বিশ্বে আরও ৩ হাজার মৃত্যু, শনাক্ত ১০ লাখের বেশি
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে। তবে কমেছে করোনা রোগী শনাক্ত। এসময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৩৫৭ জন। এর আগের দিন ২ হাজার ৯০২ জনের মৃত্যু হয়েছিল।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১০ লাখ ৩৫ হাজার ৯৪৩ জন। আগের দিন ১১ লাখ ১৫ হাজার ৮৭৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।
মঙ্গলবার (২২ মার্চ) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
সবশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ কোটি ১৯ লাখ ৩৬ হাজার ৫৭ জনে। আর মৃতের সংখ্যা হয়েছে মোট ৬১ লাখ ৪ হাজার ৮২৩ জন। ৪০ কোটি ৮৩ লাখ ১৪ হাজার ৬৬১ জন করোনা থেকে সেরে ওঠেছেন।
বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে ২ লাখ ৯ হাজার ১৬৯ জনের করোনা শনাক্ত হয়। আর মারা যান ৩২৯ জন।
দৈনিক সংক্রমণের দিক দিয়ে দক্ষিণ কোরিয়ার পরই রয়েছে জার্মানির অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৪১ হাজার ৯৩৯ জনের করোনা শনাক্ত হয়। আর মৃত্যু হয় ১০৯ জনের।
অপরদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪০৯ জন। আর করোনা রোগী শনাক্ত হয়েছে ২৮ হাজার ৭০৯ জনে।
তবে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকার প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় মারা গেছেন মোট ৯ লাখ ৯৮ হাজার ৮৪০ জন। আর করোনা শনাক্ত হয়েছে ৮ কোটি ১৪ লাখ ৪৮ হাজার ৩৯৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৬ কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৫৫৯ জন।
আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ কোটি ৩০ লাখ ১০ হাজার ৬৬১ জন। এর মধ্যে মারা গেছেন ৫ লাখ ১৬ হাজার ৫৭৪ জন।
আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০২ জন। একই সময়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৩৬৪ জন। মহামারি শুরুর পর এ পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৯৬ লাখ ৪১ হাজার ৮৪৮ জন। আর মারা গেছেন ৬ লাখ ৫৭ হাজার ৩৬৩ জন।
তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, রাশিয়া, তুরস্ক, ইতালি, স্পেন, আর্জেন্টিনা।
এছাড়া তালিকায় বাংলাদেশের অবস্থান ৪২ নম্বরে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১১৬ জন। দেশে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১৭ জনের। আর মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা হয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৭২৫ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
(ওএস/এএস/মার্চ ২২, ২০২২)
পাঠকের মতামত:
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- অভিনেতা সোহেল খান মারা গেছেন
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- বিজুলী আলোক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- শেরপুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল সেনা সদস্যের
- শেরপুরে রানিশিমুল ইউপিতে দুস্থ নারীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ
- পাকাপাকি
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- গরু চোরের হাতে গরুর মালিক নিহত
- আত্রাইয়ে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- অভিনেতা সোহেল খান মারা গেছেন
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
-1.gif)








