জার্মানিতে সংক্রমণের নতুন রেকর্ড, মৃত্যু লাখ ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে নতুন করে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হয়েছে। এরই মধ্যে দেশটিতে মৃত্যুর সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ৪৬ হাজার ৯১৫। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৪৮১ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৪৭ লাখ ৪৪ হাজার ৪শ জন।
ইউরোপের বৃহত্তম অর্থনীতির এই দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৫১ জনের মৃত্যু হয়েছে। এদিকে দেশটির গণস্বাস্থ্য সংস্থা রবার্ট কোচ ইন্সটিটিউট (আরকেআই) বৃহস্পতিবার জানিয়েছে, এখন পর্যন্ত ১ লাখ ১১৯ জনের মৃত্যু হয়েছে।
আরকেআই এক ঘোষণায় জানিয়েছে, প্রতি ১ লাখ মানুষের মধ্যে ৪১৯.৭ জন নতুন করে আক্রান্ত হচ্ছে, যা এক সপ্তাহের হিসাবে সর্বোচ্চ।
কিছুদিন আগেও ইউরোপের অন্যান্য দেশের তুলনায় জার্মানির অবস্থা কিছুটা স্বাভাবিক ছিল। কিন্তু সম্প্রতি দেশটিতে সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনকহারে বাড়তে শুরু করেছে। এর মধ্যেই হাসপাতালগুলোর ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রোগীর চাপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি খারাপ হতে শুরু করেছে।
ক্রমবর্ধমান এই স্বাস্থ্য সংকট নতুন জোট সরকারকে চাপের মধ্যে ফেলবে বলেই মনে করা হচ্ছে।
গত সপ্তাহে ইউরোপের দেশগুলোতে ২৫ লাখের বেশি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে এবং মারা গেছে প্রায় ৩০ হাজার মানুষ।
সামনের দিনগুলোতে করোনা আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, ইউরোপ এবং এশিয়ার কিছু অংশে মার্চের মধ্যে সাত লাখ মানুষের মৃত্যু হতে পারে করোনায়। সে হিসেবে শুধু ইউরোপে করোনায় মৃত্যু ২২ লাখ ছাড়িয়ে যেতে পারে।
ইউরোপের বিভিন্ন দেশে হু হু করে বাড়ছে করোনা। ইউরোপে করোনার সংক্রমণ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হচ্ছে, ইউরোপে দৈনিক মৃতের সংখ্যা ৪ হাজার দুইশোতে দাঁড়িয়েছে, যা গত সেপ্টেম্বর মাসে দৈনিক মৃত্যুর চেয়ে প্রায় দ্বিগুণ। যুক্তরাজ্যসহ গোটা ইউরোপে মোট মৃত্যু এখনই ১৫ লাখ ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিকে ‘অত্যন্ত ভয়াবহ’ বলছে ডব্লিউএইচও। বলা হচ্ছে, ইউরোপের ৫৩টি দেশের মধ্যে ২৫টি দেশেই করোনা পরিস্থিতি ‘অতিমাত্রায় উদ্বেগজনক’।
এদিকে গত সপ্তাহে কড়াকড়ি আরোপ করেছে জার্মানি। লোকজনকে গণপরিবহন অথবা কর্মক্ষেত্রে ভ্যাকসিনের সনদ দেখাতে হচ্ছে অথবা করোনা থেকে সুস্থ বা করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল দেখাতে হচ্ছে। জার্মানিতে ভ্যাকসিন গ্রহণের হার ৬৯ শতাংশ। অপরদিকে ফ্রান্সে ৭৫ শতাংশ।
(ওএস/এসপি/নভেম্বর ২৫, ২০২১)
পাঠকের মতামত:
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা
- চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
- বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’
- জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা
- ‘বাজেটে শ্রমজীবী মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির বড় ব্যবধান রয়েছে’
- ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে কানাডা
- সোনার দাম বিশ্ববাজারে আরও কমলো
- পবিত্র আশুরা আজ
- সিদ্ধ ডিম পুনরায় গরম করার আগে যেসব বিষয় জানা জরুরি
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







