E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দেশে আরও ৪০ করোনা রোগী শনাক্ত

২০২২ মে ২৯ ১৮:২০:০৫
দেশে আরও ৪০ করোনা রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। তবে নতুন করে ৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৪৪৭ জনে। আর মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩০ জনই রয়েছে।

রবিবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি-বেসরকারি ৮৭৯টি ল্যাবরেটরিতে ৫ হাজার ৯৩ জনের নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হয় ৫ হাজার ৫৫টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৪ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৫ জন। এ নিয়ে দেশে সুস্থতার সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ২ হাজার ৪২২ জনে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

(ওএস/এসপি/মে ২৯, ২০২২)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test