করোনায় একদিনে মৃত্যু ৭০৬, শনাক্ত ৩ লাখ ৬৩ হাজার
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে। এসময়ে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০৬ জন। একই সময়ে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৬৩ হাজার ২১৬ জন। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৩ লাখ ৭৬ হাজার ২৬৬ জন। এসময়ে জার্মানিতে সর্বোচ্চ ৮০ হাজার ১৯ জন শনাক্ত হয়েছেন। আর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে তাইওয়ানে।
রবিবার (১৯ জুন) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৪০ হাজার ১৯৯ জন। আর করোনা শনাক্ত বেড়ে দাঁড়ালো ৫৪ কোটি ৪০ লাখ ৪০ হাজার ৪৩ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫১ কোটি ৯২ লাখ ১১ হাজার ২৯৫ জন।
করোনার সংক্রমণের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৪ জন। শনাক্ত হয়েছেন ১২ হাজার ৭৪৯ জনে। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৭৯ লাখ ৮১ হাজার ৫৬৮ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ লাখ ৩৮ হাজার ২৮৯ জনের। এছাড়া সেরে উঠেছেন ৮ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ১২২ জন।
একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন জার্মানিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৮০ হাজার ১৯ জন। আর ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে তাইওয়ানে। দেশটিতে এসময়ে মারা গেছেন ১৮১ জন। এছাড়া ২৪ ঘণ্টায় তাইওয়ানে শনাক্ত হয়েছেন ৫৩ হাজার ৭০৭ জন রোগী।
ইতালিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৫ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ৩৪ হাজার ৯৭১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৭৮ লাখ ৪৪ হাজার ৯০৫ জন। তাদের মধ্যে মারা গেছেন এক লাখ ৬৭ হাজার ৭০৩ জন। অস্ট্রেলিয়া একদিনে শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৯২৭ জন। একই সময়ে মারা গেছেন ৬৪ জন।
সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১১ হাজার ৭০৩ জন। এ নিয়ে দেশটিতে শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৩২ লাখ ৯৫ হাজার ৪৯৬ জনে। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৮৪০ জন। এছাড়া সেরে উঠেছেন ৪ কোটি ২৬ লাখ ৯০ হাজার ৮৪৫ জন।
তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে একদিনে শনাক্ত হয়েছেন ২০ হাজার ১২৭ জন। একই সময়ে মারা গেছেন ৯৪ জন। এনিয়ে দেশটিতে শনাক্ত বেড়ে দাঁড়ালো ৩ কোটি ১৬ লাখ ৯৩ হাজার ৫০২ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ৬৯ হাজার ৬২ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় ৬৮ জন, দক্ষিণ কোরিয়া ১১ জন, জাপানে ২৩ জন, মেক্সিকোতে ১৯ জন, থাইল্যান্ডে ২৩ জন, ইসরায়েলে ১৪ জন, চিলিতে ৩২ জন, গুয়েতেমালায় ২২ জনের মৃত্যু হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
(ওএস/এএস/জুন ১৯, ২০২২)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








