বিশ্বে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। এই সংখ্যা নেমে এসেছে এক হাজারের ঘরে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন এক হাজার আটজন। একই সময়ে নতুন করে ৪ লাখ ৬ হাজার ৪৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
রবিবার (৮ মে) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ৬২ লাখ ৭৫ হাজার ৭৯৫ জন। আর মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ কোটি ৬৯ লাখ ৭৮ হাজার ৬৫০ জনে। এর মধ্যে ৪৭ কোটি ১৬ লাখ ৩২ হাজার ৯৫৪ জন সুস্থ হয়েছেন।
এদিকে বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ১৪৩ জন। আর ৮৭ জন মারা গেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৮ কোটি ৩৫ লাখ ৬৭ হাজার ৭০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে মোট ১০ লাখ ২৪ হাজার ৫২৫ জনের।
তবে দৈনিক করোনা সংক্রমণের তালিকার প্রথমে রয়েছে জার্মানি। দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৮ হাজার ৪০৬ জনের। আর মারা গেছেন ১০২ জন। ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার ৯৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ৩৬ হাজার ৯১৪ জন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে রাশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৩২ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৫ হাজার ৫০০ জন জনের। এ নিয়ে রাশিয়ায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮২ লাখ ২২ হাজার ২১৯ জন হলো। আর মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৬ হাজার ৮২৮ জনে।
দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে- ইতালি, জার্মানি, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও ব্রাজিল।
বিশ্বে মোট মৃত্যুর তালিকার তিন নম্বরে ভারত। দেশটিতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ২৪ জন। আর মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ৩১ লাখ ২ হাজার ৫০৮ জন।
এদিকে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১৭ দিন দেশে কোনো করোনা রোগী মারা যায়নি। সবশেষ গত ২০ এপ্রিল করোনায় দেশে একজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ফলে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই রইলো।
একই সময়ে বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হয়েছে ১০ জন। এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ৭৭৬ জনে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
(ওএস/এএস/মে ০৮, ২০২২)
পাঠকের মতামত:
- ঈদ শুভেচ্ছার পাশাপাশি নতুন প্রজন্মকে মাদকমুক্ত থাকার আহবান
- গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত
- মহম্মদপুরে জমজমাট ঈদ বাজার, প্রিয়জনের পোশাক কিনতে ক্রেতাদের ব্যস্ততা
- বন ও পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী গ্রেফতার
- দিনাজপুরে রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল
- বারুনীর গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত
- তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: সমাজকল্যাণমন্ত্রী
- সবুজ পাহাড় আর নীল জলরাশির মিতালি: কাপ্তাইয়ের মায়াবী জনপদ
- সাতক্ষীরা শহর থেকে তরুণ চিকিৎসক ও নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
- সালথায় অসহায় মানুষের মাঝে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
- বগুড়ায় লাইনচ্যুত নীলসাগর ট্রেনের ৭ বগি, আহত অর্ধশতাধিক
- লৌহজংয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পদ্মা সেতুতে টোল দিয়ে নির্বিঘ্নে গন্তব্যে ছুটছে যানবাহন
- বগুড়ায় নিয়ন্ত্রণ হাড়িয়ে মাইক্রোবাসে অগ্নিকাণ্ড, নিহত ৩, আহত ৯
- নড়াইলে শ্রমজীবি, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন সনি চৌধুরী
- কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
- নড়াইলে গরু চোর আটক
- গোপালগঞ্জে ৭৮টি অসহায় পরিবার পেল ভ্যান ও সেলাই মেশিন
- মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বিধবা মায়ের ঘর
- ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নগরকান্দায় যুবলীগের ইফতার বিতরণের ভিডিও ভাইরালের পর যুবলীগ কর্মী গ্রেফতার
- কাপ্তাইয়ে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটালো ব্যতিক্রমী ইফতার মাহফিল
- গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
- আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর
- হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
-1.gif)








