবচেয়ে কম।
ইউরোপের দেশগুলোর মধ্যে অস্ট্রিয়ায় সংক্রমণের হার অনেক বেশি। যারা ভ্যাকসিন নেয়নি গত সোমবার থেকে তাদের লকডাউনের আওতায় রাখা হয়েছে। তারপর থেকেই সংক্রমণে নতুন রেকর্ডের খবর পাওয়া যাচ্ছে।
দেশটিতে করোনা সংক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রদেশ হচ্ছে সালজবার্গ এবং আপার অস্ট্রিয়া। বৃহস্পতিবার এই দুই প্রদেশ জানিয়েছে, তারা নিজেরাই লকডাউন জারি করছে। পুরো দেশেই যেন সরকার লকডাউন জারি করে সে বিষয়ে চাপ প্রয়োগ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
অস্ট্রিয়ার চ্যান্সেলর আলেক্সান্ডার স্কালেনবার্গ এক সংবাদ সম্মেলনে জানান, সোমবার থেকে লকডাউন জারি হচ্ছে। যারা ভ্যাকসিন নিতে চাচ্ছেন না তারা স্বাস্থ্য ব্যবস্থাকে আক্রমণ করছে বলেও দোষারোপ করেন তিনি।
নতুন বিধিনিষেধের কারণে লোকজন এখন বিশেষ কোনো কারণ ছাড়া বাড়ির বাইরে বের হওয়ার অনুমতি পাবেন না। তারা প্রয়োজনীয় জিনিসপত্র কেনা এবং ব্যায়ামের মতো দরকারি কাজগুলোতে বাড়ির বাইরে বের হওয়ার অনুমতি পাবেন।
দেশটির অনেক এলাকায় প্রতি এক লাখ মানুষের মধ্যে এখন এক হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। সে কারণেই দেশটিতে পুরোপুরি লকডাউন জারি করা হয়েছে।
সামাজিক যোগাযোগ কমিয়ে আনতে লোকজনকে আহ্বান জানানো হয়েছে। শুধ ভ্যাকসিনের মাধ্যমে সংক্রমণ কমিয়ে আনা সম্ভব নয় বলেও সতর্ক করা হয়েছে।
এদিকে অস্ট্রিয়ার প্রতিবেশী দেশ হাঙ্গেরী জানিয়েছে, শনিবার থেকে দেশটিতে বাড়ির ভেতরে আবারো মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। অপরদিকে নেদারল্যান্ডসে আংশিক লকডাউন জারি করা হয়েছে। সেখানে রাত ৮টায় বার এবং রেস্টুরেন্ট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
(ওএস/এসপি/নভেম্বর ২০, ২০২১)
পাঠকের মতামত:
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা
- চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
- বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’
- জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা
- ‘বাজেটে শ্রমজীবী মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির বড় ব্যবধান রয়েছে’
- ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে কানাডা
- সোনার দাম বিশ্ববাজারে আরও কমলো
- পবিত্র আশুরা আজ
- সিদ্ধ ডিম পুনরায় গরম করার আগে যেসব বিষয় জানা জরুরি
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







