বিশ্বে একদিনে ৫১৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৮ লাখের বেশি
আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দৈনিক মৃত্যু ও শনাক্ত কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ হাজার ১৩১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৯৩ হাজার ৮২৭ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ১৮ লাখ ১০ হাজার ১৬ জন। এ নিয়ে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৬ কোটি ৭৯ লাখ ৫৬ হাজার ২২৮ জনে।
২৪ ঘণ্টায় বিশ্বে সুস্থ হয়েছেন ১৪ লাখ দুই হাজার ২১৭ জন। শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯ কোটি ৯২ লাখ ৯৮ হাজার ৮১৭ জন।
শনিবার (১৯ মার্চ) সকালে করোনাভাইরাসে সংক্রমিত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
দৈনিক প্রাণহানিতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭২১ জন। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে নয় লাখ ৯৭ হাজার ১৩৬ জনে। এসময়ে করোনা শনাক্ত হয়েছে ৩২ হাজার ২৩৬ জনের। এ নিয়ে শনাক্ত বেড়ে পৌঁছেছে আট কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৫৯০ জনে।
বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। সেখানে একদিনে সংক্রমিত হয়েছেন চার লাখ সাত হাজার ১৭ জন এবং মারা গেছেন ৩০১ জন। মহামারি শুরুর পর থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৮৬ লাখ ৫৭ হাজার ৬০৯ জন এবং মারা গেছেন ১১ হাজার ৭৮২ জন।
দক্ষিণ কোরিয়ার পরপরই গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। সেখানে একদিনে শনাক্ত হয়েছেন দুই লাখ ৮৪ হাজার ৫০ জন এবং মারা গেছেন ২১৭ জন। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৮৪ লাখ ২৪ হাজার ৫৭৫ জন শনাক্ত এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৭ হাজার ২৮৯ জনের।
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৫২৪ জন মারা গেছেন এবং সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৪৪২ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত এক কোটি ৭৫ লাখ ১৮ হাজার ৬৯৯ জন এবং মারা গেছেন তিন লাখ ৬৩ হাজার ৫৬৩ জন।
শনাক্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৮০ জন এবং সংক্রমিত হয়েছেন ৪৮ হাজার ৭৫৭ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত দুই কোটি ৯৫ লাখ ৭৬ হাজার ৩৯৭ জন এবং মৃত্যু হয়েছে ছয় লাখ ৫৬ হাজার ৮৬৭ জনের।
শনাক্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬৯ জন এবং নতুন সংক্রমিত হয়েছেন এক হাজার ৯০৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত চার কোটি ৩০ লাখ পাঁচ হাজার ৯১৪ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ১৬ হাজার ৩৮১ জন।
গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ১৮৭ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এ দেশটিতে মৃত্যু হয়েছে তিন লাখ ২১ হাজার ৮০৬ জনের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫৬ লাখ ২৪ হাজার ৯৫৪ জনের।
তুরস্কে একদিনে শনাক্ত ১৯ হাজার ১২৬ জন এবং মারা গেছেন ১২৩ জন। এসময়ে ইতালিতে শনাক্ত ৭৬ হাজার ২৫০ জন এবং মারা গেছেন ১৬৫ জন, ইন্দোনেশিয়ায় শনাক্ত নয় হাজার ৫২৮ জন এবং মৃত্যু হয়েছে ১৯৯ জনের, ফ্রান্সে শনাক্ত এক লাখ ৪০ হাজার ৮৪১ জন এবং মারা গেছেন ১১২ জন, জাপানে নতুন শনাক্ত ৫৫ হাজার ১৪৭ জন এবং মারা গেছেন ১৬৪ জন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন শনাক্ত ৯০ হাজার ৩৪৯ জন এবং মারা গেছেন ১২৫ জন। একইসময়ে পোল্যান্ডে শনাক্ত ১১ হাজার ৬৬০ জন এবং মৃত্যু হয়েছে ১০৭ জনের।
অন্যদিকে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ফিলিপাইনে ১১৯ জন, কানাডায় ৪৬ জন, হংকংয়ে ২৬৫ জন, ইউক্রেনে ৬৫ জন, আর্জেন্টিনায় ৭৬ জন, ইরানে ৯১ জন, মালয়েশিয়ায় ৫৯ জন, চিলিতে ৯৩ জন এবং থাইল্যান্ডে ৮০ জনের মৃত্যু হয়েছে।
(ওএস/এএস/মার্চ ১৯, ২০২২)
পাঠকের মতামত:
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- অভিনেতা সোহেল খান মারা গেছেন
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- বিজুলী আলোক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- শেরপুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল সেনা সদস্যের
- শেরপুরে রানিশিমুল ইউপিতে দুস্থ নারীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ
- পাকাপাকি
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- গরু চোরের হাতে গরুর মালিক নিহত
- আত্রাইয়ে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- অভিনেতা সোহেল খান মারা গেছেন
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
-1.gif)








