বিশ্বে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমেছে
আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় আবারও সবচেয়ে বেশি আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দৈনিক প্রাণহানির তালিকায় যথারীতি শীর্ষে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে দক্ষিণ কোরিয়া, জার্মানি, ব্রাজিল, যুক্তরাষ্ট্র ও ইতালির মতো দেশগুলো।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬৩৬ জন। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে এক হাজারের বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ৭৩ হাজার ৮১৭ জনে।
একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০ লাখ ৭ হাজার ৮০২ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগী কমেছে তিন লাখেরও বেশি। এতে মহামারির শুরু থেকে ভাইরাসটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ কোটি ৭ লাখ ১৫ হাজার ৭৯৩ জনে।
রবিবার (৩ এপ্রিল) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে দৈনিক ও মোট শনাক্ত, মৃত্যু এবং সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি ২ লাখ ৬৪ হাজার ৯৭ জন করোনায় শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৩৩৯ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ৯১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১৬ হাজার ৯২৯ জন মারা গেছেন।
দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা রাশিয়ায় ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪০ জন এবং নতুন সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৯৪৯ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত বেড়ে ১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ৩৮ জন এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৯ হাজার ৪০৪ জনে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১২ হাজার ৬৬১ জন এবং মারা গেছেন ১৫০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ কোটি ১৮ লাখ ২৬ হাজার ৩৭১ জন এবং মৃত্যু হয়েছে ১০ লাখ ৮ হাজার ১৫৯ জনের।
জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ লাখ ২৮ হাজার ৬৩৯ জন এবং মারা গেছেন ১৮৭ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৫ লাখ ৮৮ হাজার ৬১৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩০ হাজার ৫২৯ জনের।
সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১২৭ জন এবং নতুন সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৪৭৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার ৬৩৮ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬০ হাজার ১৯২ জনের।
সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮১ জনের এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৬৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৪ কোটি ৩০ লাখ ২৭ হাজার ৯৯৮ জন এবং মারা গেছেন ৫ লাখ ২১ হাজার ৩৭৪ জন।
ফ্রান্সে গত একদিনে নতুন শনাক্ত ১ লাখ ৩২ হাজার ১১৪ জন এবং মারা গেছেন ৬৮ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ৫৮ লাখ ৯৫ হাজার ৫৮৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪২ হাজার ৪৭৫ জনের।
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১১১ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ২৩ হাজার ১২৭ জনের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে তুরস্কে নতুন শনাক্ত ১১ হাজার ৭৮৩ জন এবং মারা গেছেন ৪১ জন; ইতালিতে শনাক্ত ৭০ হাজার ৮০৩ জন ও মারা গেছেন ১২৯ জন; ইন্দোনেশিয়ায় শনাক্ত ২ হাজার ৩০০ জন এবং মারা গেছেন ৭৭ জন; জাপানে শনাক্ত ৫৩ হাজার ৫৪৪ জন এবং মারা গেছেন ১০৩ জন; ভিয়েতনামে শনাক্ত ৬৫ হাজার ৬১৯ জন এবং মারা গেছেন ৩৭ জন; পোল্যান্ডে শনাক্ত ২ হাজার ১০৩ জন এবং মারা গেছেন ৯৬ জন।
(ওএস/এএস/এপ্রিল ০৩, ২০২২)
পাঠকের মতামত:
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- প্রাইম ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন’ অনুষ্ঠিত
- আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ সমাবেশ
- স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন
- সোনাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
- মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র উদ্ধার, সাহসিকতার স্বীকৃতি পাচ্ছেন ওসি বাবলুর রহমান
- ধামরাইয়ে ৫ দিনব্যাপী ধর্মীয় উৎসব শুরু
- বদরুল হায়দার’র ১০টি কবিতা
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- নেমন্তন্ন
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








