করোনার নতুন ধরনই ‘সবচেয়ে ভয়াবহ’, চিন্তিত বিজ্ঞানীরা
আন্তর্জাতিক ডেস্ক : আবারও রূপ বদলালো প্রাণঘাতী করোনাভাইরাস। এর সবশেষ ধরন নিয়ে বেশ চিন্তায় পড়েছেন বিজ্ঞানীরা। কেউ কেউ বলছেন, এটিই এখন পর্যন্ত দেখা করোনার সবচেয়ে বিপজ্জনক ধরন। এর বিরুদ্ধে টিকা কাজ করবে কিনা, কত দ্রুত ছড়াবে, উপসর্গ কতটা ভয়াবহ হবে- এখন এসব পরীক্ষা করছেন গবেষকরা।
করোনার নতুন এই ধরনের এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো নাম দেওয়া হয়নি। একে আপাতত বি.১.১.৫২৯ বলা হচ্ছে। এর মধ্যে যে স্পাইক প্রোটিন রয়েছে, তা করোনাভাইরাসের অন্য ধরনগুলো থেকে একেবারে আলাদা। ব্রিটিশ স্বাস্থ্য সুরক্ষা সংস্থার দাবি, আজ পর্যন্ত যত ধরনের করোনাভাইরাস এসেছে, তার মধ্যে নতুনটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
যুক্তরাজ্যের গবেষকরা বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই ধরন আরও সংক্রামক হতে পারে। আর এখন যে টিকা রয়েছে, তা এর বিরুদ্ধে খুব বেশি কার্যকর না হওয়ারও শঙ্কা রয়েছে।
এ কারণে যুক্তরাজ্য আগাম সতর্কতা হিসেবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানাসহ আফ্রিকার অন্তত ছয়টি দেশে যাতায়াতে কড়াকড়ি আরোপ করেছে।
একই পদক্ষেপ নিয়েছে ভারত এবং ইসরায়েল। বিমানবন্দরে বিদেশফেরত যাত্রীদের করোনা পরীক্ষার বিষয়টিতে আরও কড়াকড়ি আনার নির্দেশ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা ও এর আশপাশের দেশগুলো থেকে যারা যাচ্ছেন, তাদের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে।
করোনার নতুন ধরনের কারণে আফ্রিকা অঞ্চলের সাতটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। তবে এরই মধ্যে তাদের কাছেও এই ধরন পৌঁছে গেছে। ইসরায়েলে আফ্রিকান দেশ মালাউই-ফেরত এক যাত্রীর শরীরে নতুন ধরনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, হংকং, বতসোয়ানা ও ইসরায়েলে মোট ৬০ জনের শরীরে করোনার বি.১.১.৫২৯ ধরন শনাক্ত হয়েছে।
করোনার নতুন ধরন নিয়ে উদ্বেগের জেরে শুক্রবার (২৬ নভেম্বর) জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেখানে এই ভাইরাস নিয়ে আলোচনা হবে এবং নতুন ধরনের একটি নামও দেওয়া হবে। বিবিসি, ডয়েচে ভেলে।
(ওএস/এসপি/নভেম্বর ২৬, ২০২১)
পাঠকের মতামত:
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা
- চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
- বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’
- জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দল ঘোষণা
- ‘বাজেটে শ্রমজীবী মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির বড় ব্যবধান রয়েছে’
- ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে কানাডা
- সোনার দাম বিশ্ববাজারে আরও কমলো
- পবিত্র আশুরা আজ
- সিদ্ধ ডিম পুনরায় গরম করার আগে যেসব বিষয় জানা জরুরি
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







