বিশ্বে একদিনে ১৬৩২ মৃত্যু, শনাক্ত সোয়া ৬ লাখ
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১ হাজার ৬৩২ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬ লাখ ৩২ হাজার ৩৫৩ জন। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৩ হাজার ৮৭৮ জনে। আর করোনা শনাক্ত রোগী বেড়ে ৫২ কোটি ৯০ লাখ ৭০ হাজার ৫৪১ জন হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় ৯৬৯ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৫৩ হাজার ৬১৩ জন।
বুধবার (২৫ মে) আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, দৈনিক প্রাণহানি ও সংক্রমণের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত ১০ লাখ ২৯ হাজার ৫২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩২৪ জন। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৭৫ হাজার ৬৩৩ জন। এ নিয়ে মোট শনাক্ত বেড়ে হয়েছে ৮ কোটি ৫২ লাখ ৪১ হাজার ১৬ জনে।
দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল। ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২২৮ জনের। এ নিয়ে ল্যাটিন আমেরিকার দেশটিতে মৃত্যু বেড়ে হয়েছে ৬ লাক ৬৫ হাজার ৯৫৫ জন। এ সময়ে ব্রাজিলে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩২ হাজার ৮২০ জন। মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৮ লাখ ৩৬ হাজার ৮১৫ জনে।
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০ জন। আর রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭৮৫ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৮৩ লাখ ১ হাজার ৩৯৩ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৫১৬ জনের।
ভারতে একদিনে ২ হাজার ১২৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশটিতে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৩১ লাখ ৪২ হাজার ১৯২ জনে।
জার্মানিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪১ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৮৭৯ জনে। একদিনে সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৪ হাজার ১৯৮ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৬১ লাখ ৫৭ হাজার ৮২৬ জনের।
২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৩৬ জনের। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৪২ জনের। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ৭৮ হাজার ২২১ জনের। রোগী শনাক্ত হয়েছে ২ কোটি ২২ লাখ ৭১ হাজার ১২২ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় বাংলাদেশে কারো মৃত্যু হয়নি। এই সময়ে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্ত রোগী বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫৩ হাজার ২৯৮ জনে। আর মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত ২৯ হাজার ১৩০ জনের মৃত্যু হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
(ওএস/এএস/মে ২৫, ২০২২)
পাঠকের মতামত:
- ‘ন্যারেটিভ তৈরি করে ষড়যন্ত্রের ছক কষছে রিয়াল’
- ২ কোটি বাজেটের সিনেমার আয় ৩৫৯ কোটি রুপি
- মূল্যস্ফীতি নিয়ে এডিবির অশনি সংকেত
- ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার
- ‘বিভাজন নয়, জনগণের ঐক্যই প্রয়োজন’
- বাসের ভাড়া পুনঃনির্ধারণ, প্রজ্ঞাপন জারি
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আফগানদের বিদায় করে ফাইনালে ইংল্যান্ড
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- আমার বটবৃক্ষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- সিরাজগঞ্জে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য আটক
- আজো কাঁদে
- ২ কোটি বাজেটের সিনেমার আয় ৩৫৯ কোটি রুপি
-1.gif)








