বিশ্বে করোনা শনাক্ত ৪৬ কোটি ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৬৭ হাজার ৫৫৩ জনে এবং শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ কোটি ১ লাখ ৫০ হাজার ৬৮১ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৩৯ কোটি ৩২ লাখ ২৬ হাজার ৮০৪ জন।
আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সাড়ে আটটায় এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি ৫৩৩ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। তবে সবচেয়ে বেশি ৩ লাখ ৯ হাজার ৭৬৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ২৬৪ জনের। এ সময়ে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৩২৬ জনের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ভিয়েতনামে ১ লাখ ৬১ হাজার ২৬২, জার্মানিতে ১ লাখ ১ হাজার ৮৭২, জাপানে ৫২ হাজার ২, নেদারল্যান্ডে ৪৫ হাজার ৮৯২, যুক্তরাজ্যে ৪৭ হাজার ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।
অন্যদিকে এ সময়ে ব্রাজিলে ১৮৭, ফ্রান্সে ১৮৫, জার্মানিতে ১৩৬, তুরস্কে ১৩৩, ইতালিতে ১২৯, ইরানে ১১৪, দক্ষিণ কোরিয়ায় ২০০, ইন্দোনেশিয়ায় ২৭১, জাপানে ১২৫, চিলিতে ১২৬ এবং হংকংয়ে ২৮৬ জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ জনের এবং করোনা শনাক্ত হয়েছে ২৩৯ জনের। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১১২ জনে।
২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর নানান ধাপে তা বাড়ে-কমে। বিশেষ করে করোনার ডেল্টা ধরনে বিশ্বজুড়ে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়। তবে চলতি বছরের শুরুর দিকে কিছুটা বাড়লেও এরপর থেকে করোনা নিম্নমুখী প্রবণতায় রয়েছে।
(ওএস/এএস/মার্চ ১৫, ২০২২)
পাঠকের মতামত:
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- অভিনেতা সোহেল খান মারা গেছেন
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- বিজুলী আলোক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- শেরপুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল সেনা সদস্যের
- শেরপুরে রানিশিমুল ইউপিতে দুস্থ নারীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ
- পাকাপাকি
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- গরু চোরের হাতে গরুর মালিক নিহত
- আত্রাইয়ে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- অভিনেতা সোহেল খান মারা গেছেন
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
-1.gif)








