করোনায় আরও প্রায় ৫ হাজার মৃত্যু, শনাক্ত ১৭ লাখ
আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে চার হাজার ৮৩০ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যুর এই সংখ্যা কিছুটা বেশি। আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা যান চার হাজার ৬৭১ জন।
এদিকে নতুন করে আরও ১৬ লাখ ৯৪ হাজার ৩১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ১৭ লাখ ৯৫ হাজার ৮৬৬ জনে। ফলে আগের দিনের তুলনায় নতুন রোগী শনাক্ত কমেছে এক লাখেরও বেশি।
এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৩৩ হাজার ২০ জনে। আর মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪৭ কোটি ৭৭ লাখ ৫১ হাজার ৮৮৯ জনে।
শুক্রবার (২৫ মার্চ) সকাল ৯টা ১৭ মিনিটে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসে আপডেট করা সর্বশেষ তথ্যে এটি পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এসময়ে দেশটিতে তিন লাখ ৯৫ হাজার ৫৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৪৭০ জন, যা দৈনিক প্রাণহানিতে দ্বিতীয়।
অপরদিকে বিশ্বে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬৪৯ জন। দেশটিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩১ হাজার ৭০৭ জন। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৯৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১০ লাখ ২ হাজার ২৬৯ জনের।
দৈনিক প্রাণহানিতে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে নতুন করে মারা গেছেন ৪১৮ জন এবং করোনায় সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৩৮৭ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৭৬ লাখ ৯০ হাজার ৮ জন। আর মোট মৃত্যু হয়েছে তিন লাখ ৬৬ হাজার ২২০ জনের।
এরপর দৈনিক মৃত্যুর এ তালিকায় রাশিয়ার পর ব্রাজিল, জার্মানি, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, হংকং ও যুক্তরাজ্য রয়েছে।
ব্রাজিলে একদিনে ৩০০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৭ হাজার ৬৯০ জন।
জার্মানিতে একদিনে করোনায় মারা গেছেন ২৬১ জন। দেশটিতে এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৫ হাজার ৫৯২ জনের।
তবে মোট শনাক্তের তালিকায় বিশ্বে যুক্তরাষ্ট্রের পর অবস্থান করছে ভারত। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে চার কোটি ৩০ লাখ ১৬ হাজার ১৪৯ জনে। তবে করোনায় মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশটি। করোনায় দেশটিতে মারা গেছেন ৫ লাখ ১৬ হাজার ৭৮৫ জন।
মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ লাখ ৫৮ হাজার ৩৬৭ জন। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৯৭ লাখ ৬৭ হাজার ৬৮১ জন।
(ওএস/এএস/মার্চ ২৫, ২০২২)
পাঠকের মতামত:
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- প্রাইম ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন’ অনুষ্ঠিত
- আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ সমাবেশ
- স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন
- সোনাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
- মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র উদ্ধার, সাহসিকতার স্বীকৃতি পাচ্ছেন ওসি বাবলুর রহমান
- ধামরাইয়ে ৫ দিনব্যাপী ধর্মীয় উৎসব শুরু
- বদরুল হায়দার’র ১০টি কবিতা
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- নেমন্তন্ন
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








