বিশ্বে করোনায় আরও ২৮০৬ মৃত্যু, শনাক্ত ৬ লাখ
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ২ হাজার ৮০৬ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ৬ লাখ ২৪ হাজার ৫২৮ জন। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে এক হাজারের বেশি। অন্যদিকে একদিনের ব্যবধানে আড়াই লাখেরও বেশি বেড়েছে শনাক্ত।
২৪ ঘণ্টায় ২ হাজার ৮০৬ জনের মৃত্যু নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৪৮ হাজার ৫৮৬ জনে। নতুন ৬ লাখ ২৪ হাজার ৫২৮ জন শনাক্ত নিয়ে মোট শনাক্ত বেড়ে হয়েছে ৫১ কোটি ৭ লাখ এক হাজার ১২১ জন।
বুধবার (২৭ এপ্রিল) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। দৈনিক প্রাণহানির তালিকায় আবারও যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে যুক্তরাজ্য। দৈনিক প্রাণহানির তালিকায় যুক্তরাজ্যের পরেই রয়েছে জার্মানি, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ব্রাজিল ও ভারতের মতো দেশগুলো।
জার্মানিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৬৯৯ জন এবং মারা গেছেন ৩০৭ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ৪৩ লাখ ৬৩ হাজার ৩৭৯ জন এবং মারা গেছেন ১ লাখ ৩৫ হাজার ১২৪ জন।
দৈনিক প্রাণহানিতে শীর্ষে থাকা যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৫১ জন। এসময়ে নতুন আক্রান্ত ১৬ হাজার ৬১১ জন। দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ১৯ লাখ ৯৪ হাজার ৮০৯ জন করোনায় শনাক্ত এবং ১ লাখ ৭৪ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৪২ হাজার ৫৪১ জন এবং মারা গেছেন ২৯০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৭১৬ জন এবং মারা গেছেন ১০ লাখ ১৯ হাজার ৮ জন।
গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে শনাক্ত ৯৭ হাজার ৪৯৮ জন এবং মারা গেছেন ১৭০ জন। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত ২ কোটি ৮৪ লাখ ১৫ হাজার ৪১৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৪২৭ জনের।
রাশিয়ায় একদিনে আরও ১৭৬ জনের মৃত্যু এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ১০৭ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৮৯৫ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৫ হাজার ২৩৭ জনের।
গত ২৪ ঘণ্টায় স্পেনে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৮৫৬ জন এবং মারা গেছেন ৭৯ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ১৮ লাখ ৩৩ হাজার ৪৫৭ জন এবং মারা গেছেন ১ লাখ ৪ হাজার ২২৭ জন।
গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় শনাক্ত ৮০ হাজার ৩০১ জন এবং মারা গেছেন ৮২ জন। পূর্ব এশিয়ার এ দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৭০ লাখ ৯ হাজার ৮৬৫ জন এবং মারা গেছেন ২২ হাজার ৩২৫ জন।
জাপানে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৮ হাজার ৪৯৫ জন এবং মারা গেছেন ৩৬ জন। এ সময়ে থাইল্যান্ডে নতুন শনাক্ত ১৩ হাজার ৮১৬ জন এবং মারা গেছেন ১২০ জন।
শনাক্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৪ জন। এসময়ে সংক্রমিত হয়েছেন ২২ হাজার ১৪২ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৩ লাখ ৭৮ হাজার ৬১ জন এবং মারা গেছেন ৬ লাখ ৬২ হাজার ৯৪১ জন।
শনাক্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর সংখ্যার তালিকায় তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৫৬৯ জন এবং মারা গেছেন ১৫১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৪ কোটি ৩০ লাখ ৬৫ হাজার ৬৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ২২ হাজার ৩৭৪ জনের।
মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এ দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ২৪ হাজার ১৩৪ জনের।
এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে গত ২৪ ঘণ্টায় ইতালিতে শনাক্ত ২৯ হাজার ৫৭৫ জন এবং মারা গেছেন ১৪৬ জন; গ্রিসে শনাক্ত ৪ হাজার ৯৯৫ জন এবং মারা গেছেন ৪৩ জন; তুরস্কে শনাক্ত ২ হাজার ৫১১ জন এবং মারা গেছেন ১৪ জন।
অন্যদিকে করোনায় গত ২৪ ঘণ্টায় কানাডায় ৫৪ জন, ইরানে ২৮ জন, দক্ষিণ আফ্রিকায় ১৫ জন, হাঙ্গেরিতে ৩২ জন, অস্ট্রেলিয়ায় ৫০ জন, পোল্যান্ডে ২৯ জন এবং ইন্দোনেশিয়ায় ৩০ জনের মৃত্যু হয়েছে।
(ওএস/এএস/এপ্রিল ২৭, ২০২২)
পাঠকের মতামত:
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- রাঙা প্রভাত
-1.gif)








